ঢাকা সোমবার, ০৯ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৪শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৮শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
সোমবার, ০৯ই নভেম্বর, ২০২৬ইং ২৪শে কার্তিক, ১৪৩২বাং

ইরানবিরোধী প্রস্তাবের বিরুদ্ধে ভোট দিয়েছে যে তিনটি দেশ


ইরানবিরোধী প্রস্তাবের বিরুদ্ধে ভোট দিয়েছে যে তিনটি দেশ

আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএএইএ) বোর্ড অব গভর্নরসের এক অধিবেশনে একটি ইরান-বিরোধী প্রস্তাবের বিরুদ্ধে ভোট দিয়েছে রাশিয়া, চীন ও নাইজার। তবে এই তিন দেশের বিরোধিতা সত্ত্বেও, প্রস্তাবটি গৃহীত হয়েছে।

বৃহস্পতিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে রুশ বার্তা সংস্থা তাস।

সংশ্লিষ্ট সূত্রের বরাতে প্রতিবেদনে বলা হয়, রাশিয়া, চীন ও নাইজার প্রস্তাবটির বিরুদ্ধে ভোট দিলেও যুক্তরাষ্ট্র-সমর্থিত এ প্রস্তাব শেষ পর্যন্ত সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে অনুমোদন পেয়েছে। প্রস্তাবটির পক্ষে ২১টি দেশ ভোট দিয়েছে এবং এর বিপক্ষে ভোট দিয়েছে রাশিয়া, চীন ও নাইজার। এছাড়া ভোটদানে বিরত থাকে ১০টি দেশ।

আরও পড়ুন: কালকিনিতে রান্নার পাতা আনতে গিয়ে ককটেল বিস্ফোরণে গৃহবধূ আহত

এর আগে ভিয়েনায় আন্তর্জাতিক সংস্থাগুলোর কাছে রাশিয়ার স্থায়ী প্রতিনিধি মিখাইল উলিয়ানভ প্রস্তাবটিকে প্রহসন বলে অভিহিত করেছেন। তাঁর অভিযোগ, যুক্তরাষ্ট্রের আগ্রাসী কর্মকাণ্ডের জন্য দায়, সেই আগ্রাসনের শিকার যারা, তাদের ওপর চাপানোর চেষ্টা করছে।

এই প্রস্তাবের মাধ্যমে ইরানকে সাম্প্রতিক সামরিক হামলায় লক্ষ্যবস্তু হওয়া পারমাণবিক স্থাপনাগুলোর অবস্থা এবং পূর্বে সেগুলোতে সংরক্ষিত সমৃদ্ধ ইউরেনিয়ামের অবস্থান সম্পর্কে আইএএইএ-কে তথ্য সরবরাহ করার আহ্বান জানানো হয়েছে। সূত্র: তাস

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জলবায়ু ট্রাস্টের জন্য শতকোটি টাকার বরাদ্দ প্রস্তাব

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বৃহস্পতিবার, ১১ই জুন, ২০২৬ ইং

০৫:২৬ পি.এম


জলবায়ু ট্রাস্টের জন্য শতকোটি টাকার বরাদ্দ প্রস্তাব

সরকার ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ কর্মসূচির আওতায় এক কোটি বৃক্ষরোপণের পরিকল্পনা চূড়ান্ত করেছে। এই সঙ্গে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাস্টের জন্য ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে ১০০ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। বৃহস্পতিবার (১১ জুন) জাতীয় সংসদে বাজেট বক্তব্যে এ বিষয়টি জানান অর্থমন্ত্রী।

অর্থমন্ত্রী বলেন, জলবায়ু পরিবর্তনের অভিঘাতে বাংলাদেশের ঝুঁকি অনেক বেশি। বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধি, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, লবণাক্ততা অনুপ্রবেশ, ঘূর্ণিঝড় ও বন্যার মতো প্রাকৃতিক দুর্যোগের কারণে দেশকে একাধিক চ্যালেঞ্জের মুখোমুখি হতে হচ্ছে। দেশের ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে সরকার বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে।

তিনি জানান, আগামী পাঁচ বছরে সারাদেশে ২৫ কোটি বৃক্ষরোপণের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এই পরিকল্পনার মাধ্যমে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে প্রায় সাড়ে তিন লাখ সবুজ কর্মসংস্থানের সৃষ্টি হবে বলেও আশা প্রকাশ করেন।

বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী আরও উল্লেখ করেন, ২০২৬–২৭ অর্থবছরে ২৫ হাজার ৯৬০ হেক্টর ব্লক বাগানে ৪ কোটি ২৮ লাখ ৯৭ হাজার চারা, ৩ হাজার ৭২৭ কিলোমিটার স্ট্রিপ বাগানে ৩৭ লাখ ২৭ হাজার চারা, ৪ হাজার হেক্টর ম্যানগ্রোভ বাগানে ১ কোটি ৭৭ লাখ ৭৬ হাজার চারা এবং বসতবাড়ি বনায়নের আওতায় ৫৬ লাখ চারা রোপণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

তিনি আরও জানান, জলবায়ু পরিবর্তনের প্রভাবে উপকূলীয় ম্যানগ্রোভ বনের ৫০ শতাংশকে কার্বন ট্রেডিং কার্যক্রমের আওতায় আনার পরিকল্পনা রয়েছে।

পাশাপাশি, বর্জ্য ব্যবস্থাপনায় ‘সার্কুলার ফিউচার মডেল’ বাস্তবায়ন করা হবে।

পরিবেশ দূষণ নিয়ন্ত্রণে নিয়মিত বায়ুর মান পর্যবেক্ষণের পাশাপাশি যানবাহনের দূষণ কমানোর জন্য বিআরটিএর মাধ্যমে ১০টি আধুনিক ভেহিকেল ইন্সপেকশন সেন্টার স্থাপন করা হবে। এছাড়া, ইলেকট্রিক বাস সার্ভিস চালুর পরিকল্পনাও সরকারের রয়েছে।

এছাড়া, ই-বর্জ্য ব্যবস্থাপনার জন্য নতুন গাইডলাইন ও হালনাগাদ বিধিমালা প্রণয়ন করা হবে। সরকারের লক্ষ্য আগামী পাঁচ বছরে প্লাস্টিক বর্জ্য ৩০ শতাংশ কমানো।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জিম্বাবুয়ে সফরে চার তারকাকে বিশ্রাম দিয়ে বাংলাদেশ দলের ঘোষণা

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

বৃহস্পতিবার, ১১ই জুন, ২০২৬ ইং

০৫:২৭ পি.এম


জিম্বাবুয়ে সফরে চার তারকাকে বিশ্রাম দিয়ে বাংলাদেশ দলের ঘোষণা

জুনের শেষ দিকে একমাত্র টেস্ট ম্যাচ খেলতে জিম্বাবুয়ে সফরে যাচ্ছে বাংলাদেশ দল। এ উপলক্ষে ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দলের নেতৃত্বের দায়িত্বে থাকছেন নাজমুল হোসেন শান্ত।

ঘোষিত দলে চারটি গুরুত্বপূর্ণ ক্রিকেটারকে বিশ্রাম দেওয়া হয়েছে। তাদের মধ্যে রয়েছেন- মেহেদী হাসান মিরাজ, নাহিদ রানা, শরিফুল ইসলাম এবং তাসকিন আহমেদ।

এদিকে, জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট সিরিজে প্রথমবারের মতো স্কোয়াডে সুযোগ পেয়েছেন টপ অর্ডার ব্যাটার তাওহীদ হৃদয় ও পেসার রবিউল হক। পাশাপাশি দলে ফিরেছেন পেসার সৈয়দ খালেদ আহমেদ ও হাসান মাহমুদ।

জিম্বাবুয়ে সফরের জন্য ঘোষিত টেস্ট স্কোয়াডের তালিকা হলো: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সাদমান ইসলাম, মাহমুদুল হাসান জয়, তানজিদ হাসান, মুমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন দাস, তাইজুল ইসলাম, নাঈম হাসান, সৈয়দ খালেদ আহমেদ, ইবাদত হোসেন, হাসান মাহমুদ, তাওহীদ হৃদয়, অমিত হাসান এবং রবিউল হক।

আগামী ২৮ জুন হারারেতে শুরু হবে বাংলাদেশ ও জিম্বাবুয়ের মধ্যকার একমাত্র টেস্ট ম্যাচ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

স্বাস্থ্যে বরাদ্দ বেড়ে দ্বিগুণ

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বৃহস্পতিবার, ১১ই জুন, ২০২৬ ইং

০৫:২৭ পি.এম


স্বাস্থ্যে বরাদ্দ বেড়ে দ্বিগুণ

আগামী ২০২৬-২৭ অর্থবছরে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের জন্য ৬৯ হাজার ৪০৯ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। এ ক্ষেত্রে ২০২৫-২৬ অর্থবছরের সংশোধিত বাজেটে বরাদ্দের পরিমাণ ছিল ৩৫ হাজার ৪৭৭ কোটি টাকা।

বৃহস্পতিবার (১১ জুন) বিকেলে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বাজেট অধিবেশনে এই প্রস্তাব করেন।

অর্থমন্ত্রী উল্লেখ করেন, আমাদের স্বাস্থ্যনীতির মূল উদ্দেশ্য হবে সর্বজনীন ও ন্যায়সংগত স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণ, চিকিৎসাকেন্দ্রিক থেকে প্রতিরোধকেন্দ্রিক স্বাস্থ্য ব্যবস্থায় রূপান্তর ঘটানো, গ্রামীণ ও প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া, মাতৃ ও শিশু স্বাস্থ্য, পুষ্টি ও টিকাদান জোরদারকরণ এবং স্বাস্থ্য প্রযুক্তি ও চিকিৎসা শিল্পের বিকাশ ঘটানো।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাংলাদেশে ভারতের নবনিযুক্ত হাইকমিশনার দিনেশ ত্রিবেদী নেতাজি ভবন পরিদর্শন

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বৃহস্পতিবার, ১১ই জুন, ২০২৬ ইং

০৫:৩০ পি.এম


বাংলাদেশে ভারতের নবনিযুক্ত হাইকমিশনার দিনেশ ত্রিবেদী নেতাজি ভবন পরিদর্শন

বাংলাদেশে ভারতের নবনিযুক্ত হাইকমিশনার দিনেশ ত্রিবেদী নেতাজি ভবন পরিদর্শন করেন এবং নিজের পারিবারিক শিকড়ের স্মৃতিচারণা করেন। তার ঢাকার উদ্দেশে শিগগিরই রওনা হওয়ার পরিকল্পনা রয়েছে।

এ সময় তিনি আশা প্রকাশ করেন, বাংলাদেশ ও ভারতের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ক আরো শক্তিশালী হবে। তিনি জানান, জুন মাসে আনুষ্ঠানিকভাবে নিয়োগপত্র হাতে পেয়েছেন।

ভারত-বাংলাদেশ সম্পর্ক নিয়ে দীনেশ ত্রিবেদী বলেন, দুই দেশের সম্পর্ক কেবল ভৌগোলিক সীমারেখার মধ্যে সীমাবদ্ধ নয়। গণতন্ত্র, সংস্কৃতি এবং জনগণের মধ্যে একটি দীর্ঘকালীন সম্পর্ক দুই দেশকে খুব কাছাকাছি এনেছে।

সম্প্রতি, তিনি ভারতীয় সেনাবাহিনীর কর্মকর্তাদের সঙ্গেও বৈঠক সম্পন্ন করেছেন। এই বৈঠকে ভারত-বাংলাদেশ দুই দেশের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা আরো জোরদারকরণের বিষয়ে আলোচনা হয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যম এএনআইকে দেওয়া এক সাক্ষাৎকারে দীনেশ ত্রিবেদী উল্লেখ করেছেন, কলকাতায় তার শৈশবের বাড়ির কাছেই অবস্থিত নেতাজি ভবন। তাই এই স্থানটি তার কাছে বিশেষ গুরুত্ব বহন করে।

তিনি আরও জানান, সুভাষ চন্দ্র বোসের আদর্শ তার চিন্তাভাবনা ও মূল্যবোধের গঠনে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। ত্রিবেদী এই সফরকে একটি আবেগঘন ও স্মরণীয় মুহূর্ত বলে উল্লেখ করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৮শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫১
জোহর ১১:৪৩
আসর ০৩:৩৯
মাগরিব ০৫:১৫
ইশা ০৬:২৮
সূর্যোদয় : ০৬:০৯ সূর্যাস্ত : ০৫:১৫
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%