ঢাকা সোমবার, ০৯ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৪শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৮শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
সোমবার, ০৯ই নভেম্বর, ২০২৬ইং ২৪শে কার্তিক, ১৪৩২বাং

বাজেটে প্রাথমিক ও কারিগরি শিক্ষায় অগ্রাধিকার চায় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা


বাজেটে প্রাথমিক ও কারিগরি শিক্ষায় অগ্রাধিকার চায় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা

শুক্রবার ডিআরইউ-এর সাগর-রুনি মিলনায়তনে ‘শিক্ষা অধিকার সংসদ’ আয়োজিত সংবাদ সম্মেলনে গবেষণা জরিপের ফলাফল ও সুপারিশমালা প্রকাশিত হয়।

আসন্ন জাতীয় বাজেটের প্রেক্ষাপটে দেশের শিক্ষা খাতের গুণগত ও কাঠামোগত সংস্কারের লক্ষ্যে প্রাথমিক এবং কারিগরি শিক্ষায় সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার দাবি জানিয়েছেন দেশের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।

তাদের মতে, প্রাথমিক স্তরের উন্নয়ন এবং ভবিষ্যৎ কর্মসংস্থান নিশ্চিত করতে কারিগরি শিক্ষার বিকল্প নেই। একই সাথে দেশের টেকসই মানবসম্পদ উন্নয়নের জন্য আসন্ন ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে শিক্ষা খাতে জিডিপির কমপক্ষে ৫ শতাংশ বা তার বেশি বরাদ্দ নিশ্চিত করার দাবি জানিয়েছেন জরিপে অংশ নেওয়া প্রায় ৬২ শতাংশ শিক্ষার্থী।

আরও পড়ুন: দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির ষড়যন্ত্র চলছে : হারুনুর রশীদ আজাদ

আজ শুক্রবার বিকেলে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ)-এর সাগর-রুনি মিলনায়তনে ‘শিক্ষা অধিকার সংসদ’ আয়োজিত এক সংবাদ সম্মেলনে গবেষণা জরিপের ফলাফল ও সুপারিশমালা প্রকাশ করা হয়।

সংবাদ সম্মেলনে জরিপের বিস্তারিত তথ্য ও প্রেক্ষাপট তুলে ধরেন শিক্ষা অধিকার সংসদের সদস্য সচিব এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট (আইইআর)-এর সহকারী অধ্যাপক মো. শাহনেওয়াজ খান চন্দন। এ সময় সংগঠনের পক্ষে আবু সাদাত মো. মোস্তানসির বিল্লাহ, মিসবাহুর রহমান আসিম, মাহফুজুর রহমান মানিক ও মাজহারুল ইসলাম উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে জানানো হয়, নতুন গণতান্ত্রিক সরকারের প্রথম বাজেটকে সামনে রেখে এই জরিপটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। শিক্ষা খাতে বরাদ্দ বৃদ্ধির দীর্ঘদিনের দাবি এবং বিগত সময়ের স্বল্প বরাদ্দ ও দুর্বল বাস্তবায়নের ধারাবাহিকতা থেকে বেরিয়ে আসতেই এই উদ্যোগ গ্রহণ করা হয়। গণতান্ত্রিক আবহে শিক্ষা বাজেট নিয়ে শিক্ষার্থীদের স্বাধীনভাবে মত প্রকাশের অধিকার এবং বিশেষ করে শিক্ষাবিজ্ঞানের শিক্ষার্থীদের গবেষণালব্ধ মতামতকে নীতি-নির্ধারকদের কাছে পৌঁছানোর জন্য এই জরিপ পরিচালনা করা হয়েছে।

সংবাদ সম্মেলনে জানানো হয়, দেশের বিভিন্ন উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত ৩৫০ জন শিক্ষার্থীর সরাসরি অংশগ্রহণে এই জরিপটি পরিচালিত হয়। জরিপে অংশগ্রহণকারীদের শিক্ষার স্তরভিত্তিক বণ্টনে স্নাতক (অনার্স) পর্যায়ের শিক্ষার্থী ছিলেন ৬১ দশমিক ১৪ শতাংশ এবং স্নাতকোত্তর (মাস্টার্স) পর্যায় ছিল ৩৬ শতাংশ শিক্ষার্থী।

আরও পড়ুন: গাদি আইজেনকটের হাতে ইসরাইলে সরকার গঠনের দায়িত্ব

অংশগ্রহণকারীদের মধ্যে একটি বড় অংশ অর্থাৎ ৫০ শতাংশ উত্তরদাতাই সরাসরি শিক্ষা, শিক্ষা প্রশাসন এবং শিক্ষা ও গবেষণা (আইইআর) বিষয়ের শিক্ষার্থী ছিলেন। এছাড়া ইংরেজি, অর্থনীতি, সমাজবিজ্ঞানসহ বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরাও এতে অংশগ্রহণ করেন।

জরিপটিতে দেশের ১৭টি পাবলিক বিশ্ববিদ্যালয়, ৯টি বেসরকারি বিশ্ববিদ্যালয়, চারটি গ্র্যাজুয়েট লেভেলের মাদরাসা এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা অংশ নেন। উল্লেখযোগ্য বিশ্ববিদ্যালয়ের মধ্যে রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি) এবং আহসানউল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নাম।

আয়োজকরা জানিয়েছেন, জরিপের ফলাফলে শিক্ষার বিভিন্ন স্তরের মধ্যে বাজেট বরাদ্দের ক্ষেত্রে শিক্ষার্থীরা সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন প্রাথমিক শিক্ষাকে।

শিক্ষার্থীদের মতে, শিক্ষার ভিত্তি মজবুত না হলে উচ্চশিক্ষাসহ অন্যান্য স্তরে কাঙ্খিত উন্নয়ন অর্জন সম্ভব নয়। এছাড়া ভবিষ্যৎ কর্মসংস্থান ও চতুর্থ শিল্পবিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলার জন্য কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা, গবেষণা ও উদ্ভাবন, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) শিক্ষা এবং স্টেম শিক্ষায় বিনিয়োগ বাড়ানোর জোর দাবি জানানো হয়েছে।

আরও পড়ুন: দেবিদ্বার বিএনপির সদস্য সচিব আবুল কালাম আজাদ বহিষ্কার

সংবাদ সম্মেলনে জানানো হয়, জরিপে শিক্ষা ব্যবস্থার মৌলিক ও গুণগত উন্নয়নের ক্ষেত্রে উত্তরদাতারা সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছেন মানসম্মত শিক্ষক নিয়োগ ও শিক্ষকদের সম্মানজনক বেতন নিশ্চিত করাকে। গ্রামীণ ও সুবিধাবঞ্চিত অঞ্চলগুলিতে শিক্ষার মানোন্নয়নে কেবল অবকাঠামো বা প্রযুক্তি নয়, বরং দক্ষ ও প্রশিক্ষিত শিক্ষক নিয়োগকে প্রধান শর্ত হিসেবে চিহ্নিত করেছেন তারা।

জরিপ প্রতিবেদনে শিক্ষা বাজেট বাস্তবায়নের ক্ষেত্রে প্রধান অন্তরায় ও চ্যালেঞ্জ হিসেবে দুর্নীতি, অপচয়, সঠিক পরিকল্পনার অভাব এবং প্রশাসনিক জটিলতাকে চিহ্নিত করা হয়েছে।

শিক্ষার্থীরা মনে করেন, কেবল বাজেটের পরিমাণ বৃদ্ধিই শেষ কথা নয়; বরং বরাদ্দের সুষ্ঠু ব্যবহার, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করাই শিক্ষা খাতে টেকসই উন্নয়নের পূর্বশর্ত।

সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, শিক্ষার্থীরা নতুন গণতান্ত্রিক সরকারের কাছে এমন একটি শিক্ষা বাজেট প্রত্যাশা করেন যা শুধু ব্যয় বৃদ্ধি নয়, বরং গুণগত শিক্ষা, দক্ষ মানবসম্পদ উন্নয়ন, গবেষণা, প্রযুক্তি এবং সুশাসনভিত্তিক শিক্ষা সংস্কারকে এগিয়ে নিয়ে যাবে।

আরও পড়ুন: ছাত্রদল রাজপথে পাহারা দিচ্ছে, শিবির বা সুবিধাবাদীরা মাঠে নেই: রাশেদ খান

আসন্ন বাজেটে তরুণ প্রজন্মের এই প্রত্যাশা ও সুপারিশগুলোর প্রতিফলন ঘটাতে সরকারের প্রতি আহ্বান জানান বক্তারা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

খাল খননের মাধ্যমে প্রান্তিক চাষিদের দুর্দশা দূর করতে চায় সরকার : পানিসম্পদ প্রতিমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ৫ই জুন, ২০২৬ ইং

০৮:৫১ পি.এম


খাল খননের মাধ্যমে প্রান্তিক চাষিদের দুর্দশা দূর করতে চায় সরকার : পানিসম্পদ প্রতিমন্ত্রী

শুক্রবার শহীদ জিয়াউর রহমানের স্মৃতি বিজড়িত কক্সবাজারের পিএমখালীর পাতলী খাল পরিদর্শন করেছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।

ফরহাদ হোসেন বলেছেন, বিএনপি সরকারের উদ্যোগে খাল খননের মধ্য দিয়ে প্রান্তিক মানুষের চাষের জমিতে সেচ নিয়ে দুর্দশা ও দুর্দিন দূর করতে চায়।

আজ এখানে তিনি শহীদ জিয়াউর রহমানের স্মৃতি বিজড়িত কক্সবাজারের পিএমখালীর পাতলী খাল পরিদর্শন করেছেন। বেলা ১২টার দিকে বিমানযোগে কক্সবাজার আসেন প্রতিমন্ত্রী। এরপর তিনি পাতলী খাল খনন কার্যক্রম ঘুরে দেখেন।

এসময় তিনি বলেন, বিএনপি সরকার প্রান্তিক মানুষের চাষের জমিতে সেচ নিয়ে দুর্দশা ও দুর্দিন দূর করতে চায় খাল খননের মাধ্যমে। নিয়মিত সেচের মাধ্যমে চাষের ফলে উৎপাদন দ্বিগুণ হবে।

কক্সবাজার-সদর রামু আসনের সংসদ সদস্য লুৎফর রহমান কাজল, ইউপি চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল্লাহসহ অন্যান্যরা এসময় উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ডুবা ভরাটে চাঁদাবাজির অভিযোগ বিএনপি নেতা ফারুকের বিরুদ্ধে

আন্তর্জাতিক ডেস্ক

চাঁদপুর প্রতিনিধি

শুক্রবার, ৫ই জুন, ২০২৬ ইং

০৮:৫৩ পি.এম


ডুবা ভরাটে চাঁদাবাজির অভিযোগ বিএনপি নেতা ফারুকের বিরুদ্ধে

চাঁদপুর সদরের বালিয়া ইউনিয়নের ৩নং ওয়ার্ডের পূর্ব বালিয়ার দেওয়ান বাড়িতে নিজস্ব ডুবা বালু দিয়ে ভরাটকালে দলীয় পোলাপাইনকে চা নাস্তা খাওয়াতে হবে জানান দিয়ে শহিদুলের থেকে ১০ হাজার টাকা চাঁদা নিয়েছেন বিএনপি নেতা ফারুক। তিনি বালিয়া ইউনিয়ন বিএনপির নেতা পরিচয় দিয়ে এ চাঁদা নেয়ায় বিক্ষুদ্ধ দলীয় নেতাকর্মীরা তার শাস্তির দাবী জানিয়েছেন।

৫ জুন শুক্রবার শহিদুলের থেকে ফারুকের ১০ হাজার টাকা চাঁদা নেয়ার স্বীকারোক্তিমূলক একটি অডিও রেকর্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।

অডিওতে শোনা যায়, শহিদুল অসহায় কন্ঠে জানাচ্ছেন তার কুয়ো ভরাটের কাজ এখনো চলমান। পিকঅ্যাপ দিয়ে ডুবা বালু ভরাট করছেন তিনি। আর এ কাজ করতে গিয়ে বাঁধার সম্মুখীন হন ইউনিয়ন বিএনপি নেতা ফারুকের কাছে। যেখানে ফারুক প্রাথমিক পর্যায়ে পোলাপাইনকে চা নাস্তা খাওয়ানোর কথা বলে ১০ হাজার টাকা চাঁদা নিয়েছেন। বর্তমানে তিনি আতঙ্কিত রয়েছেন।

এদিকে এমন অডিও রেকর্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার ঘটনায় বিএনপির দলীয় ভাবমূর্তি ক্ষুন্ন হচ্ছে এবং আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। তবে অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট ফারুকের পক্ষে কোন বক্তব্য এখন পর্যন্ত পাওয়া যায়নি। কাজেই অভিযোগের সত্যতা যাচাই ও দলীয় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে দলীয় হাইকমান্ড ও প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয় সুশীলরা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাজধানীর কিছু গুরুত্বপূর্ণ এলাকায় মিছিল ও সমাবেশে নিষেধাজ্ঞা

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শুক্রবার, ৫ই জুন, ২০২৬ ইং

০৮:৫৬ পি.এম


রাজধানীর কিছু গুরুত্বপূর্ণ এলাকায় মিছিল ও সমাবেশে নিষেধাজ্ঞা

ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন (বাজেট অধিবেশন) আগামী রোববার (৭ জুন) শুরু হচ্ছে। এ অধিবেশনকে কেন্দ্র করে শনিবার (৬ জুন) থেকে রাজধানীর কিছু অঞ্চলে আগ্নেয়াস্ত্র বহনসহ সকল ধরনের বিক্ষোভ, মিছিল এবং সমাবেশের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

শুক্রবার (৫ জুন) ডিএমপি কমিশনার মোসলেহ্‌ উদ্দিন আহমদ স্বাক্ষরিত একটি গণবিজ্ঞপ্তিতে এ সম্পর্কিত তথ্য জানানো হয়েছে।

গণবিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে যে, রোববার ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন অনুষ্ঠিত হবে। এই অধিবেশন নির্বিঘ্নে সম্পন্ন করার লক্ষ্যে শেরেবাংলা নগরস্থ জাতীয় সংসদ ভবন এবং পার্শ্ববর্তী অঞ্চলের শান্তি ও শৃঙ্খলা রক্ষা অপরিহার্য। সেই কারণে ঢাকা মেট্রোপলিটন পুলিশ অর্ডিন্যান্স (অর্ডিন্যান্স নম্বর-III/৭৬) এর ২৮ ও ২৯ ধারায় অর্পিত ক্ষমতা ব্যবহার করে নিম্নলিখিত এলাকায় শনিবার রাত ১২টা থেকে সব ধরনের অস্ত্রশস্ত্র, বিস্ফোরক দ্রব্য এবং অন্যান্য ক্ষতিকারক ও দূষণীয় দ্রব্য বহন প্রদানসহ যেকোনো ধরনের সমাবেশ, মিছিল, শোভাযাত্রা এবং বিক্ষোভ প্রদর্শন নিষিদ্ধ করা হলো। এ নিষেধাজ্ঞা ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন শেষ না হওয়া পর্যন্ত বলবৎ থাকবে।

অঞ্চলগুলোর মধ্যে রয়েছে, ময়মনসিংহ রোডের মহাখালী ক্রসিং থেকে পুরাতন বিমানবন্দর হয়ে বাংলামোটর ক্রসিং, বাংলামোটর লিংক রোডের পশ্চিম প্রান্ত থেকে হোটেল সোনারগাঁও রোডের সার্ক ফোয়ারা, পান্থপথের পূর্ব প্রান্ত থেকে গ্রিন রোডের সংযোগস্থল হয়ে ফার্মগেট, মিরপুর রোডের শ্যামলী মোড় থেকে ধানমন্ডি-১৬ (পুরাতন-২৭) নম্বর সড়কের সংযোগস্থল, বেগম রোকেয়া সরণির সংযোগস্থল থেকে পুরাতন নবম ডিভিশন (উড়োজাহাজ) ক্রসিং হয়ে বিজয় সরণি পর্যটন ক্রসিং, ইন্দিরা রোডের পূর্ব প্রান্ত থেকে মানিক মিয়া অ্যাভিনিউয়ের পশ্চিম প্রান্ত, জাতীয় সংসদ ভবনের সংরক্ষিত এলাকা এবং এই সীমানার মধ্যে অবস্থিত সকল রাস্তা এবং গলিপথ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হাট থেকে ১৭টি বন্যপাখি উদ্ধার করে অবমুক্ত

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ৫ই জুন, ২০২৬ ইং

০৯:০২ পি.এম


হাট থেকে ১৭টি বন্যপাখি উদ্ধার করে অবমুক্ত

নারায়ণগঞ্জের ফতুল্লা বাজারে অভিযান চালিয়ে বন অধিদপ্তরের বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিট (ডব্লিউসিসিইউ) ১৭টি বন্যপাখি উদ্ধার করে অবমুক্ত করেছে।

শুক্রবার (৫ জুন) জেলার ফতুল্লা এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এই অভিযানে বিভিন্ন প্রজাতির মোট ১৭টি বন্যপাখি উদ্ধার করা হয়।

উদ্ধার হওয়া পাখিগুলোর মধ্যে ছিল কালিম, শালিক, টিয়া, ময়না ও ঘুঘু।

এসময় পাখিগুলোর স্বাস্থ্য ও উড়তে সক্ষমতা পরীক্ষা করা হয়, যেসব পাখি সুস্থ ও উড়তে সক্ষম ছিল, সেগুলোকে তাৎক্ষণিকভাবে উপযুক্ত প্রাকৃতিক পরিবেশে অবমুক্ত করা হয়।

বন্যপ্রাণী পরিদর্শক আব্দুল্লাহ আস সাদিক জানান, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে এসব বন্যপাখি উদ্ধার করা হয়েছে। উদ্ধারপ্রাপ্ত পাখিগুলো সুস্থ থাকার কারণে সেগুলোকে তাৎক্ষণিকভাবে প্রাকৃতিক পরিবেশে অবমুক্ত করা হয়েছে।

তিনি আরও বলেন, বর্তমান সরকার দেশের বন্যপ্রাণী, বিশেষ করে বন্যপাখি সংরক্ষণে গুরুত্ব দিয়ে বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন, ২০২৬ প্রণয়ন করেছে। নতুন আইনে অধিকাংশ বন্যপাখির ক্রয়-বিক্রয়, প্রদর্শন, দখল ও বাণিজ্যকে আমলযোগ্য অপরাধ হিসেবে গণ্য করা হয়েছে।

বন অধিদপ্তর জানায়, ভবিষ্যতে ফতুল্লা বাজারসহ অন্য কোনো স্থানে কেউ বন্যপাখি শিকার, বিক্রি, ক্রয়-বিক্রয় বা অবৈধভাবে দখলে রাখলে তার বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য, ফতুল্লার এই হাটে এর আগেও একাধিকবার বন্যপ্রাণী বিরোধী অভিযান চালানো হয়েছে। এ সময় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে মোবাইল কোর্টের মাধ্যমে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়েছিল। তবুও কিছু অসাধু ব্যবসায়ী অবৈধভাবে বন্যপাখি ক্রয়-বিক্রয় কার্যক্রম চালিয়ে যাচ্ছে, যা দেশের প্রচলিত আইন লঙ্ঘন করছে।

বর্তমান সরকার দেশের বন্যপ্রাণী সংরক্ষণে আরও কার্যকর ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন, ২০২৬ প্রণয়ন করেছে। নতুন আইনের আওতায় অধিকাংশ বন্যপাখির অবৈধ দখল, পরিবহন, ক্রয়-বিক্রয় ও বাণিজ্য আমলযোগ্য অপরাধ হিসেবে বিবেচিত হবে। ভবিষ্যতে এ ধরনের অপরাধে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিট সকল নাগরিককে বন্যপাখি ও অন্যান্য বন্যপ্রাণী ক্রয়-বিক্রয় থেকে বিরত থাকার এবং বন্যপ্রাণী সংরক্ষণে সহযোগিতা করার আহ্বান জানাচ্ছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৮শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫১
জোহর ১১:৪৩
আসর ০৩:৩৯
মাগরিব ০৫:১৫
ইশা ০৬:২৮
সূর্যোদয় : ০৬:০৯ সূর্যাস্ত : ০৫:১৫
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%