১১:০১ এম
চট্টগ্রাম নগরীর হালিশহরে একটি বস্তিতে ভয়াবহ আগুনের ঘটনা ঘটেছে।
মঙ্গলবার (২ জুন) সকালে হালিশহরের আই ব্লক এলাকায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তবে এই অগ্নিকাণ্ডে কেউ হতাহত হয়নি।
চট্টগ্রাম ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণকক্ষ থেকে জানা গেছে, সকালে নগরীর আই ব্লক এলাকার সেই বস্তিতে আগুন লেগেছে।
আরও পড়ুন: ফটিকছড়িতে মোটরসাইকেলের সংঘর্ষে যুবক জিসান নিহত, আহত ৪
খবর পেয়ে আগ্রাবাদ ফায়ার স্টেশনের চারটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছে। তবে তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন