০৭:৪৫ এম
দিনাজপুর, ২৮ আগস্ট, ২০২৬ : সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন মন্তব্য করেছেন, "প্রত্যেক পরিবারকে সন্তানদের যোগ্য নাগরিক হিসাবে গড় তুলতে হবে।" তিনি উল্লেখ করেছেন যে, শুধুমাত্র শিক্ষকদের উপর নির্ভর করে সন্তানকে সুশিক্ষিত ও আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলা সম্ভব নয়। একজন শিক্ষার্থীর প্রকৃত বিকাশে পরিবার ও অভিভাবকের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ।
আজ শুক্রবার, দিনাজপুরের বিরামপুর উপজেলা পরিষদে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন এসব কথা বলেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. তানজিনা খাতুন।
আরও পড়ুন: ফ্যাসিস্টকে প্রতিহতে দোয়া মোনাজাত সংসদে ধর্ম প্রতিমন্ত্রীর
মন্ত্রী তার বক্তব্যে অভিভাবকদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, "আপনাদের সন্তানের প্রতি খেয়াল রাখতে হবে।" তিনি আরও বলেন, "আপনার সন্তান বাড়ি থেকে বের হয়ে, আপনাকে পড়াশুনার কথা বলে, ভুল তথ্য দিয়ে কোথায় যায়, সে বিষয়টি আপনাকেই নজরদারি করতে হবে।" মন্ত্রী সতর্ক করেন যে, শুধুমাত্র শিক্ষকদের উপর ভরসা করলে হবে না। তিনি বলেন, "একজন সন্তানের চরিত্র গঠন, নৈতিক শিক্ষা এবং ভবিষ্যৎ জীবনের ভিত্তি তৈরি হয় তার পরিবার ও অভিভাবকদের কাছ থেকে।" বর্তমান আকাশ সংস্কৃতির এই যুগে সচেতন না হলে, সন্তানেরা ভুল পথে ধাবিত হয়ে মাদকাসক্ত সহ বিভিন্ন অপরাধমূলক কাজে জড়িয়ে পড়তে পারে।
মন্ত্রী বলেন, অভিভাবকদের দায়িত্ব শুধুমাত্র সন্তানকে বিদ্যালয়ে পাঠানো নয়, বরং তার সার্বিক বিকাশ নিশ্চিত করা। তিনি অভিভাবকদের প্রতি আহ্বান জানান যে, সন্তান কোথায় যাচ্ছে, কার সঙ্গে মিশছে এবং কী ধরনের কর্ম-কাণ্ডে যুক্ত হচ্ছে, এসব বিষয়ে নিয়মিত খোঁজ-খবর রাখা প্রয়োজন।
মন্ত্রী ডা. জাহিদ হোসেন বলেন, বর্তমান সময়ে প্রযুক্তির ব্যাপক ব্যবহার শিশু-কিশোরদের জীবন-ধারায় বড় ধরনের পরিবর্তন এনেছে। ফলে অভিভাবকদের আরও সচেতন ও দায়িত্বশীল হতে হবে। তিনি বলেন, "একজন শিক্ষার্থী শুধু ভালো ফলাফল করলেই হবে না।" সন্তানকে একজন সৎ, মানবিক ও দেশ-প্রেমিক নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে।
অভিভাবকদের উদ্দেশে তিনি বলেন, সন্তানদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলতে হবে, তাদের কথা মনোযোগ দিয়ে শুনতে হবে এবং পর্যাপ্ত সময় দিতে হবে। তিনি উল্লেখ করেন, পরিবারে সুন্দর ও ইতিবাচক পরিবেশ নিশ্চিত করা গেলে, শিশুদের মানসিক বিকাশও সুস্থ ও স্বাভাবিক হবে।
আরও পড়ুন: হাসিনা ইস্যুতে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানালেন তাজনূভা
পরে, তিনি জেলার বিরামপুর উপজেলায় পলিপ্রাগপুর ইউনিয়ন বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভায় মিলিত হন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন