০৮:৪১ পি.এম
দেশের পার্বত্য জেলা রাঙ্গামাটিতে ফুটবল বিশ্বকাপের উন্মাদনা ও আনন্দ ব্যাপকভাবে ছড়িয়ে পড়ছে। ব্রাজিলের প্রিয় দলকে শুভ কামনা জানাতে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। আর আর্জেন্টিনা সমর্থকরা তাদের অভিবাদন জানিয়ে হাতে ধরিয়ে দেয় আলোচিত কোমল পানীর বোতল।
শুক্রবার বিকেলে শহরের শহীদ মিনার থেকে এই শোভাযাত্রা শুরু হয়। বৈরী আবহাওয়া উপেক্ষা করে গায়ে হলুদ জার্সি পরে এবং হাতে হলুদ-সবুজ পতাকা নিয়ে সমর্থকরা রাঙ্গামাটি শহীদ মিনার প্রাঙ্গণে সমবেত হন।
বয়স এখানে কোনো বাধা হয়ে দাঁড়ায়নি। শিশু, যুবক এবং বৃদ্ধ সকলেই অংশ গ্রহণ করেন। দেখে মনে হয় যেন এক ঝাঁক হলুদ পাখি। ভুভুজেলা বাঁশি বাজিয়ে শহরের অলিগলি ঘুরে ছুটে চলা মোটরশোভাযাত্রার গন্তব্য ছিল শহরের আসামবস্তি ব্রাজিল সেতু। সেতুতে পৌঁছে এরা স্লোগানে মুখর করে তোলে পুরো সেতু এলাকা। এটি যেন মনে হলো এক টুকরো ব্রাজিল।
আরও পড়ুন: ‘যারা অনুষ্ঠানে আসেননি, প্রমোশন-আপগ্রেডেশন কিংবা অন্য কোনো সুবিধা চাইতে এলে মনে রাখব’: কুবি ছাত্রদলের আহ্বায়ক
সমর্থক সাজিদ হাসান বলেন, ‘আমাদের থেকে ব্রাজিলের আকাশ পথের দূরত্ব প্রায় ১৬ হাজার কিলোমিটার। তারপরও আমরা ব্রাজিল দলকে উৎসাহিত করতে এ আয়োজন করেছি।’
তিনি আরও বলেন, ‘এবার আমাদের হেক্সা মিশন অবশ্যই পূরণ হবে।’
অন্যদিকে সমর্থক মো. ইব্রাহিম জানালেন, ‘আমরা ৫টি বিশ্বকাপ জিতেছি। এবারের পুরো দল দারুণ ছন্দে রয়েছে। তাছাড়া এবারের দলটাও বেশ ভারসাম্যপূর্ণ। আশা করছি এবারই আমাদের জার্সিতে সিক্স স্টার হবে।’
মিশু মল্লিক বলেছেন, ‘আমরা আর্জেন্টিনাকে কোনো দলই মনে করি না। তাদের বিশ্বকাপ জেতার পিছনে কলঙ্ক রয়েছে। হাত দিয়ে গোল করা, পেনাল্টি পাওয়া আরও কত অভিযোগ। তারা আমাদের সাথে কোন মুখে বড়াই করে? আমাদের মতো জার্সিতে ফাইভ স্টার যোগ করতে কম করে হলেও আরও ৩৬ বছর লাগবে।’
আরও পড়ুন: গোপালগঞ্জে প্রাইভেটকার-মোটরসাইকেল সংঘর্ষে কলেজ শিক্ষার্থী সারজিল সিকদার নিহত
অন্য দিকে, ব্রাজিলের সমর্থকদের উল্লাসের মধ্যেও দমে যায়নি আর্জেন্টিনা সমর্থকরা। শহরের কাঁঠালতলীতে কিছু আর্জেন্টিনা সমর্থক অবস্থান নেয়। ব্রাজিল সমর্থকদের শোভাযাত্রা পৌঁছাতেই তারা তাদের অভিবাদন জানিয়ে হাতে ধরিয়ে দেয় আলোচিত কোমল পানীয়র বোতল। তখন উভয় দলের সমর্থকদের মধ্যে হাস্যরস ও সৌহার্দ্য বিনিময় হচ্ছে। কেউবা নিজ থেকেই চেয়ে নিচ্ছে কোমল পানীয় সেভেন আপ।
আর্জেন্টিনা সমর্থক মো. ওমর ফারুক বলেন, ‘ব্রাজিলের সমর্থকরা র্যালি করে ক্লান্ত হয়ে গেছে তাই তাদের কোমল পানীয় দিয়ে অভিবাদন জানিয়েছি। তারাও আমাদের পানীয় সাদরে গ্রহণ করেছে। এটা আমাকে অভিভূত করেছে। আসলে এটা মজা করা। যারা পাগল বিষয়টি সিরিয়ালি নেয়।’
ব্রাজিলের এই শোভাযাত্রায় দুই শতাধিক মোটরসাইকেল অংশ নেয়। আগামী ১১ জুন সমর্থকরা নিজেদের প্রিয় দলের শুভকামনায় আর্জেন্টিনা সমর্থকেরা শোভাযাত্রা বের করবে। দুই দলের সমর্থকরা শহরের বিভিন্ন স্থানে বড় পর্দায় খেলা দেখার ব্যবস্থা করার পরিকল্পনা করেছে।
আরও পড়ুন: হবিগঞ্জে ৩ হাজার কেজি অবৈধ ভারতীয় জিরাসহ ৩ জন গ্রেফতার
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন