০৭:৪৭ এম
ঢাকা, ২৯ আগস্ট, ২০২৬ : আজ রাতে যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। তিনি ৪০তম ফোবানা কনভেনশন ২০২৬-এ প্রধান অতিথি হিসেবে যোগ দিতে যাচ্ছেন।
এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে রাত ১টা ৪০ মিনিটে তার যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে রওনা হওয়ার পরিকল্পনা রয়েছে।
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসের ইউনিভার্সাল সিটিতে আগামী ৪-৬ সেপ্টেম্বর ‘ইউনিভার্সাল হিলটন কনভেনশন হলে’ অনুষ্ঠিত হবে উত্তর আমেরিকার প্রবাসী বাংলাদেশিদের সর্ববৃহৎ এ মহাসম্মেলন।
আরও পড়ুন: মুন্সীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে চার সার বিক্রেতাকে জরিমানা
বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ক্যালিফোর্নিয়ার (বিএসি) ব্যবস্থাপনায় আয়োজিত এই সম্মেলনে যুক্তরাষ্ট্র ও কানাডার বিভিন্ন অঙ্গরাজ্য থেকে হাজার হাজার প্রবাসী বাংলাদেশি, কমিউনিটি নেতা ও ব্যবসায়ী অংশগ্রহণ করবেন।
সম্মেলনের প্রথম দিন ৪ সেপ্টেম্বর স্থানীয় সময় বিকেল ৫টায় ইউনিভার্সাল হিলটন কনভেনশন হলে উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। সন্ধ্যা সাড়ে ৭টায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী। উদ্বোধনী অনুষ্ঠানে লস অ্যাঞ্জেলেসে বাংলাদেশের কনসাল জেনারেল, হোস্ট কমিটি ও নির্বাহী কমিটির নেতৃবৃন্দও বক্তব্য দেবেন।
৫ সেপ্টেম্বর লস অ্যাঞ্জেলেসের মেয়রের সঙ্গে বিশেষ বিজনেস লাঞ্চে অংশগ্রহণ করবেন মন্ত্রী।
সম্মেলন শেষে আগামী ৮ সেপ্টেম্বর দেশে ফেরার পরিকল্পনা রয়েছে মন্ত্রীর।
আরও পড়ুন: কাজে যোগ না দিলে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধের হুঁশিয়ারি
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন