১১:৩৫ এম
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পাল্টাপাল্টি হামলার প্রেক্ষাপটে এবং তেলবাহী ট্যাংকারে আঘাতের ফলে বিশ্বের অন্যতম প্রধান জ্বালানি রুট হরমুজ প্রণালিতে দৈনিক জাহাজ চলাচল আরও কমে গেছে। নিরাপত্তার চরম ঝুঁকির কারণে বড় অপরিশোধিত তেল বা গ্যাসবাহী ট্যাংকার এখন এই পথ এড়িয়ে চলতেছে।
শিপিং অ্যানালিটিক্স ফার্ম কেপলার (Kpler)-এর তথ্যের ভিত্তিতে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, মঙ্গলবার (২১ জুলাই) মাত্র তিনটি পণ্যবাহী জাহাজ হরমুজ প্রণালি অতিক্রম করেছে। আগেরদিন অর্থাৎ সোমবার চারটি জাহাজ হরমুজ অতিক্রম করেছিল।
সংস্থাটি জানায়, দৃশ্যমানভাবে কোনো বিশাল অপরিশোধিত তেলবাহী ট্যাঙ্কার কিংবা তরলীকৃত প্রাকৃতিক গ্যাসবাহী জাহাজকে এই প্রণালি অতিক্রম করতে দেখা যায়নি।
আরও পড়ুন: মিসরে দুই ট্রেনের সংঘর্ষে ৬৪ জন আহত
ইরানের ওপর মার্কিন সামরিক বাহিনী আবারও হামলা চালিয়েছে-এমন তথ্যের পরপরই এই পতন ঘটেছে। যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজ চলাচল নিয়ে হুমকি দেওয়ার সক্ষমতা কমিয়ে দিতে ইরানে তারা টানা ১১তম রাতের বিমান হামলা সম্পন্ন করেছে।
এদিকে, জাহাজ চলাচলের এই বিঘ্ন লোহিত সাগরেও ছড়িয়ে পড়ছে। সেখানে ইয়েমেনের হুথিদের হুমকির পর এশিয়ামুখী সৌদি অপরিশোধিত তেলবাহী দু’টি ট্যাঙ্কার বাব আল-মান্দেব প্রণালির কাছে যাওয়ার পর তাদের দিক পরিবর্তন করতে বাধ্য হয়েছে।
সূত্র: আল-জাজিরা
আরও পড়ুন: শ্রমিকদের মজুরি বৃদ্ধির কাজ শুরু করেছে সরকার
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন