০৪:৪৭ এম
ইসরাইলের বর্তমান প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সরকার গঠনের আলোচনা চলাকালে তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করবেন, যদি তার জোট কিংবা বিরোধী দল কেউই সংখ্যাগরিষ্ঠ আসন না পায়।
দেশটির প্রেসিডেন্ট আইজ্যাক হারজোগ এমন একজন দলীয় নেতাকে সরকার গঠনের দায়িত্ব দেবেন, যিনি সংসদে প্রয়োজনীয় সমর্থন আদায় করে সরকার গঠনের সম্ভাবনা সবচেয়ে বেশি বলে মনে করেন।
সরকার গঠনের এই প্রক্রিয়া সম্পন্ন হতে কয়েক মাস সময় লেগে যেতে পারে। যদি কোনো প্রার্থী সংসদের আস্থা অর্জনের মতো সরকার গঠন করতে ব্যর্থ হন, তবে নতুন নির্বাচন আহ্বান করা হবে। এরপর আবারও একই প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে।
আরও পড়ুন: ঢামেকে অ্যাম্বুলেন্স ধর্মঘটে মরদেহ পরিবহনে বিপাকে স্বজনরা, রোগীরাও ভোগান্তিতে
এ পরিস্থিতিতে তাত্ত্বিকভাবে নেতানিয়াহু কয়েক মাস, এমনকি কয়েক বছর পর্যন্ত তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করতে পারেন। এই সময়কালে তার হাতে প্রধানমন্ত্রীর অধিকাংশ ক্ষমতাই থাকবে।
ইসরাইলের রাজনীতিতে এমন নজির অতীতে দেখা গেছে। সবচেয়ে দীর্ঘ সময় তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনের রেকর্ডটি নেতানিয়াহুরই। ২০১৮ সালের ডিসেম্বর থেকে ২০২০ সালের মে পর্যন্ত তিনি প্রায় দেড় বছর এই দায়িত্বে ছিলেন।
ওই সময়ে ইসরাইলে তিনটি নির্বাচন অনুষ্ঠিত হলেও সরকার গঠনের বিষয়ে কোনো সমাধান আসেনি। শেষ পর্যন্ত নেতানিয়াহু তার প্রধান রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীর সঙ্গে সমঝোতার ভিত্তিতে একটি ঐক্য সরকার গঠন করেন।
আরও পড়ুন: ইসরাইলের নির্বাচনে ভোটার উপস্থিতি ৭৭.৭ শতাংশ, ১৯৯৯ সালের পর সর্বোচ্চ
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন