০৯:৩৬ এম
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে, যাকে সংক্ষেপে বেরোবি বলা হয়ে থাকে, অধ্যয়নরত ব্রাহ্মণবাড়িয়া জেলার শিক্ষার্থীদের নিয়ে গঠিত বেরোবি ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রকল্যাণ সমিতির নতুন কার্যনির্বাহী কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন গণিত বিভাগের শিক্ষার্থী আব্দুর রহমান। এদিকে, সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন এআইএস বিভাগের শিক্ষার্থী জিহাদুর রহমান।
সোমবার, ২৭ জুলাই, সংগঠনের উপদেষ্টামণ্ডলীর অনুমোদনে এক বছর মেয়াদি এই নতুন কমিটি ঘোষণা করা হয়।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন: সিনিয়র সহ-সভাপতি সোনিয়া ইসলাম হৃদি, সহ-সভাপতি নাজমুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক ইমান হোসেন, সাংগঠনিক সম্পাদক ইয়াসিন আরাফাত, সহ-সাংগঠনিক সম্পাদক মো. আব্দুল্লাহ আল জাবের, কোষাধ্যক্ষ সাকিব রেজা রায়হান, প্রচার সম্পাদক শাহীন মুনতাসির, সহ-প্রচার সম্পাদক নিহাদুল ইসলাম রিমন, দপ্তর সম্পাদক মোছা. মোসনা, উপ-দপ্তর সম্পাদক সঞ্জয় কর্মকার, ক্রীড়া সম্পাদক কাজী রাজীব, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক রিয়াদ হাসান, গ্রন্থনা ও প্রকাশনা বিষয়ক সম্পাদক ফারজানা আক্তার সুইটি, ধর্ম বিষয়ক সম্পাদক মো. মামুন মিয়া এবং আপ্যায়ন বিষয়ক সম্পাদক মানছুরা জাহান অর্পা।
আরও পড়ুন: গণতন্ত্র, মানবাধিকার ও আইনের শাসন জোরদারে সহযোগিতার প্রতিশ্রুতি
এছাড়া, কার্যকরী সদস্য হিসেবে দায়িত্ব পেয়েছেন সারোয়ার খান, খলিল আহমেদ, মো. নিয়ামত মিয়া, মো. শাহিন পাঠান এবং ইয়াসিন আরাফাত।
সভাপতি আব্দুর রহমান বললেন, “ব্রাহ্মণবাড়িয়া আমাদের প্রাণের মাতৃভূমি। জেলার সব শিক্ষার্থীকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করা এবং জেলার ঐতিহ্য ও মূল্যবোধকে ধারণ করাই আমাদের মূল লক্ষ্য।”
কমিটির সাধারণ সম্পাদক জিহাদুর রহমান বলেন, “সকলের সহযোগিতা নিয়ে একটি ঐক্যবদ্ধ জেলা সমিতি গড়ে তুলতে চাই। পাশাপাশি বেরোবি ক্যাম্পাসে ব্রাহ্মণবাড়িয়ার ইতিহাস, সংস্কৃতি ও ঐতিহ্য তুলে ধরতে আমরা কাজ করব।”
আরও পড়ুন: প্রতিমন্ত্রী মীর শাহে আলমের সহযোগিতায় ক্যান্সারের লড়াইয়ে জয়ী শিশু নিশা
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন