০৮:৫২ পি.এম
বিশ্বকাপে নিজেদের গ্রুপ পর্বের শেষ ম্যাচে নরওয়ে ও ফ্রান্স মুখোমুখি হচ্ছে।
টুর্নামেন্টের সবচেয়ে আকর্ষণীয় লড়াইগুলোর একটি হিসেবে দেখা হচ্ছে এই ম্যাচকে। এখানে নরওয়ের তারকা স্ট্রাইকার আর্লিং হালান্ডের সঙ্গে ফ্রান্সের অধিনায়ক কিলিয়ান এমবাপ্পে প্রতিদ্বন্দ্বিতা করবেন।
এখন পর্যন্ত বিশ্বকাপে নরওয়ে ও ফ্রান্স দুটি ম্যাচই জিতেছে। তবে গোল ব্যবধানে এগিয়ে থাকায় গ্রুপের শীর্ষে রয়েছে ফ্রান্স। দুই দল ইতোমধ্যে শেষ ৩২-এ খেলার নিশ্চিত করেছে। তাই এই ম্যাচটি নির্ধারণ করবে, কোন দল গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে শেষ করবে।
আরও পড়ুন: মাদারীপুরে কৃষককে কুপিয়ে জখম, প্রধান আসামি জাকির গ্রেফতার
নরওয়ে-ফ্রান্স ম্যাচের রেফারির দায়িত্ব পালন করবেন ইংল্যান্ডের মাইকেল অলিভার। তিনি ইংলিশ প্রিমিয়ার লিগের নির্বাচিত শীর্ষ রেফারিদের একজন। ২০১২ সালে তিনি ফিফার স্বীকৃতিপ্রাপ্ত রেফারি হন, যা তার বড় আন্তর্জাতিক ম্যাচ পরিচালনার সুযোগকে নিশ্চিত করে। ২০১৫ সালের ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের ফাইনালেও তিনি দায়িত্ব পালন করেছিলেন।
পরবর্তীতে ২০১৮ সালে অলিভারকে উয়েফার এলিট গ্রুপ অব রেফারিজে উন্নীত করা হয়। ২০২২ সালের মে মাসে ফিফার ঘোষণায় তিনি নভেম্বর-ডিসেম্বরে অনুষ্ঠিত বিশ্বকাপের জন্য নির্বাচিত ছয়জন ইংলিশ ম্যাচ কর্মকর্তার একজন ছিলেন। এরপর ১০ আগস্ট ২০২২ সালে আইনট্রাখট ফ্রাঙ্কফুর্ট ও রিয়াল মাদ্রিদের মধ্যে ২০২২ উয়েফা সুপার কাপের ফাইনালেও রেফারির দায়িত্ব পালন করেন।
এটি মাইকেল অলিভারের চলতি বিশ্বকাপে দ্বিতীয় ম্যাচ। এর আগে তিনি সুইডেন ও নেদারল্যান্ডসের মধ্যকার ম্যাচ পরিচালনা করেছেন। টুর্নামেন্টের শুরুতে ইকুয়েডর ও আইভরি কোস্টের ম্যাচও তার পরিচালনার কথা ছিল। কিন্তু চোটের কারণে তিনি সেই ম্যাচ থেকে সরে দাঁড়ান।
আরও পড়ুন: সারজিস আলম: গণহত্যাকারী হাসিনার অলীক ডিসেম্বর বাংলাদেশে আসবে না
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন