০৮:৫৭ এম
সৌদি আরব, তুরস্ক এবং পাকিস্তানের মধ্যে সম্প্রতি স্বাক্ষরিত ‘মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি’তে পরবর্তী ধাপে মিসর যোগ দিতে পারে বলে জানিয়েছেন তুর্কি পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান।
তুরস্কের সরকারি বার্তা সংস্থা আনাদোলুর ‘এডিটরস ডেস্ক’ অনুষ্ঠানে তিনি এক সাক্ষাৎকারে বলেন, প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের লক্ষ্য হলো এই প্রতিরক্ষা উদ্যোগকে তিনটি দেশের মধ্যে সীমাবদ্ধ না রেখে ধীরে ধীরে মধ্যপ্রাচ্য ও অঞ্চলের অন্যান্য দেশগুলোকেও এর আওতায় নিয়ে আসা।
চুক্তির ধারা বর্ণনা করতে গিয়ে ফিদান বলেন, ‘এই জোটের মূলনীতি হলো সদস্য তিন দেশের কোনো একটি আক্রান্ত হলে তা সকলের ওপর হামলা হিসেবে বিবেচিত হবে। কিন্তু এটি একেবারে সম্পূর্ণ প্রতিরক্ষামূলক ব্যবস্থা, এর কোনো আগ্রাসী অথবা সম্প্রসারণবাদী উদ্দেশ্য নেই।’
আরও পড়ুন: বাঘাইহাট জোনের অভিযানে অস্ত্র, গুলি ও সরঞ্জাম উদ্ধার, পালিয়ে গেলেন ইউপিডিএফের কথিত চিফ কালেক্টর
তিনি আরও জানান, ‘প্রেসিডেন্টের ইচ্ছা হলো প্রয়োজন অনুযায়ী এই ছাতার নিচে অঞ্চলের অন্যান্য দেশকে নিয়ে আসা। সেই প্রক্রিয়ার অংশ হিসেবে মিসরও যুক্ত হতে পারে।’
তুর্কি পররাষ্ট্রমন্ত্রী জানান, চুক্তিতে সুনির্দিষ্ট কোনো এক দেশকে শত্রু বা ‘অভিন্ন হুমকি’ হিসেবে চিহ্নিত করা হয়নি। তবে সদস্যদেশগুলো নিজেদের মধ্যে নিয়মিত যৌথ সামরিক মহড়া ও কারিগরি প্রশিক্ষণ কার্যক্রমকে জোরদার করবে।
আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে, সৌদি আরব, তুরস্ক এবং পাকিস্তানের এই ত্রিপক্ষীয় সমঝোতা মধ্যপ্রাচ্য এবং পুরো মুসলিম বিশ্বের সার্বিক প্রতিরক্ষা ও প্রযুক্তিগত সহযোগিতা জোরদারে একটি নতুন মোড় ঘুরাবে।
আরও পড়ুন: ৪ দিন ধরে নিখোঁজ সপ্তম শ্রেণির ছাত্র রোহান, পরিবার উদ্বিগ্ন
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন