০১:১৭ পি.এম
এল সালভাদরে প্রত্নতাত্ত্বিকরা প্রায় ৩ হাজার বছরের পুরোনো বলে ধারণা করা একটি মানব দেহাবশেষ উদ্ধার করেছেন। দেশটির সংস্কৃতি মন্ত্রণালয় মঙ্গলবার এ তথ্য নিশ্চিত করেছে।
মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী জানা গেছে, সান সালভাদরের উপশহর অ্যান্টিগুয়ো কুসকাতলানের একটি সমাধিস্থল থেকে গত ২ জুলাই এসব দেহাবশেষ প্রথম উত্তোলন করা হয়। প্রাপ্ত দেহাবশেষগুলো খ্রিস্টপূর্ব প্রায় ৮৫০ সালের বলে ধারণা করা হচ্ছে।
এদিকে, খবর বার্তা সংস্থা এএফপি’র।
আরও পড়ুন: নিম্ন ও মধ্যবিত্তের আর্থিক দুর্দশা লাঘবে সরকার অঙ্গীকারবদ্ধ: সাচিং প্রু
সমাধিস্থলে একটি ছোট আকারের উসুলুতান শৈলীর মাটির পাত্র পাওয়া গেছে, যার আকৃতি ছিল সামুদ্রিক কচ্ছপের মতো।
এছাড়া, বিভিন্ন সময়ে জমা হওয়া আগ্নেয়গিরির ছাইয়ের স্তরের নিচে সংরক্ষিত কাসাভা (শর্করা জাতীয় কন্দ) গাছের শাখার অবশেষও পাওয়া গেছে।
প্রত্নতাত্ত্বিকরা জানান, উদ্ধার হওয়া দেহাবশেষ উপুড় অবস্থায় ছিল। এর বয়স নিশ্চিত করার জন্য রেডিওকার্বন পরীক্ষা করা হবে। পাশাপাশি ওই ব্যক্তির লিঙ্গ নির্ধারণের জন্য ডিএনএ বিশ্লেষণও করা হবে।
সংস্কৃতি মন্ত্রণালয় জানিয়েছে, এই স্থানটিতে পশ্চিম এল সালভাদরের চালচুয়াপা প্রত্নতাত্ত্বিক স্থানের মতো আরও সমাধি থাকতে পারে। উল্লেখ্য, ১৯৭০-এর দশকে চালচুয়াপায় প্রত্নতাত্ত্বিকরা ৩৩ জন মানুষের দেহাবশেষ উদ্ধার করেছিলেন।
আরও পড়ুন: বিপিসির ৯০ দিনের জ্বালানি মজুদের পরিকল্পনা, ২০২৭ সালের মধ্যে বাস্তবায়ন
ওই আবিষ্কারকে মেসোআমেরিকা অঞ্চলে মানব বলির প্রাচীনতম প্রমাণ হিসেবে বিবেচনা করা হয়। সেখানে ২৬টি সম্পূর্ণ কঙ্কাল, চারটি আংশিক কঙ্কাল ও তিনটি বিচ্ছিন্ন মাথার খুলি পাওয়া গিয়েছিল।
তাদের অনেককেই উপুড় অবস্থায় পাওয়া যায়, যাদের হাত-পা বাঁধা ছিল। আবার কয়েকটির দেহে অঙ্গহানি বা শিরচ্ছেদের চিহ্নও পাওয়া যায়।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন