০৪:৫৬ পি.এম
ভিয়েতনামের দক্ষিণাঞ্চলে একটি দ্বীপ ভ্রমণ শেষে ফেরার পথে পর্যটকদের নিয়ে যাওয়া একটি স্পিডবোট দুর্ঘটনার শিকার হয়ে অন্তত ১৫ জন ভারতীয় পর্যটক নিহত হয়েছেন। এই ঘটনায় ২১ জনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে।
শনিবার দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের উদ্ধৃতিতে এ তথ্য জানিয়েছে গালফ নিউজ।
প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, স্পিডবোটটিতে মোট ৩২ জন ভারতীয় পর্যটক এবং ৪ জন ক্রু সদস্য উপস্থিত ছিলেন। ফু কুওক দ্বীপের কাছাকাছি হন মাই রুট নগোয়াই দ্বীপ থেকে প্রায় ৪০০ মিটার দূরে স্পিডবোটটি উল্টে যায়।
আরও পড়ুন: হুথিদের সউদী আরবের তেলক্ষেত্র, রিয়াদ বিমানবন্দর ও সেনাক্যাম্পে হামলার দাবি
প্রত্যক্ষদর্শী ব্যক্তি বলেন, দুর্ঘটনার পর আশপাশে থাকা নৌকা ও স্পিডবোটগুলো দ্রুত ঘটনাস্থলে আসতে শুরু করে এবং পানিতে পড়ে যাওয়া যাত্রীদের উদ্ধার কাজ শুরু করে।
এরপর দেশটির সীমান্তরক্ষী বাহিনী, নৌবাহিনী, কোস্ট গার্ড ও অন্যান্য উদ্ধারকারী সংস্থাগুলি উদ্ধার অভিযানে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে। কিন্তু অনেক যাত্রী স্পিডবোটের ভেতর আটকে থাকার ফলে উদ্ধারকাজ আরো জটিল হয়ে উঠে।
কর্তৃপক্ষের জানানো অনুযায়ী, এ ঘটনায় ২১ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে এবং নিহত ১৫ জনের মরদেহও উদ্ধার করা হয়েছে। আহত যাত্রীদের চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে।
থাইল্যান্ড উপসাগরে অবস্থিত ফু কুওক, ভিয়েতনামের অন্যতম জনপ্রিয় সমুদ্রসৈকতভিত্তিক পর্যটনকেন্দ্র। এর দক্ষিণে প্রায় ১০ কিলোমিটার দূরে অবস্থিত হন মাই রুট দ্বীপটি সাদা বালুর সৈকত এবং স্বচ্ছ পানির জন্য বিশেষভাবে পরিচিত। প্রতিবছর সেখানে দেশি-বিদেশি লাখো পর্যটক বেড়াতে আসেন।
আরও পড়ুন: ‘দার–এ–নিজাত’ ধারাবাহিকের ২৩ পর্বে ১৭০ কোটি ভিউ, পাকিস্তানের ইতিহাসে নতুন রেকর্ড
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন