০৯:৫৯ এম
কানাডার ক্যালগেরি শহরে চলছে বিশ্বের সবচেয়ে বড় রোডিও শো ‘ক্যালগেরি স্ট্যাম্পিড’। এটি ৩ জুলাই শুরু হয়েছে এবং ১০ দিনের এই উৎসব চলবে ১৩ জুলাই পর্যন্ত। পর্যটকদের আনাগোনায় এখন পুরো শহর একটি মুখর পরিবেশে পরিণত হয়েছে।
১৯১২ সালে শুরু হওয়া ক্যালগেরি স্ট্যাম্পিড, শহরটির ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতির একটি আইকনিক প্রতীক হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। উৎসব ঘিরে ক্যালগেরির ডাউনটাউনসহ বিভিন্ন সড়ক অত্যন্ত বর্ণিল আলোকসজ্জায় দৃষ্টিনন্দন হয়েছে। হোটেল ও রেস্তোরাঁগুলোও এখন পর্যটকে পূর্ণ হয়ে রয়েছে। উৎসবের অংশ হিসেবে এখানে ঘোড়াদৌড়, মিডওয়ে গেমস, লাইভ মিউজিক ও আতশবাজিসহ নানা ধরনের আকর্ষণীয় আয়োজন চলছে। প্যারডের আকর্ষণীয় প্রদর্শনীতে দর্শনার্থীরা মুগ্ধ হচ্ছেন।
জনপ্রিয় ‘স্ট্যাম্পিড ব্রেকফাস্ট’-এ প্রাদেশিক সরকার প্রধান, সিটি মেয়র ও নির্বাচিত প্রতিনিধিরা অংশগ্রহণ করেছেন এবং তারা নিজ হাতে জনগণকে খাবার পরিবেশন করেছেন।
আরও পড়ুন: জামায়াত আমিরের দাবি, মেজর আখতারুজ্জামানের ছেলের ওপর হামলায় জড়িত মাদক কারবারিরা
বিশাল বাজেটের এই উৎসব ঘিরে প্রচুর কর্মসংস্থান সৃষ্টি হয়েছে, যা অঞ্চলটির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষজ্ঞরা মনে করছেন, এই মহান আয়োজন শুধু বিনোদনই নয়, স্থানীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ রাজস্বও যোগ করবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন