ঢাকা বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৩ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬ইং ১৩ই কার্তিক, ১৪৩৩বাং

সীমান্ত এলাকার কুখ্যাত দুই মাদক কারবারি ইয়াবা-গাঁজাসহ গ্রেপ্তার


সীমান্ত এলাকার কুখ্যাত দুই মাদক কারবারি ইয়াবা-গাঁজাসহ গ্রেপ্তার
 
কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার সীমান্তবর্তী পাগলারহাট চর এলাকা থেকে দুই কুখ্যাত মাদক কারবারিকে ইয়াবা ও গাঁজাসহ গ্রেপ্তার করেছে পুলিশ।
 
শুক্রবার (১১ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে সহকারী পুলিশ সুপার (ভূরুঙ্গামারী সার্কেল) মুনতাসির মামুন মুন–এর নেতৃত্বে ভূরুঙ্গামারী থানার একটি দল বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করে।
 
গ্রেপ্তাররা হলেন, পাগলারহাট এলাকার ওমর আলী (৪৩), পিতা: মৃত রহিম উদ্দিন এবং মানিক মিয়া (৩৬), পিতা: বাবুর আলী।
 
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে চর এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৩০ পিস ভারতীয় ইয়াবা, ১০০ গ্রাম গাঁজা, দুটি বাটন মোবাইল ফোন এবং মাদক সেবনের বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়। জব্দকৃত মাদকের আনুমানিক অবৈধ বাজারমূল্য প্রায় ৯ হাজার টাকা।
 
ভূরুঙ্গামারী সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন জানায়, গ্রেপ্তার দুই আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে। পাশাপাশি সীমান্ত এলাকায় মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে পুলিশ।
 
 
 
 
 
 
 
 
 
 
 

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কুড়িগ্রাম সীমান্তে ২২ বিজিবির সাঁড়াশি অভিযান, ২০ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ

আন্তর্জাতিক ডেস্ক

কুড়িগ্রাম প্রতিনিধি

শনিবার, ১২ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৫:০৪ পি.এম


কুড়িগ্রাম সীমান্তে ২২ বিজিবির সাঁড়াশি অভিযান, ২০ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ
 
কুড়িগ্রাম সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (২২ বিজিবি) পরিচালিত সাঁড়াশি অভিযানে ২০ লাখ ৪৫ হাজার ৫০০ টাকা মূল্যের ভারতীয় চোরাচালানি মালামাল জব্দ করা হয়েছে।
 
শনিবার (১২ সেপ্টেম্বর) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন কুড়িগ্রাম ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাহবুব-উল-হক।  গত ২৪ ঘণ্টায় জেলার বিভিন্ন সীমান্ত এলাকায় পৃথক বিশেষ অভিযান চালিয়ে এসব মালামাল উদ্ধার করা হয়েছে।
 
 বিজিবি সূত্রে জানা যায়, জব্দকৃত পণ্যের মধ্যে রয়েছে ভারতীয় প্যান্ট পিস, বিদেশি মদ, চোরাচালানি গবাদিপশুসহ বিভিন্ন ধরনের অবৈধ পণ্য। সীমান্ত দিয়ে চোরাচালান, মাদক ও অন্যান্য অপরাধ দমনে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এসব অভিযান পরিচালনা করা হয়।
 
কুড়িগ্রাম ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাহবুব-উল-হক বলেন, জাতীয় সার্বভৌমত্ব ও সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে ২২ বিজিবি জিরো টলারেন্স নীতিতে দায়িত্ব পালন করছে। সীমান্তে মাদক, চোরাচালান ও সব ধরনের সীমান্ত অপরাধ প্রতিরোধে আমাদের অভিযান ভবিষ্যতেও ধারাবাহিকভাবে অব্যাহত থাকবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নতুন করে আরও একটি উপজেলা গঠনের উদ্যোগ

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

রবিবার, ১৩ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

১২:২৮ পি.এম


নতুন করে আরও একটি উপজেলা গঠনের উদ্যোগ

 

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার আংশিক ছয়টি ইউনিয়ন নিয়ে নতুন একটি উপজেলা গঠন করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় স্বয়ংসম্পূর্ণ প্রস্তাব প্রস্তুত করে বিভাগীয় কমিশনারের সুপারিশসহ স্থানীয় সরকার বিভাগে প্রেরণের জন্য চট্টগ্রামের জেলা প্রশাসককে নির্দেশ দেওয়া হয়েছে।

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের উপজেলা পরিষদ-১ শাখা থেকে এ সংক্রান্ত একটি চিঠি ১০ সেপ্টেম্বর তারিখে জারি করা হয়েছে।

চিঠিতে উল্লেখ করা হয়েছে যে, চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ-সাতকানিয়া আংশিক) সংসদীয় আসনের আওতাধীন সাতকানিয়া উপজেলার আংশিক ছয়টি ইউনিয়ন নিয়ে নতুন একটি আলাদা উপজেলা গঠনের প্রস্তাব করা হয়েছে।

এ উদ্যোগটি চট্টগ্রাম-১৪ আসনের সংসদ সদস্য আলহাজ জসীম উদ্দীন আহমেদের পাঠানো ডিও পত্রের পরিপ্রেক্ষিতে গ্রহণ করা হয়েছে।

নতুন উপজেলা প্রতিষ্ঠার প্রস্তাবটি মন্ত্রিপরিষদ বিভাগের ২০০৮ সালের ২৪ অক্টোবর জারি করা পরিপত্রে নির্ধারিত শর্ত ও নির্দেশনা অনুসরণ করে প্রস্তুত করার নির্দেশ দেওয়া হয়েছে।

স্থানীয় সরকার বিভাগ চট্টগ্রামের জেলা প্রশাসককে প্রস্তাবটি প্রয়োজনীয় তথ্য-উপাত্তসহ স্বয়ংসম্পূর্ণভাবে প্রস্তুত করে বিভাগীয় কমিশনারের সুপারিশসহ মন্ত্রণালয়ে পাঠাতে অনুরোধ করেছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, নতুন উপজেলা গঠনের ক্ষেত্রে প্রশাসনিক সুবিধা, জনসংখ্যা, ভৌগোলিক অবস্থান, যোগাযোগব্যবস্থা, আয়তন, স্থানীয় জনগণের সুবিধা এবং বিদ্যমান প্রশাসনিক কাঠামোসহ বিভিন্ন বিষয় বিবেচনা করা হবে।

জেলা প্রশাসনের প্রস্তাব পাওয়ার পর নির্ধারিত প্রক্রিয়ায় তা যাচাই-বাছাই করে পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করা হবে।

চিঠির অনুলিপি চট্টগ্রাম-১৪ আসনের সংসদ সদস্য, চট্টগ্রামের স্থানীয় সরকার বিভাগের পরিচালক ও উপপরিচালক, সাতকানিয়ার উপজেলা নির্বাহী অফিসারসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে পাঠানো হয়েছে।

জেলা প্রশাসনের সুপারিশসহ প্রস্তাবটি স্থানীয় সরকার বিভাগে পাঠানোর পর নতুন উপজেলা গঠনের বিষয়ে পরবর্তী প্রশাসনিক কার্যক্রম শুরু হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পদ্মায় নিখোঁজ ছাত্রদল নেতা রকির মরদেহ উদ্ধার।

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ১৩ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

১২:৪৬ পি.এম


পদ্মায় নিখোঁজ ছাত্রদল নেতা রকির মরদেহ উদ্ধার।

কুষ্টিয়ার ভেড়ামারায় পদ্মা নদীতে নৌকা ভ্রমণের সময় হার্ডিঞ্জ ব্রিজের পিলারের সাথে ধাক্কা লেগে নিখোঁজ হওয়া ঝিনাইদহের শৈলকুপার পৌর ছাত্রদলের সদস্যসচিব রাকিবুজ্জামান রকির (৩৫) মরদেহ উদ্ধার করা হয়েছে।

রবিবার সকালে নিখোঁজের ৩৫ ঘণ্টা পর তার মরদেহ উদ্ধার করা হয়।

গত শুক্রবার (১১ সেপ্টেম্বর) রাত সোয়া ৯টার দিকে ১৩০ জন যাত্রী বহনকারী বাল্কহেডের সাথে হার্ডিঞ্জ ব্রিজের পিলারের সংঘর্ষের ফলে প্রথমে ৩ জন নিখোঁজ হয়। দুজনকে উদ্ধার করা সম্ভব হলেও রকি নিখোঁজ ছিলেন।

নৌকা ভ্রমণে অংশগ্রহণকারী যাত্রীরা জানিয়েছেন, ঝিনাইদহের শৈলকুপার কাতলা গাড়ি ঘাট থেকে ১৩০ জন ভ্রমণকারী নিয়ে তারা ভেড়ামারা উপজেলার সোলাইমান শাহ মাজারে বেড়াতে আসেন। এছাড়াও ওই নৌকায় মাঝিসহ আরও বেশ কয়েকজন লোক উপস্থিত ছিলেন।

মাজার দর্শনের পর রাত সোয়া ৯টার দিকে তারা হার্ডিঞ্জ ব্রিজের নিকট পৌঁছান। এ সময় প্রবল স্রোতে হার্ডিঞ্জ ব্রিজের চার নম্বর পিলারের সাথে বাল্কহেডের পেছনের অংশের সংঘর্ষ ঘটে। এই ঘটনার ফলে রকি, লিটন ও ওহাব নদীতে পড়ে যান। লিটন ও ওহাবকে উদ্ধার করা সম্ভব হলেও রকি নিখোঁজ ছিলেন।

খবর পেয়ে ঈশ্বরদী ফায়ার সার্ভিস, ভেড়ামারা ফায়ার সার্ভিস এবং নৌ পুলিশ যৌথভাবে উদ্ধার কাজ শুরু করে।

ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহেদুর রহমান জানান, রকিকে উদ্ধারের জন্য নৌ পুলিশ, ফায়ার সার্ভিসসহ বেশ কিছু ইউনিট কাজ করছিল। আজ সকালে দুর্ঘটনাস্থলের অদূরে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের সামনে পদ্মা নদীতে তার মরদেহ ভেসে উঠে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

১৫ বছর বয়সী বৈভবকে থামানোর ছক কষেছে আফগানিস্তান

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

রবিবার, ১৩ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০১:০৮ পি.এম


১৫ বছর বয়সী বৈভবকে থামানোর ছক কষেছে আফগানিস্তান

 

বয়স মাত্র ১৫, কিন্তু মাঠে নামার আগে থেকেই বৈভব সূর্যবংশী প্রতিপক্ষ শিবিরের চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছেন।

ভারতের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজের শুরুতে আফগানিস্তান এই তরুণ ওপেনারকে আটকে রাখার জন্য পরিকল্পনা করছে।

আজ তিন ম্যাচের সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে শ্রেয়াস আইয়ারের নেতৃত্বে ভারতের মুখোমুখি হবে আফগানিস্তান। ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে দলের অধিনায়ক ইব্রাহিম জাদরান খোলামেলা ভাবে স্বীকার করেছেন যে, ১৫ বছরের বৈভবকে অবমূল্যায়ন করার সুযোগ নেই। আফগানিস্তান ভিডিও ফুটেজ বিশ্লেষণ এবং আইপিএলে তার বিপক্ষে খেলা সতীর্থদের অভিজ্ঞতার ভিত্তিতে বৈভবকে থামানোর কৌশল তৈরি করছে।

বৈভবকে ‘অসাধারণ প্রতিভা’ হিসেবে উল্লেখ করে জাদরান বলেন, ‘সে অবিশ্বাস্য প্রতিভাবান। আইপিএল থেকে শুরু করে বিভিন্ন পর্যায়ে সে পারফর্ম করে দেখাচ্ছে। তাকে থামানোর উপায় নিয়ে আমরা বেশ আলোচনা করেছি। আমাদের স্কোয়াডে এমন ক্রিকেটারও আছে যারা আইপিএলে তার মুখোমুখি হয়েছে, তাদের কাছ থেকেও বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য নিয়েছি।

তবে কেবল সতীর্থদের মুখের কথায় নির্ভর করতে চাননি আফগান ম্যানেজমেন্ট। তারা ভিডিও প্রযুক্তির সাহায্যে বৈভবের ব্যাটিংয়ের শক্তিশালী ও দুর্বল দিকগুলো বিশ্লেষণ করেছেন। তবে আফগান অধিনায়ক জাদরান রণকৌশল জটিল করতে চান না, তিনি বলেন, ‘আমরা তার ভিডিও ক্লিপস দেখেছি। তবে আমাদের মূল লক্ষ্য পরিকল্পনাকে যতটা সম্ভব সাধারণ রাখা এবং মাঠে সেটার সঠিক বাস্তবায়ন ঘটানো।’

আইপিএলে নজর কাড়া বৈভব যে কেবল সংক্ষিপ্ত সংস্করণের খেলোয়াড় নন, তা প্রমাণ করেছেন লাল বলের ক্রিকেটেও। সদ্য সমাপ্ত দুলীপ ট্রফিতে পূর্বাঞ্চলের হয়ে ৫ ইনিংসে ১৯২ রান করেছেন। বিশেষ করে কেন্দ্রীয় অঞ্চলের বিপক্ষে সেমিফাইনালে ৯২ রানের কার্যকরী ইনিংসটি দলকে জয়ী করার পথে সহায়তা করেছে। এবার আবার নিজের পরিচিত ও প্রিয় টি-টোয়েন্টি ফরম্যাটে ফিরছেন এই তরুণ ওপেনার। স্বাভাবিকভাবেই তাকে ঘিরে আফগান শিবিরের এই বাড়তি সতর্কতা।

অন্যদিকে, রশিদ খানের কাছ থেকে টি-টোয়েন্টির নেতৃত্ব গ্রহণ করা ইব্রাহিম জাদরানের জন্যও এই সিরিজটি একটি বড় পরীক্ষা। নতুন দায়িত্ব নিয়ে জাদরান বলেন, ‘অধিনায়কত্ব অনেক বড় একটা দায়িত্ব, তবে আমি এটা উপভোগ করছি। ম্যাচের কঠিন মুহূর্তে ঠাণ্ডা মাথায় সঠিক সিদ্ধান্ত নেওয়াটাই আসল খেলা।’ পরিচিত কন্ডিশনে নিজেদের সেরাটা দিতে পারলে ভারতের বিপক্ষে স্মরণীয় একটি সিরিজ কাটানো সম্ভব বলেও বিশ্বাস এই আফগান অধিনায়কের।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৫
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%