০৪:২৯ এম
পটুয়াখালীর বাউফলে, রাতের অন্ধকারে কেক কেটে বাংলাদেশ আওয়ামী লীগের ৭৬তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে, যা দলীয় কার্যক্রম নিষিদ্ধ ছিল। গতকাল রাতে উপজেলার বগা ইউনিয়নের রাজনগর গ্রামে এই প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়।
সূত্রে জানা যায়, রাজনগর গ্রামের বারেক দরবেশের দরগাহে গতকাল ২৩ জুন রাতে গোপনে এই কর্মসূচির আয়োজন করেন বগা ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মো. মোজাম্মেল হোসেন। নিষিদ্ধ কার্যক্রমের মধ্যে কেক কাটা ও দোয়া মোনাজাতের আয়োজন করা হয়। তারা বিভিন্ন স্লোগানও দেন। অনুষ্ঠানের স্থানটিতে শেখ মুজিবর রহমান ও পালাতক শেখ হাসিনার ছবি প্রদর্শন করা হয়। প্রতিষ্ঠা বার্ষিকীর কর্মসূচি দোয়া মোনাজাতের মাধ্যমে শেষ হয়।
গতকাল, বগা ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মোয়াজ্জেম হোসেন তার ফেসবুক প্রোফাইলে ৪ মিনিট ২৪ সেকেন্ডের একটি ভিডিও পোস্ট করেন। পরে এটি আওয়ামী লীগের বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম প্ল্যাটফর্মে শেয়ার করা হয়।
আরও পড়ুন: নারায়ণগঞ্জে ঝুটের গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৩ ইউনিট
প্রশাসনের নজর এড়িয়ে কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালন নিয়ে উপজেলাজুড়ে আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়েছে।
উপজেলা বিএনপির সদস্য সচিব আপেল মাহমুদ ফিরোজ মন্তব্য করেন, ‘গণ হত্যাকারী দল আওয়ামী লীগ। তারা কিভাবে প্রশাসনের চোখ ফাকি দিয়ে দলীয় কার্যক্রম পরিচালনা করে তা বুঝে আসছে না। বিষয়টি আমরা রাজনীতিকভাবে মোকাবেলা করব।’
এ বিষয়ে জানতে চাইলে অতিরিক্ত পুলিশ সুপার, বাউফল সার্কেল আরিফ মোহাম্মাদ শাকুর বলেন, বিষয়টি আমাদের নজরে এসেছে। পুলিশি অভিযান চলছে।
আরও পড়ুন: খুলনায় বিভাগীয় বইমেলা শুরু হচ্ছে মঙ্গলবার, চলবে ১৮ নভেম্বর পর্যন্ত
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন