০৮:৫৭ পি.এম
মানিকগঞ্জের আঞ্চলিক প্রতিনিধি হিসেবে সায়লা কবির বেগম খালেদা জিয়ার আদর্শ ধারণ করে আগামীর পথে চলার আহ্বান জানিয়েছেন। তিনি, মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এস এ জিন্নাহ কবিরের সহধর্মিণী ও একজন নারী উদ্যোক্তা।
শনিবার (২২ আগস্ট) বিকেলে, উলাইল ফুটবল মাঠে বেগম খালেদা জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
সায়লা কবির বলেন, বেগম খালেদা জিয়া সারাজীবন মাদকমুক্ত, সুখী ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে কাজ করেছেন। তাই, তার আদর্শ ধারণ করে সবাইকে আগামী দিনের পথ চলতে হবে বলে উল্লেখ করেন তিনি।
আরও পড়ুন: তদন্ত কমিটি গঠন প্রধান শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীদের যৌন হয়রানির একাধিক অভিযোগ
তিনি আরও বলেন, নতুন প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই। তরুণদের সুস্থ ও সুন্দর পরিবেশে বেড়ে ওঠার সুযোগ করে দিতে খেলাধুলার আয়োজন আরো বাড়াতে হবে।
এই লক্ষ্যেই মানিকগঞ্জ-১ আসনের শিবালয়, ঘিওর ও দৌলতপুর উপজেলায় বিভিন্ন ক্রীড়া আয়োজন করা হচ্ছে বলে জানান সায়লা কবির।
উদ্বোধনী ম্যাচে মানিকগঞ্জের সিংগাইর বাইমাইল ফুটবল একাদশ ও পাবনার কাশীনাথপুর ফুটবল একাদশ মুখোমুখি হয়। ম্যাচটি টাইব্রেকারে ৫-৪ গোলে জয় পায় সিংগাইর বাইমাইল ফুটবল একাদশ।
এর আগে, জাতীয় ও ক্রীড়া পতাকা উত্তোলন এবং পায়রা উড়িয়ে টুর্নামেন্টের উদ্বোধন করেন সায়লা কবির।
আরও পড়ুন: ভালুকায় শ্রেষ্ঠ বিআরডিবি চেয়ারম্যানের সম্মাননা পেলেন সৌমিক হাসান সোহাগ
খেলা দেখতে উলাইল ফুটবল মাঠে হাজারো দর্শকের সমাগম ঘটে। উৎসবমুখর পরিবেশে দর্শকেরা উদ্বোধনী ম্যাচ উপভোগ করেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন