ঢাকা সোমবার, ০৯ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৪শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৮শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
সোমবার, ০৯ই নভেম্বর, ২০২৬ইং ২৪শে কার্তিক, ১৪৩২বাং

আফগানিস্তানের বন্যাদুর্গতদের জন্য খাদ্য ও তাঁবু পাঠাল ভারত


আফগানিস্তানের বন্যাদুর্গতদের জন্য খাদ্য ও তাঁবু পাঠাল ভারত

আফগানিস্তানের নুরিস্তান প্রদেশে বিধ্বংসী বন্যার ফলে ব্যাপক প্রাণহানি ও ক্ষয়ক্ষতি ঘটেছে। এমন দুর্যোগ সময়ে ক্ষতিগ্রস্ত আফগান জনগণের পাশে দাঁড়িয়ে মানবিক সহায়তার অংশ হিসেবে খাদ্যসামগ্রী ও পারিবারিক তাঁবুসহ জরুরি ত্রাণসামগ্রী ভারত পাঠিয়েছে।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে বিষয়টি নিশ্চিত করেছেন।

সংবাদ সংস্থা খামা প্রেসের তথ্য অনুযায়ী, আফগানিস্তানের উত্তর-পূর্বাঞ্চলীয় নুরিস্তান প্রদেশের রাজধানী পারুনসহ সংলগ্ন জেলাগুলোতে ভারি বৃষ্টিপাতের কারণে এই আকস্মিক বন্যা দেখা দেয়। ভয়াবহ এই বন্যায় এখন পর্যন্ত অন্তত ২০ জন মারা গেছেন। এ ছাড়া প্রায় ৮০ জন আহত ও ১০০ জনেরও বেশি মানুষ নিখোঁজ রয়েছেন।

আরও পড়ুন: বিপিসির ৯০ দিনের জ্বালানি মজুদের পরিকল্পনা, ২০২৭ সালের মধ্যে বাস্তবায়ন

তালিবান-শাসিত জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের কর্মকর্তা হাফিজ মোহাম্মদ ইউসুফ হামাদ জানিয়েছেন, নিখোঁজদের উদ্ধার এবং ক্ষয়ক্ষতি মূল্যায়নে বিশেষায়িত জরুরি ইউনিট কাজ করছে। বন্যার ফলে অসংখ্য ঘরবাড়ি, দোকানপাট এবং কৃষিজমি ধ্বংস হয়ে গেছে, যার ফলে স্থানীয় বাসিন্দারা মারাত্মক অর্থনৈতিক ক্ষতির সম্মুখীন হয়েছেন। দুর্গম ও প্রত্যন্ত এলাকাগুলোতে কাদা ও ধ্বংসস্তূপ সরিয়ে উদ্ধারকারীরা পৌঁছানোর চেষ্টা করছে। এতে প্রাণহানির সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন কর্তৃপক্ষ।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানান, এই কঠিন সময়ে আফগান জনগণের পাশে থেকে সহায়তার হাত বাড়িয়ে দিতে আফগানিস্তানের জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের কাছে এই ত্রাণসামগ্রী হস্তান্তর করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর
ইকোসকের সুপারিশ

বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বুধবার, ২২শে জুলাই, ২০২৬ ইং

০১:০১ পি.এম


বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ

বাংলাদেশ ও নেপালের এলডিসি থেকে উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর অনুরোধ সম্পর্কিত চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণের জন্য জাতিসংঘের সাধারণ পরিষদকে সুপারিশ করেছে অর্থনৈতিক ও সামাজিক পরিষদ (ইকোসক)। নিউইয়র্কের স্থানীয় সময় মঙ্গলবার (২১ জুলাই) ইকোসকের এক বৈঠকে সদস্য রাষ্ট্রগুলো সর্বসম্মতিক্রমে এ-সংক্রান্ত একটি সিদ্ধান্ত গ্রহণ করে এবং সাধারণ পরিষদকে এই সুপারিশ করা হয়।

বৈঠকের সময় জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত সালাহউদ্দিন নোমান চৌধুরী বাংলাদেশ ও নেপালের পক্ষে প্রস্তুতিকাল তিন বছর বাড়ানোর অনুরোধের পটভূমি, প্রয়োজনীয়তা ও যৌক্তিকতা তুলে ধরেন। তিনি উল্লেখ করেন যে, এলডিসি থেকে মসৃণ, টেকসই ও স্থিতিশীল উত্তরণ নিশ্চিত করার জন্য অতিরিক্ত প্রস্তুতিকালের প্রয়োজন রয়েছে।

ইতিপূর্বে কমিটি ফর ডেভেলপমেন্ট পলিসি (সিডিপি) উভয় দেশের আবেদনের পর্যালোচনা করে মত প্রকাশ করে যে, বাংলাদেশ ও নেপালের প্রস্তুতিকাল বাড়ানোর অনুরোধটি জাতিসংঘ সাধারণ পরিষদে বিবেচনার জন্য উপস্থাপন করা সমীচীন হবে। সেই অনুযায়ী, ইকোসক সাধারণ পরিষদকে আগামী ২৪ নভেম্বর ২০২৬-এর আগেই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণের জন্য সুপারিশ করেছে। বর্তমান সময়ে ওই তারিখেই বাংলাদেশ ও নেপালের স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে উত্তরণের সময় নির্ধারিত রয়েছে।

ফলে, সিদ্ধান্ত গৃহীত হলে রাষ্ট্রদূত সালাহউদ্দিন নোমান চৌধুরী বাংলাদেশের টেকসই এলডিসি উত্তরণের প্রতি সরকারের দৃঢ় অঙ্গীকারকে পুনর্ব্যক্ত করেন। তিনি উল্লেখ করেন যে, সাধারণ পরিষদ যদি প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করে, তবে বাংলাদেশ প্রয়োজনীয় নীতিগত পদক্ষেপ এবং সংস্কার বাস্তবায়নের পাশাপাশি এলডিসি-উত্তর পর্বের জন্য দেশের প্রস্তুতি আরো সুদৃঢ় করতে সক্ষম হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

যখনই বাংলাদেশের জনগণ বিপদে পড়ছে, চীন পাশে দাঁড়িয়েছে: ইয়াও ওয়েন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ২২শে জুলাই, ২০২৬ ইং

০১:০৩ পি.এম


যখনই বাংলাদেশের জনগণ বিপদে পড়ছে, চীন পাশে দাঁড়িয়েছে: ইয়াও ওয়েন

বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেছেন, যখনই বাংলাদেশের জনগণ বিপদে পড়েছে, চীন পাশে দাঁড়িয়েছে।

ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। 

 

বুধবার (২২ জুলাই) সকালে রাজধানীর বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির জরুরি পরিচালনা কেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

অনুষ্ঠানে চীনা দূতাবাসের পক্ষ থেকে ১ লাখ মার্কিন ডলার ত্রাণ সহায়তা হস্তান্তর করা হয়।

এ সময় ইয়াও ওয়েন বলেন, সাম্প্রতিক বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্ত মানুষের সহায়তায় মানবিক সহযোগিতা অব্যাহত থাকবে। দুর্যোগ মোকাবিলায় চীন বাংলাদেশকে আর্থিক ও কারিগরি সহযোগিতা দিয়ে যাবে। একইসাথে নদী ব্যবস্থাপনায় দুই দেশ একসঙ্গে কাজ করলে বন্যাজনিত ক্ষয়ক্ষতির পরিমাণও কমিয়ে আনা সম্ভব হবে বলে মন্তব্য করেন তিনি।

অনুষ্ঠানে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান চীনের এই সহায়তাকে দুই দেশের মানবিক অংশীদারিত্বের প্রতিফলন হিসেবে উল্লেখ করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বরিশাল ও চট্টগ্রাম বিভাগের জন্য দুঃসংবাদ

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বুধবার, ২২শে জুলাই, ২০২৬ ইং

০১:১৫ পি.এম


বরিশাল ও চট্টগ্রাম বিভাগের জন্য দুঃসংবাদ

দেশের দুই বিভাগে আগামী ২৪ ঘণ্টায় অতিভারি বর্ষণের আশঙ্কা করছে আবহাওয়া অধিদপ্তর।

এ ছাড়া সব বিভাগে ভারি বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে সংস্থাটি।

বুধবার সকালে আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

চট্টগ্রামে ১৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার।

এতে বলা হয়েছে, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গায় এবং রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, ঢাকা ও সিলেট বিভাগের অনেক জায়গায় আগামীকাল বৃহস্পতিবার সকাল ৯টার মধ্যে অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের ভারি বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

সেই সঙ্গে বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও ভারি থেকে অতিভারি বর্ষণ হতে পারে।

এ ছাড়া সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

আবহাওয়া অফিস, মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ পাঞ্জাব, হরিয়ানা, উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে।

এর একটি বর্ধিতাংশ উত্তরপশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমি বায়ু দক্ষিণাঞ্চলে সক্রিয় ও বাংলাদেশের অন্যত্র মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

এল সালভাদরে প্রায় ৩ হাজার বছরের পুরোনো মানব দেহাবশেষ উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ২২শে জুলাই, ২০২৬ ইং

০১:১৭ পি.এম


এল সালভাদরে প্রায় ৩ হাজার বছরের পুরোনো মানব দেহাবশেষ উদ্ধার

এল সালভাদরে প্রত্নতাত্ত্বিকরা প্রায় ৩ হাজার বছরের পুরোনো বলে ধারণা করা একটি মানব দেহাবশেষ উদ্ধার করেছেন। দেশটির সংস্কৃতি মন্ত্রণালয় মঙ্গলবার এ তথ্য নিশ্চিত করেছে।

মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী জানা গেছে, সান সালভাদরের উপশহর অ্যান্টিগুয়ো কুসকাতলানের একটি সমাধিস্থল থেকে গত ২ জুলাই এসব দেহাবশেষ প্রথম উত্তোলন করা হয়। প্রাপ্ত দেহাবশেষগুলো খ্রিস্টপূর্ব প্রায় ৮৫০ সালের বলে ধারণা করা হচ্ছে।

এদিকে, খবর বার্তা সংস্থা এএফপি’র।

সমাধিস্থলে একটি ছোট আকারের উসুলুতান শৈলীর মাটির পাত্র পাওয়া গেছে, যার আকৃতি ছিল সামুদ্রিক কচ্ছপের মতো।

এছাড়া, বিভিন্ন সময়ে জমা হওয়া আগ্নেয়গিরির ছাইয়ের স্তরের নিচে সংরক্ষিত কাসাভা (শর্করা জাতীয় কন্দ) গাছের শাখার অবশেষও পাওয়া গেছে।

প্রত্নতাত্ত্বিকরা জানান, উদ্ধার হওয়া দেহাবশেষ উপুড় অবস্থায় ছিল। এর বয়স নিশ্চিত করার জন্য রেডিওকার্বন পরীক্ষা করা হবে। পাশাপাশি ওই ব্যক্তির লিঙ্গ নির্ধারণের জন্য ডিএনএ বিশ্লেষণও করা হবে।

সংস্কৃতি মন্ত্রণালয় জানিয়েছে, এই স্থানটিতে পশ্চিম এল সালভাদরের চালচুয়াপা প্রত্নতাত্ত্বিক স্থানের মতো আরও সমাধি থাকতে পারে। উল্লেখ্য, ১৯৭০-এর দশকে চালচুয়াপায় প্রত্নতাত্ত্বিকরা ৩৩ জন মানুষের দেহাবশেষ উদ্ধার করেছিলেন।

ওই আবিষ্কারকে মেসোআমেরিকা অঞ্চলে মানব বলির প্রাচীনতম প্রমাণ হিসেবে বিবেচনা করা হয়। সেখানে ২৬টি সম্পূর্ণ কঙ্কাল, চারটি আংশিক কঙ্কাল ও তিনটি বিচ্ছিন্ন মাথার খুলি পাওয়া গিয়েছিল।

তাদের অনেককেই উপুড় অবস্থায় পাওয়া যায়, যাদের হাত-পা বাঁধা ছিল। আবার কয়েকটির দেহে অঙ্গহানি বা শিরচ্ছেদের চিহ্নও পাওয়া যায়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৭শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫১
জোহর ১১:৪৩
আসর ০৩:৪০
মাগরিব ০৫:১৬
ইশা ০৬:২৯
সূর্যোদয় : ০৬:০৮ সূর্যাস্ত : ০৫:১৬
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%