ঢাকা রবিবার, ০৮ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৩শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৭শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
রবিবার, ০৮ই নভেম্বর, ২০২৬ইং ২৩শে কার্তিক, ১৪৩২বাং

আন্দোলন দমাতে ভিডিও বার্তায় যা বললেন মোদি


আন্দোলন দমাতে ভিডিও বার্তায় যা বললেন মোদি

প্রশ্নফাঁসের ঘটনায় দেশজুড়ে শিক্ষার্থী ক্ষোভ এবং ককরোচ জনতা পার্টির (সিজেপি) আন্দোলনের মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, এ ধরনের অপরাধ মোকাবিলায় আরও কঠোর ব্যবস্থা নিতে যাচ্ছে তার সরকার।

বৃহস্পতিবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক ভিডিও বার্তায় তিনি বলেন, সরকার ইতোমধ্যে প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছে এবং শুক্রবার এ বিষয়ে আরও সিদ্ধান্ত নেওয়া হবে।

প্রশ্নফাঁস-সংক্রান্ত মামলার দ্রুত নিষ্পত্তির জন্য এদিন একটি ফাস্ট-ট্র্যাক আদালত গঠনের ঘোষণা দেয় দিল্লি হাইকোর্ট।

আরও পড়ুন: হাসিনার কাছে জানতে চাইলেন রিজভী

ভিডিও বার্তায় মোদি বলেন, 'বন্ধুরা, আমি জানি প্রশ্নফাঁস কোনো সাধারণ বিষয় নয়। এটি লাখ লাখ শিক্ষার্থী ও তাদের পরিবারের জন্য অত্যন্ত কষ্টের। তাই গত আড়াই মাসে আমরা অনেক পদক্ষেপ নিয়েছি। দোষীদের গ্রেপ্তার করা হয়েছে এবং তারা কারাগারে আছে। আমাদের সবচেয়ে বড় দায়িত্ব ছিল, যেন কোনো শিক্ষার্থীর একটি বছরও নষ্ট না হয়। তাই দ্রুত পরীক্ষাগুলো নেওয়া অত্যন্ত জরুরি ছিল।'

সরকার ২২ লাখ শিক্ষার্থীর পরীক্ষার ব্যবস্থা করতে 'সর্বোচ্চ ক্ষমতা' প্রয়োগ করেছে বলে মোদির ভাষ্য।

ভারতের প্রধানমন্ত্রী বলেন, 'আমি সংশ্লিষ্ট বিভাগগুলোকে দ্রুত বিচার আদালত গঠনের নির্দেশ দিয়েছিলাম। আজ তারা গভীর রাত পর্যন্ত কাজ করে অনুমোদন দিয়েছে। আগামীকাল মন্ত্রিসভায় এটি নিয়ে আলোচনা হবে। মন্ত্রিসভার সদস্যদের পরামর্শ যুক্ত করে চূড়ান্ত রূপ দেওয়া হবে। এরপর পার্লামেন্টে যত দ্রুত সম্ভব বিলটি পাসের চেষ্টা করব।'

আরও পড়ুন: যশোরে রঞ্জন মন্ডলকে ইঞ্জেকশন পুশ করে হত্যা, মরদেহ নদীতে ফেলা

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পাবনার আটঘরিয়ায় বিনামূল্যে চক্ষু সেবা ক্যাম্প অনুষ্ঠিত

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ ইং

০৩:১৭ এম


পাবনার আটঘরিয়ায় বিনামূল্যে চক্ষু সেবা ক্যাম্প অনুষ্ঠিত

পাবনার আটঘরিয়ায় জাগরণী চক্র ফাউন্ডেশনের উদ্যোগে মরহুম আজাদুল কবির আরজুর স্মরণে বিনামূল্যে চক্ষু সেবা ক্যাম্প আয়োজন করা হয়েছে। এতে প্রায় পাঁচশতাধিক পুরুষ ও মহিলা চক্ষু পরীক্ষা ও চিকিৎসাসেবা লাভ করেন।

বৃহস্পতিবার (২৩ জুলাই) আটঘরিয়া উপজেলা অডিটোরিয়ামে জাগরণী চক্র ফাউন্ডেশন, পাবনা জোন (রাজশাহী অঞ্চল) এই কর্মসূচির আয়োজন করে। এ কর্মসূচির জন্য অরবিস ইন্টারন্যাশনাল আর্থিক সহযোগিতা প্রদান করে, এবং অধ্যাপক এম. এ. মতিন মেমোরিয়াল বিএনএসবি বেজ চক্ষু হাসপাতাল, সিরাজগঞ্জ প্রযুক্তিগত সহযোগিতা করে। ক্যাম্পে অংশগ্রহণকারীদের চক্ষু পরীক্ষা, ছানি রোগ শনাক্তকরণ, ছানি অস্ত্রোপচারের রোগী নির্বাচন, লেন্স স্থাপন, চশমার পাওয়ার নির্ণয়, চিকিৎসা পরামর্শ এবং প্রয়োজন হলে অন্যান্য চক্ষু রোগের জন্য রেফার করা হয়।

এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আটঘরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিদুল ইসলাম, জাগরণী চক্র ফাউন্ডেশনের চেয়ারম্যান খন্দকার কামরুল ইসলাম, নির্বাহী পরিচালক মেরিনা আক্তার এবং পরিচালক আজিজুল হক। অনুষ্ঠানে অন্যান্য অতিথিদের মধ্যে রাজশাহী অঞ্চলের উপপরিচালক সৈয়দ গোলাম আরেফিন, পাবনা জোনের জোনাল ম্যানেজার মো. মাহাবুদুল হক, সাঁথিয়া এরিয়া ম্যানেজার মো. নাহিদ রেজা, ভাঙ্গুড়া এরিয়া ম্যানেজার মো. জালাল উদ্দিন, ঈশ্বরদী এরিয়া ম্যানেজার সুশীল কুমার ঘোষ এবং পাবনা এরিয়া ম্যানেজার মো. আক্তারুজ্জামান সহ আরও অন্যান্য গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আয়োজনকারীরা জানিয়েছেন, সুবিধাবঞ্চিত মানুষদের কাছে চক্ষু চিকিৎসাসেবা পৌঁছে দেওয়ার জন্য ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখতে চান।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মাদক প্রতিরোধে সমন্বিতভাবে কাজের আহ্বান এমপি ফজলে হুদার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ ইং

০৩:২১ এম


মাদক প্রতিরোধে সমন্বিতভাবে কাজের আহ্বান এমপি ফজলে হুদার

মাদক প্রতিরোধে জনপ্রতিনিধি, প্রশাসন ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন নওগাঁ-৩ (মহাদেবপুর-বদলগাছী) আসনের এমপি এবং জাতীয় সংসদের সরকারি হিসাব সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ফজলে হুদা বাবুল।

বৃহস্পতিবার (২৩ জুলাই) সকালে তিনি তার নির্বাচনী এলাকা নওগাঁর বদলগাছী উপজেলা পরিষদ মিলনায়তনে এবং বিকেলে মহাদেবপুর উপজেলা নির্বাহী অফিসারের সভাকক্ষে আয়োজিত পৃথক উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই আহ্বান জানান। এমপি মাদক নিয়ন্ত্রণকে সর্বোচ্চ অগ্রাধিকার দেয়ার ওপর গুরুত্ব আরোপ করে দুই উপজেলার সব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে নিজ নিজ এলাকায় মাদক প্রতিরোধে কার্যকর ভূমিকা পালনের আহ্বান জানান।

তিনি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের নির্দিষ্ট সময়সীমার মধ্যে নিজ নিজ এলাকায় মাদক নিয়ন্ত্রণে দৃশ্যমান অগ্রগতি দেখানোর ওপর জোর দেন। পাশাপাশি মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে প্রশাসনের সঙ্গে সমন্বয় করে কাজ করার নির্দেশ দেন।

তিনি বলেন, “মাদক তরুণ প্রজন্মের জন্য বড় হুমকি। এ সমস্যা মোকাবিলায় জনপ্রতিনিধি, প্রশাসন ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সমন্বিতভাবে কাজ করতে হবে।” সভায় ফজলে হুদা বাবুল তরুণদের মাদক থেকে দূরে রাখতে ডিসি (প্রশাসক) প্রতিটি ইউনিয়নে খেলাধুলার পরিবেশ গড়ে তোলা, খেলার মাঠ সংরক্ষণ ও ক্রীড়াচর্চা বাড়ানোর বিষয়ে আলোচনা করেন।

এ ছাড়া দুই উপজেলার বিভিন্ন জনসেবামূলক বিষয়, সমস্যা, সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি এবং নাগরিক সেবার মানোন্নয়ন নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বদলগাছীতে উপজেলা নির্বাহী অফিসার ইসরাত জাহান ছনি ও মহাদেবপুরে উপজেলা নির্বাহী অফিসার মানজুরা মুশাররফ সভাপতিত্ব করেন। আলোচনায় অংশ নেন বদলগাছী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পলাশ উদ্দিন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কানিস ফারহানা, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হাদি চৌধুরী টিপু, সমাজসেবা কর্মকর্তা ফিরোজ আল মামুন, মহাদেবপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জান্নতুন নাঈম বিনতে আজিজ, উপজেলা প্রকৌশলী সৈকত দাস, মহাদেবপুর থানার ইন্সপেক্টর (তদন্ত) আব্দুর রহিম, কৃষি কর্মকর্তা কৃষিবিদ হুসেইন মুহম্মদ এরশাদ, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. খুরশিদুল ইসলাম, প্রাণিসম্পদ কর্মকর্তা গোলাম রাব্বানী, সাবেক উপজেলা চেয়ারম্যান ও বিএনপি নেতা আব্দুস সাত্তার নান্নু, এমপির প্রতিনিধি ও উপজেলা কৃষক দলের সাবেক সভাপতি সুলতান মামুনুর রশিদ মামুন, সফাপুর ইউপি চেয়ারম্যান সামসুল আলম বাচ্চু, হাতুড় ইউপি চেয়ারম্যান এনামুল হক, অবসরপ্রাপ্ত প্রভাষক ও উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি মিরাজুল ইসলাম প্রমুখ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাজনগরে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ ইং

০৩:৩০ এম


রাজনগরে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

মৌলভীবাজারের রাজনগর উপজেলায় ডাকাতি মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এবং একাধিক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি টোকন ওরফে টুনু মিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৩ জুলাই) রাত আনুমানিক পৌনে ৯টার সময় উপজেলার ২ নম্বর উত্তরভাগ ইউনিয়নের চেলারচক এলাকা থেকে তাকে আটক করা হয়।

পুলিশের তথ্য অনুযায়ী, তার বিরুদ্ধে বড়লেখা থানার একটি মামলায় ডাকাতির জন্য যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে, সাথে ৫০ হাজার টাকা অর্থদণ্ড এবং অর্থদণ্ড অনাদায়ে আরো এক বছরের সশ্রম কারাদণ্ডের সাজা রয়েছে। এছাড়াও, রাজনগর থানায় ডাকাতিসংক্রান্ত একাধিক মামলায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ছিল।

রাজনগর থানার ওসি মো. ফরিদ উদ্দিন আহমেদ ভূঁইয়া বলেন, আমাদের একটি টিম বৃহস্পতিবার রাতে রাজনগর উপজেলার চেলারচক এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার হওয়া আসামিকে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মহাদেবপুরে বিশ্ব তামাকমুক্ত দিবস পালিত

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ ইং

০৩:৩৬ এম


মহাদেবপুরে বিশ্ব তামাকমুক্ত দিবস পালিত

বিশ্ব তামাকমুক্ত দিবস উদযাপন করা হয়েছে নওগাঁর মহাদেবপুরে। ২৩ জুলাই, ২০২৬ তারিখের সকালে এই দিবসটি "প্রলোভনের মুখোশ উন্মোচন করি, তামাক ও নিকোটিনের আসক্তি প্রতিরোধ করি" এই প্রতিপাদ্য নিয়ে শোভাযাত্রা ও আলোচনা সভার মাধ্যমে পালন করা হয়। উপজেলা প্রশাসনের উদ্যোগে এই উদ্যোগ গ্রহণ করা হয়।

এ উপলক্ষে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা উপজেলা কমপ্লেক্সের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। শোভাযাত্রাটি উপজেলার বিভিন্ন স্থানে প্রদক্ষিণ করার পর উপজেলা পরিষদ মিলনায়তনে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এই সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মানজুরা মুশাররফ।

অন্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা নির্বাহী অফিসারের প্রশাসনিক কর্মকর্তা মোসলেম উদ্দিন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ হুসাইন মোহাম্মদ এরশাদ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ খুরশিদুল ইসলাম এবং সাংবাদিক লিয়াকত আলী বাবলু আজাদ হোসেন মুরাদ প্রমুখ।

শোভাযাত্রায় অংশগ্রহণ করেন অবসরপ্রাপ্ত প্রভাষক ও উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি মিরাজুল ইসলাম মিরাজ, সদর ইউপি চেয়ারম্যান সাঈদ হাসান তরফদার শাকিল, হাতুড় ইউপি চেয়ারম্যান এনামুল হক এবং প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা গোলাম রব্বানী, একাডেমিক সুপারভাইজার ফরিদুল ইসলাম প্রমুখ। বক্তব্য দানকালে ইউএনও উপজেলা সদরের বাসস্ট্যান্ড, হাসপাতাল গেটের সামনে ও বিভিন্ন জনসমাবেশস্থলে প্রকাশ্যে ধূমপানকারিদের বিরুদ্ধে প্রচলিত আইনে ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৭শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫১
জোহর ১১:৪৩
আসর ০৩:৪০
মাগরিব ০৫:১৬
ইশা ০৬:২৯
সূর্যোদয় : ০৬:০৮ সূর্যাস্ত : ০৫:১৬
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%