০৮:২১ এম
২০২৬ ফিফা বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে মাঠে নেমেই রেকর্ড গড়লেন ফুটবলের রাজপুত্র লিওনেল মেসি। তিনি ইতিহাসের প্রথম ফুটবলার হিসেবে ষষ্ঠ বিশ্বকাপ খেলার কীর্তি গড়লেন।
বুধবার (১৭ জুন) বাংলাদেশ সময় সকাল ৭টায় আলজেরিয়া এবং আর্জেন্টিনার ম্যাচটি শুরু হয়।
এদিন মাঠে নেমে মেসি আরেকটি মাইলফলক স্পর্শ করেছেন, তা হলো নিজ দেশের জার্সিতে ২০০তম ম্যাচ খেলার অভিজ্ঞতা। তিনি পর্তুগালের অধিনায়ক ক্রিশ্চিয়ानो রোনালদো এবং কুয়েতের কিংবদন্তি খেলোয়াড় বাদের আল-মুতাভার পর তৃতীয় ফুটবলার হিসেবে ২০০ আন্তর্জাতিক ম্যাচের মাইলফলক স্পর্শ করলেন।
আরও পড়ুন: বেরোবি এআইএস ক্লাবের নতুন কমিটি, সহসভাপতি রিয়াদ ও সাধারণ সম্পাদক পাপ্পু
এছাড়া এদিন আলজেরিয়ার বিপক্ষে মাঠে নেমে ম্যাচের ১৭ মিনিটে ডি পলের কাছ থেকে পাওয়া বল থেকে একটি দারুণ গোল করেন মেসি। আলজেরিয়ার গোলকিপারও হাত দিয়েও সেই গোল ঠেকাতে পারেননি। এর মধ্য দিয়ে রোনালদোর পর দ্বিতীয় ফুটবলার হিসেবে পাঁচটি বিশ্বকাপে গোলের নজির গড়লেন মেসি।
এর আগে ২০০৬, ২০১৪, ২০১৮ ও ২০২২ সালের বিশ্বকাপে গোল করেছেন মেসি। তিনি একমাত্র ২০১০ সালের বিশ্বকাপে কোনো গোল করতে পারেননি।
২০২২ বিশ্বকাপে ১০ নম্বর জার্সিতে আর্জেন্টিনাকে শিরোপা জেতানো মেসি এবার একই নম্বরের জার্সি পরে খেলছেন। এতে তিনি ‘ফুটবলের জাদুকর’ ডিয়েগো ম্যারাডোনাকেও পেছনে ফেলেছেন। ১৯৮৬ সালের বিশ্বকাপ জয়ী এই অধিনায়ক চারটি আসরে ১০ নম্বর জার্সি গায়ে দিয়েছিলেন।
আরও পড়ুন: দেশে সারের সংকট নেই, ভবিষ্যতেও হবে না : কৃষিমন্ত্রী
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন