০৯:২৪ পি.এম
নরসিংদী, ২৫ নভেম্বর, ২০২৬ : জেলার পুলিশের একটি অভিযানে উদ্ধার হয়েছে বিদেশি পিস্তল, একনলা বন্দুক এবং গুলি।
এ ঘটনায় পুলিশ গ্রেফতার করেছে আব্দুর রহমান আবেদ (২৩) নামের নিষিদ্ধ কার্যক্রমের ছাত্রলীগ নেতা।
নরসিংদী সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ আর এম মামুন বাসসকে এই তথ্য নিশ্চিত করেছেন।
আরও পড়ুন: ভারত থেকে প্রেমের টানে গৌরনদীতে বিয়ে করলেন ফাইজান শাহ
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, গত মঙ্গলবার রাত আনুমানিক ৮টা ৩০ মিনিটে জেলার রায়পুরা থানার এলাকায় অভিযান চালিয়ে আব্দুর রহমান আবেদকে গ্রেফতার করা হয়।
তিনি নরসিংদী মডেল থানায় সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলার এজাহারনামীয় পলাতক আসামি ছিলেন।
গ্রেফতারের পর তার ব্যবহৃত মোবাইল ফোন পর্যালোচনা করার মাধ্যমে একাধিক আগ্নেয়াস্ত্র ও গুলির ছবি পাওয়া যায়। পরে জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে তাকে সঙ্গে নিয়ে অভিযান পরিচালনা করে পুলিশ।
অভিযান চলাকালে আজ বুধবার ভোর আনুমানিক ৪টা ৫০ মিনিটে নরসিংদী মডেল থানাধীন গাবতলী পুরানপাড়া ব্রিজের পূর্ব পাশে একটি বিদ্যুতের খুঁটির গোড়ায় ঝোপের ভেতর থেকে তার দেখানো ও শনাক্ত করা স্থান থেকে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়।
আরও পড়ুন: জিয়ানগরে মাসিক আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত
উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদগুলোর মধ্যে রয়েছে একটি ম্যাগাজিন সংযুক্ত খয়েরি রঙের প্লাস্টিকের বাটযুক্ত বিদেশি পিস্তল, কাঠের বাটযুক্ত একনলা বন্দুক, পিস্তলের পাঁচ রাউন্ড গুলি এবং বন্দুকের চার রাউন্ড কার্তুজ।
গ্রেফতারকৃত আব্দুর রহমান আবেদ ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার গোলপুকুরিয়া গ্রামের সাইফুল ইসলামের ছেলে। তিনি নরসিংদী শহরের গাবতলী এলাকায় বসবাস করতেন।
তিনি নরসিংদী সদর উপজেলার জামেয়া কাশেমিয়া কামিল মাদ্রাসা আলিম দ্বিতীয় বর্ষ থেকে বহিষ্কৃত শিক্ষার্থী এবং মাদ্রাসা শাখা ছাত্রলীগের সভাপতি ছিলেন।
পুলিশ জানিয়েছেন, এই ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
আরও পড়ুন: ফকিরহাটে জ্বরে আক্রান্ত ১০ বছরের শিক্ষার্থীর মৃত্যু
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন