০৭:০০ পি.এম
২০২৬-২৭ অর্থবছরের আগস্ট মাসের প্রথম ১৮ দিনে দেশে মোট রেমিট্যান্স বা প্রবাসী আয় এসেছে ১৯৬ কোটি ৭০ লাখ মার্কিন ডলার। গত বছরের একই সময়ে, অর্থাৎ ২০২৫-২৬ অর্থবছরের আগস্টের প্রথম ১৮ দিনে এ পরিমাণ ছিল ১৫০ কোটি ২০ লাখ ডলার। এই হিসাবে দেখা যাচ্ছে, গত বছরের একই সময়ের তুলনায় এবারের রেমিট্যান্স ৩১ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ হালনাগাদ তথ্যে বুধবার এ তথ্য প্রকাশিত হয়েছে। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১৮ আগস্ট একদিনেই দেশে প্রবাসীরা ৮ কোটি মার্কিন ডলারের রেমিট্যান্স পাঠিয়েছেন।
অন্যদিকে, চলতি অর্থবছরের ১ জুলাই থেকে ১৮ আগস্ট পর্যন্ত মোট রেমিট্যান্সের পরিমাণ দাঁড়িয়েছে ৪৮২ কোটি ৬০ লাখ ডলার। এটি ২০২৫-২৬ অর্থবছরের একই সময়ের ৩৯৮ কোটি ডলারের তুলনায় ২১.৩ শতাংশ বেশি।
আরও পড়ুন: জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে ইবি ইউট্যাবের শ্রদ্ধা নিবেদন
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন