০৪:২৯ পি.এম
নাটোর-২ আসনের সংসদ সদস্য এবং জাতীয় সংসদের হুইপ, এডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, সরকার ইমামদের আর্থিক ও সামাজিক অবস্থান সুসংহত করার লক্ষ্যে কাজ করছে। প্রধানমন্ত্রী তারেক রহমান ইমাম, মুয়াজ্জিন এবং খাদেমদের জন্য মাসিক সম্মানী ভাতা চালু করেছেন।
আজ জেলা মডেল মসজিদের সম্মেলন কক্ষে জেলার প্রশিক্ষণপ্রাপ্ত ইমামদের দিনব্যাপী সম্মেলনের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে হুইপ রুহুল কুদ্দুস তালুকদার দুলু এসব কথা বলেন।
তিনি উল্লেখ করেছেন, বিগত ১৭ বছর ধরে দেশের ইমামবৃন্দ অত্যাচার-নির্যাতনের শিকার হয়েছে। ইসলাম বিরোধী শক্তিগুলি এখন নিশ্চিহ্ন হয়ে গেছে। তিনি বললেন, দেশে আর কখনো যেন ইসলাম বিরোধী শক্তি মাথা চাড়া দিয়ে উঠতে না পারে, সে বিষয়ে সজাগ থাকতে হবে। ধর্মীয় নেতাদের বিভাজন পরিহার করে ঐক্যবদ্ধ থাকতে হবে।
আরও পড়ুন: নিকাহ রেজিস্ট্রারদের মর্যাদা ও অধিকার সুরক্ষায় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সংবাদ সম্মেলনে
তিনি আরও বলেন, জেলার বিভিন্ন মসজিদের ১৭৮ জন ধর্মীয় নেতাকে সরকার মাসিক সম্মানী ভাতা প্রদান করছে। এই সম্মানী ভাতার পরিধি ভবিষ্যতে শতভাগে উত্তীর্ণ হবে। এই সম্মানী ভাতার মাধ্যমে তাদের সামাজিক মর্যাদা বৃদ্ধি পেয়েছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আবুল হায়াত। পুলিশ সুপার মো. শরীফুল হক বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। ইসলামিক ফাউন্ডেশন নাটোর জেলা কার্যালয়ের উপ-পরিচালক মো. রিয়াজুল ইসলাম সম্মেলনে স্বাগত বক্তব্য প্রদান করেন।
ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক জানিয়েছেন, চলতি অর্থ বছরে নাটোর জেলার ৫০ জন ইমাম রাজশাহীর ইমাম প্রশিক্ষণ একাডেমিতে কৃষি কাজ, গাভী পালন, সামাজিক বনায়ন, মৎস্য চাষ ইত্যাদি বিষয়ভিত্তিক দেড় মাসের আবাসিক প্রশিক্ষণ গ্রহণ করেছেন। ইমামদের আর্থিক সক্ষমতা বৃদ্ধিতে এই প্রশিক্ষণ একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
আরও পড়ুন: বিচারকের বিরুদ্ধে প্রেস ব্রিফ: ব্যারিস্টার সারোয়ারকে ২৬ নভেম্বর হাইকোর্টে তলব
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন