ঢাকা শনিবার, ০৭ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২২শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৬শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শনিবার, ০৭ই নভেম্বর, ২০২৬ইং ২২শে কার্তিক, ১৪৩২বাং

নারায়ণগঞ্জে গার্মেন্টে বয়লার বিস্ফোরণ, ৭ জন আহত


নারায়ণগঞ্জে গার্মেন্টে বয়লার বিস্ফোরণ, ৭ জন আহত

নারায়ণগঞ্জের ফতুল্লার পাগলা তালতলা এলাকায় একটি রপ্তানিমুখী পোশাক কারখানায় বয়লার বিস্ফোরণের ঘটনায় সাত শ্রমিক আহত হয়েছেন। এই বিস্ফোরণের পর কারখানায় আগুনের সূত্রপাত হলে সেখানে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

পরে আহতদের দ্রুত উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।

শুক্রবার (১৯ জুন) সকালে পাগলা তালতলা এলাকার নির্ঝর নিটওয়্যার গার্মেন্টে এই ভয়াবহ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন ফতুল্লা মডেল থানার ওসি মাহবুব আলম।

আরও পড়ুন: ঘাটাইলে মেছোবাঘের আতঙ্কে শতাধিক পরিবার, স্থানীয়দের মধ্যে ভীতি

আহতদের মধ্যে রয়েছেন- শাহীন, জাকির হোসেন, ক্লিনার সাবিনা বেগম, মঞ্জু মিয়া, আরিফিন, হৃদয় ও খাদিজা।

শ্রমিকদের অভিযোগ, কারখানার বয়লারটি দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণ অবস্থায় ছিল। এ বিষয়ে মালিকপক্ষকে একাধিকবার অবহিত করা সত্ত্বেও কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। শুক্রবার সকালে যখন শ্রমিকরা কাজ করছিলেন, তখন হঠাৎ করেই বিকট শব্দে বয়লারটি বিস্ফোরণ ঘটে। এতে আগুন ধরে যায় এবং নারী শ্রমিকসহ সাতজন দগ্ধ ও আহত হন।

ঘটনার পর আহতদের দ্রুত উদ্ধার করে স্থানীয় ক্লিনিক ও ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। অপরদিকে ক্ষুব্ধ শ্রমিকরা কিছু সময়ের জন্য সড়ক অবরোধ করে বিক্ষোভ করতে থাকেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মালিকপক্ষের সঙ্গে আলোচনা করে আহতদের চিকিৎসা ব্যয় বহনের আশ্বাস দিলে শ্রমিকরা অবরোধ প্রত্যাহার করেন।

ফতুল্লা মডেল থানার ওসি মো. মাহবুব আলম বলেন, ‘আহতদের উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। শ্রমিকদের অভিযোগ অনুযায়ী বিষয়টি খতিয়ে দেখা হবে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।’

আরও পড়ুন: খুলনায় নিউ অ্যাপোলো ডায়াগনস্টিক সেন্টারে হামলা-ভাঙচুর

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কৃষ্ণ সাগরে দুই বেসামরিক জাহাজে রুশ ড্রোন হামলা, হতাহত ৬

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শুক্রবার, ১৯ই জুন, ২০২৬ ইং

০৩:৫০ পি.এম


কৃষ্ণ সাগরে দুই বেসামরিক জাহাজে রুশ ড্রোন হামলা, হতাহত ৬

রাশিয়া বৃহস্পতিবার রাতে কৃষ্ণ সাগরে দুটি বেসামरिक জাহাজে ড্রোন হামলা চালিয়েছে। এই হামলার ফলে এক ব্যক্তি নিহত হয়েছে এবং আরও পাঁচজন আহত হয়েছে বলে নিশ্চিত হওয়া গেছে। ইউক্রেনের উপ-প্রধানমন্ত্রী ওলেক্সি কুলেবা শুক্রবার সাংবাদিকদের কাছে এই তথ্য দেন।

খবরটি এসেছে বার্তা সংস্থা এএফপি’র মাধ্যমে।

সামাজিক যোগাযোগ মাধ্যম টেলিগ্রামে দেওয়া এক পোস্টে কুলেবা জানিয়েছেন, হামলার শিকার হওয়া দুটি জাহাজের মধ্যে একটি জাহাজ পানামার পতাকাবাহী এবং অন্যটি সেন্ট কিটস অ্যান্ড নেভিসের পতাকাবাহী।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

একুশে পদকপ্রাপ্ত কবি আল মুজাহিদী আর নেই

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শুক্রবার, ১৯ই জুন, ২০২৬ ইং

০৩:৫৩ পি.এম


একুশে পদকপ্রাপ্ত কবি আল মুজাহিদী আর নেই

একুশে পদকপ্রাপ্ত বরেণ্য কবি এবং দৈনিক ইত্তেফাকের সাবেক সাহিত্য সম্পাদক আল মুজাহিদী আর অসুস্থ নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

শুক্রবার (১৯ জুন) দুপুর ১টা ৪০ মিনিটে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যু বরণ করেন। মৃত্যুকালে তার বয়স ছিল ৮৩ বছর।

স্বজনদের জানিয়েছেন, কবি আল মুজাহিদী দীর্ঘ সময় ধরে বার্ধক্যজনিত সমস্যাসহ হৃদরোগে ভুগছিলেন। গত কয়েক মাস ধরেই শারীরিকভাবে অসুস্থ ছিলেন কবি আল মুজাহিদী। গত এপ্রিলে গুরুতর অসুস্থ হয়ে রাজধানীর ইউনাইটেড হাসপাতালের সিসিইউতে (করোনারি কেয়ার ইউনিট) ভর্তি ছিলেন। ওই সময় নিবিড় পর্যবেক্ষণে ছিলেন তিনি।

তখন কবির পরিবার থেকে জানানো হয়েছিল, কিডনি ফাংশন বন্ধ হয়ে ইউরিন পাস হচ্ছিল না তার। পুরো শরীরে এসিড ছড়িয়ে পড়েছিল। একইসঙ্গে হার্টবিট বেড়ে গিয়েছিল। তখন আবার একটি মাইনর হার্ট অ্যাটাকও হয়েছিল তার।

এদিকে কবির মৃত্যুতে শোক জানিয়েছেন সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতের আমির ডা. শফিকুর রহমান। ফেসবুকে দেয়া এক পোস্টে কবির বিদেহী আত্মার শান্তি কামনা করে তিনি লিখেছেন, আল্লাহ তাআলা তার কবরের জীবনকে শান্তিময় ও জান্নাতি জীবনে পরিণত করুন, তার কবরকে প্রশস্ত করে জান্নাতের নূরে পরিপূর্ণ করে দিন। মহান রব তাঁর পরিবারের সম্মানিত সদস্য, আত্মীয়-স্বজন, শুভাকাঙ্ক্ষী, সহকর্মী, ভক্ত ও গুণগ্রাহীদের এ শোক সইবার তাওফিক দান করুন এবং সবাইকে উত্তম সবর অবলম্বন করার শক্তি দিন, আমিন।

প্রসঙ্গত, ১৯৪৩ সালের ১ জানুয়ারি জন্মগ্রহণ করেন কবি আল মুজাহিদী। এক সময় দৈনিক ইত্তেফাকের সাহিত্য সম্পাদক ছিলেন তিনি। ছাত্রজীবন থেকেই রাজনীতির সঙ্গেও যুক্ত ছিলেন। ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে সক্রিয়ভাবে অংশ নেন এ কবি।

কবিতা, উপন্যাস, শিশু সাহিত্য অনুবাদসহ বিভিন্ন শাখায় কাজ করেছেন আল মুজাহিদী। তার কাব্যগ্রন্থগুলোর মধ্যে রয়েছে- হেমলকের পেয়ালা, ধ্রুপদ ও টেরাকোটা, যুদ্ধ নাস্তি, মৃত্তিকা অতি-মৃত্তিকা, প্রিজন ভ্যান, দিদেলাস ও ল্যাবিরিস্থ, ঈডের হ্যামলেট, প্রাচ্য পৃথিবী, পৃথিবীর ধুলো, সৌর জোনাকি, ভিতা নুওভা, অ্যাকাডেমাসের বাগান, আল মুজাহিদীর শ্রেষ্ঠ কবিতা, আল মুজাহিদীর প্রেমের কবিতা, সন্ধ্যার বৃষ্টি, কালেরবন্দীতে, পাখির পৃথিবী, আলবাট্রাস, ভঙুর গোলাপ, কাঁদো হিরোশিমা কাঁদো নাগাসাকি ও পালকি চলে দুলকি তালে ইত্যাদি।

উপন্যাসের মধ্যে রয়েছে- প্রথম প্রেম, চাঁদ ও চিরকুট, মিলু এট ও স্যোন্যাটা, লাল বাতির হরিণ, রূপোলি রোদ্দুর ও আলোর পাখিটা। ছোটগল্পগ্রন্থের মধ্যে রয়েছে- প্রপঞ্চের পাখি, বাতাবরণ ও ভরা কটাল মরা কটালের চাঁদ ইত্যাদি।

কবি আল মুজাহিদী কাজের স্বীকৃতিস্বরূপ ‘জীবনানন্দ দাশ একাডেমি পুরস্কার’, ‘কবি জসীমউদ্দীন একাডেমি পুরস্কার’, ‘মাইকেল মধুসূদন একাডেমি পুরস্কার’, ‘শেরে বাংলা সংসদ পুরস্কার’, ‘জয়বাংলা সাহিত্য পুরস্কার’, ‘বাসাসপ কাব্যরত্ন পদক’ ও ‘একুশে পদক’ লাভ করেছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাজশাহীর সিল্ক পণ্য গ্রাহক পর্যায়ে দ্রুত ও নিরাপদে পৌঁছে দেবে ডাক বিভাগ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ১৯ই জুন, ২০২৬ ইং

০৩:৫৪ পি.এম


রাজশাহীর সিল্ক পণ্য গ্রাহক পর্যায়ে দ্রুত ও নিরাপদে পৌঁছে দেবে ডাক বিভাগ

বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ড, রেশম শিল্প মালিক সমিতি ও বাংলাদেশ ডাক বিভাগ একসঙ্গে কাজ করার ওপর একমত হয়েছে,

জাতীয় ঐতিহ্যবাহী রেশম পণ্য গ্রাহকদের কাছে দ্রুত, নিরাপদ ও দক্ষতার সঙ্গে পৌঁছানোর জন্য।

বৃহস্পতিবার বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের সম্মেলন কক্ষে আয়োজিত এক সভায়,

রেশম শিল্পের উৎপাদন, বিপণন ও সরবরাহ ব্যবস্থার উন্নয়নে ডাক বিভাগের আধুনিক সেবাকে কাজে লাগানোর বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।

এ সভায় বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের মহাপরিচালক তৌফিক আল মাহমুদ সভাপতিত্ব করেন এবং দেশের বিভিন্ন প্রান্তসহ আন্তর্জাতিক বাজারে সিল্ক পণ্য সহজে পৌঁছে দিতে ডাক বিভাগের নেটওয়ার্ককে কাজে লাগানোর ওপর গুরুত্বারোপ করেন।

বক্তারা এই উদ্যোগের ফলে মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য হ্রাস পাবে এবং রেশম শিল্পের বাজার সম্প্রসারণের পাশাপাশি প্রান্তিক উদ্যোক্তারা সরাসরি উপকৃত হবে বলে আশা প্রকাশ করেন।

সভায় আলোচনা করা হয় পার্সেল বুকিংয়ের জন্য রাজশাহী জিপিও এবং গুরুত্বপূর্ণ ডাকঘরগুলোতে বিশেষ বুথ স্থাপন,

ডিজিটাল ট্র্যাকিং সুবিধাসহ ডাক সেবার মাধ্যমে দ্রুত অভ্যন্তরীণ সরবরাহ নিশ্চিতকরণ এবং রেশম পণ্যের জন্য মানসম্মত প্যাকেজিং সহায়তা প্রদানের বিষয়ে।

এছাড়া, প্রবাসী এবং বিদেশি ক্রেতাদের কাছে রেশম পণ্য সহজে পৌঁছানোর সুবিধার্থে শুল্ক-সংক্রান্ত জটিলতা কমানোর ওপরও অংশগ্রহণকারীরা জোর দেন।

তৌফিক আল মাহমুদ বলেন, ‘রেশম শিল্পের টেকসই প্রবৃদ্ধির জন্য একটি আধুনিক ও সহজলভ্য সরবরাহ ব্যবস্থা অত্যন্ত জরুরি।’

তিনি আশা প্রকাশ করেন যে, ডাক ও ই-কমার্স সংক্রান্ত এই সহযোগিতা রেশম পণ্যের বিপণনে নতুন সুযোগের সৃষ্টি করবে।

সভায় ডাক বিভাগ, রেশম শিল্প মালিক সমিতি এবং শীর্ষস্থানীয় রেশম শিল্পের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

তারা এ খাতের উন্নয়নে পারস্পরিক সহযোগিতা আরও জোরদার করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সাংবাদিকের ক্যামেরা কেড়ে নেয়ার চেষ্টা করলেন এসিল্যান্ড, গালিও দিলেন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ১৯ই জুন, ২০২৬ ইং

০৩:৫৬ পি.এম


সাংবাদিকের ক্যামেরা কেড়ে নেয়ার চেষ্টা করলেন এসিল্যান্ড, গালিও দিলেন

গাইবান্ধার সাদুল্লাপুরে অর্পিত সম্পত্তি (সরকারি জমি) ব্যক্তিমালিকানাধীন দেখিয়ে প্রায় তিন কোটি টাকা উত্তোলনের বিষয়ে তথ্য জানতে গেলে সহকারী কমিশনার (ভূমি) বা এসিল্যান্ড জসিম উদ্দিন সাংবাদিকদের ওপর চড়াও হন। তিনি সাংবাদিকদের লাঞ্ছনা করেন এবং ক্যামেরা কেড়ে নেয়ার চেষ্টা করেন।

এই ঘটনা ঘটেছে বৃহস্পতিবার (১৮ জুন) বিকেলে সাদুল্লাপুরের ভূমি অফিসে। সময় সংবাদের প্রতিবেদক হেদায়েতুল ইসলাম বাবু ও যমুনা টিভির প্রতিবেদক জিল্লুর রহমান মণ্ডল পলাশ সংবাদ সংগ্রহ করতে গেলে এসিল্যান্ড জসিম উদ্দিন তাদের দেখামাত্রই মোবাইল জমা রাখার নির্দেশ দেন।

সাংবাদিকরা সরকারি টাকা উত্তোলনের বিষয়ে প্রশ্ন করায় তিনি চেয়ার থেকে উঠে আঙুল তুলে ধমকাতে শুরু করেন। একপর্যায়ে তিনি বলেন, ‘এটা কি ফাজলামোর জায়গা’ এবং তেড়ে এসে ক্যামেরা কেড়ে নেয়ার চেষ্টা করেন। যখন সাংবাদিকরা জিজ্ঞেস করেন কেন তিনি ক্যামেরায় হাত দিচ্ছেন, তখন তিনি বলেন, ‘এটা কি রেকর্ডের জায়গা’ এবং সাংবাদিকদের অফিস থেকে বের হয়ে যেতে বলেন। এরপর ধমকাতে ধমকাতে তিনি গাড়িতে উঠে অফিস ত্যাগ করেন।

অভিযোগ উঠেছে, ঢাকা-রংপুর মহাসড়ক ছয় লেনে উন্নীতকরণ প্রকল্পের জন্য সাদুল্লাপুরের হাসানপাড়া মৌজায় সাড়ে ছয় শতক জমি অধিগ্রহণ করে সরকার। ২০২৫ সালের ২৫ নভেম্বর জমি ও স্থাপনা বাবদ ২ কোটি ৮০ লাখ ৫৯ হাজার ৯৩২ টাকা ক্ষতিপূরণ হিসেবে ছাড় করা হয়। এই টাকা তুলে নেন পাশের পীরগঞ্জ উপজেলার রামনাথপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জাহিদুল ইসলাম জাহাঙ্গীর এবং তার পরিবারের সদস্যরা। তবে অভিযোগ রয়েছে, অধিগ্রহণ করা জমিটি মূলত অর্পিত সম্পত্তি।

এই সম্পত্তির মালিকানা নিয়ে ভূমি অফিসেরই দুটি ভিন্ন প্রতিবেদন রয়েছে। ২০২২ সালের ২৯ ডিসেম্বর সাদুল্লাপুর এসিল্যান্ড এক প্রতিবেদনে নিশ্চিত করেন, এই সম্পত্তিতে সরকারের কোনো স্বার্থ জড়িত নেই। অথচ ২০২৫ সালের ২৩ এপ্রিল ধাপেরহাট ইউনিয়ন ভূমি অফিসের আরেক প্রতিবেদনে বলা হয়, এই সম্পত্তিতে সরকারি স্বার্থ জড়িত আছে।

উনিয়ন ভূমি অফিসের প্রতিবেদনে স্পষ্ট বলা হয়েছে, সাবেক ৭৬ দাগের সাড়ে ছয় শতক জমি অর্পিত ‘ক’ তালিকাভুক্ত, যা বাংলাদেশ গেজেটের ৪৫১০ নম্বর পৃষ্ঠার ১২৪ নম্বর ক্রমিকে প্রকাশিত হয়েছে।

এই সম্পত্তির মালিকানা দাবি করে জেলা প্রশাসকের কার্যালয়ের ভূমি অধিগ্রহণ (এলএ) শাখায় আপত্তি দিয়েছিলেন একই ইউনিয়নের আসাদুল্লাহ ফারুকী। তিনি অভিযোগ করেছেন, প্রশাসনের কর্মকর্তাদের ম্যানেজ করে প্রতিপক্ষ জাহাঙ্গীর ক্ষতিপূরণের টাকা তুলে নিয়েছেন। অর্পিত সম্পত্তি হলে কীভাবে এই টাকা পরিশোধ করা হলো, সেটিই তার প্রশ্ন। অন্যদিকে, ক্ষতিপূরণ পাওয়া জাহিদুল ইসলাম জাহাঙ্গীরের দাবি, তার মালিকানার পর্যাপ্ত কাগজপত্র ও প্রমাণের ভিত্তিতেই তিনি টাকা তুলেছেন এবং এ বিষয়ে এলএ শাখার কর্মকর্তারাই জবাব দেবেন।

ভূমি অফিসের দুই রকম প্রতিবেদনের বিষয়ে জানতে গত ২ জুন সাদুল্লাপুরের এসিল্যান্ড জসিম উদ্দিনের কাছে যাওয়ার পর তিনি প্রতিবেদকের সঙ্গে অশোভন আচরণ করেন। বিষয়টি তাৎক্ষণিকভাবে জেলা প্রশাসক মাসুদুর রহমান মোল্লাকে জানালে তিনি খাসজমি সংক্রান্ত কমিটির সভাপতি ও সাদুল্লাপুরের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদুল হাসানের বক্তব্য নেয়ার পরামর্শ দেন। কিন্তু ইউএনও এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি। যখন জানতে চাইলে কেন তিনি কথা বলবেন না, তখন তিনি উল্টো এসিল্যান্ডের মতো আচরণের পুনরাবৃত্তির হুমকি দেন।

পরে জেলা প্রশাসকের কার্যালয়ে ভূমি অধিগ্রহণ শাখার কর্মকর্তা আশরাফুল হকের কাছে গেলে তিনি মন্তব্য করতে রাজি হননি। তবে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আল মামুন সময় সংবাদকে বলেন, ‘নিয়ম মেনে প্রকৃত মালিককেই অধিগ্রহণের টাকা পরিশোধ করা হয়েছে।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৬শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫০
জোহর ১১:৪৩
আসর ০৩:৪০
মাগরিব ০৫:১৬
ইশা ০৬:২৯
সূর্যোদয় : ০৬:০৮ সূর্যাস্ত : ০৫:১৬
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%