১০:০১ পি.এম
ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু বলেছেন, ভারত-বাংলাদেশের সম্পর্ক কোনো প্রভুত্ব নয়, এটি সমবন্ধুত্বের। রবিবার বিকালে রাজশাহী হাইটেক পার্ক ফুটবল স্টেডিয়ামে, তিনি ভারতীয় সহকারী হাইকমিশনের উদ্যোগে ১২তম আন্তর্জাতিক যোগ দিবসের আয়োজনে প্রধান অতিথির বক্তব্যে এই মন্তব্য করেন।
ভূমি মন্ত্রী উল্লেখ করেন, বাংলাদেশ ও ভারত অত্যন্ত ঘনিষ্ঠ এবং একে অপরের মতো ভাই। দুই দেশের মধ্যে অবিচল আস্থা রয়েছে। এর আগে স্বাগত বক্তব্যে রাজশাহীতে নিযুক্ত ভারতীয় সহকারী হাইকমিশনার মনোজ কুমার ভারত-বাংলাদেশের দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের দিকটি তুলে ধরেন। তিনি বলেন, দুই দেশের সংস্কৃতির সঙ্গে একটি যোগসূত্র রয়েছে। দুই দেশ একসঙ্গে হাতে হাত রেখে বন্ধুত্বের সম্পর্ককে এগিয়ে নিয়ে যাবে।
এ সময় ভারতীয় সহকারী হাইকমিশনার যোগব্যায়ামের ইতিহাস এবং বর্তমান বিশ্বের যোগব্যায়ামের ব্যাপকতার বিভিন্ন দিক তুলে ধরেন। ১২তম আন্তর্জাতিক যোগ দিবসে উপস্থিত সবাইকে ধন্যবাদ জানান তিনি।
আরও পড়ুন: প্রশাসনের মাধ্যমে রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নের অভিযোগ প্রধানমন্ত্রীর
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন