১১:১২ পি.এম
গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের বলেছেন, ‘চব্বিশের জুলাইয়ে ছাত্র-জনতার আন্দোলনের মধ্য দিয়ে দেশে গণতন্ত্র ফিরে এসেছে। দীর্ঘ সময় পর আজ আমরা মুক্ত পরিবেশে নাগরিক সমাবেশ করতে পারছি।
অনেক লড়াই-সংগ্রামের পর ছাত্র-জনতার অভূতপূর্ব আন্দোলনে স্বৈরাচার সরকারের বিদায় হয়েছে।’
শনিবার (৪ জুলাই) বিকেলে কুমিল্লা টাউন হল মাঠে আয়োজিত এক নাগরিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আরও পড়ুন: টেকনাফে পাচারের সময় নারীসহ ৯ জনকে উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ
মন্ত্রী বলেন, ‘বিগত নির্বাচনে কুমিল্লার ১১টি আসনের মধ্যে ৯টি আসন বিএনপিকে উপহার দিয়েছেন ভোটাররা। সে জন্য আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাই।
আপনারা জানেন, এদেশে যতবার বিএনপি সরকার ক্ষমতায় এসেছে এদেশে কাঙ্ক্ষিত উন্নয়ন হয়েছে। একই সঙ্গে কুমিল্লার উন্নয়ন হয়েছে। ইনশাআল্লাহ এবারও এর ব্যতিক্রম হবে না।’
তিনি আরো বলেন, সরকার গঠনের পর প্রথম অধিবেশনেই কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষ বিল পাস হয়েছে, যা কুমিল্লাবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা ছিল।
বিশেষ করে কুমিল্লা-৬ (সদর) আসনে যিনি সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন তিনি একজন স্বপ্নবাজ মানুষ। রাজনীতিতে আমি তাঁর কাছ থেকে অনেক কিছু শিখেছি। কিভাবে এলাকার উন্নয়নে কাজ আদায় করতে হয় তা আমি উনার কাছ থেকেই শিখেছি।
আরও পড়ুন: সমবায়ের মাধ্যমে প্রান্তিক জনগোষ্ঠীর সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে হবে: ভূমি প্রতিমন্ত্রী
কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি আমিরুজ্জামান ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে উন্নয়ন প্রস্তাবনা উপস্থাপন করেন কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী।
তিনি বলেন, ‘কুমিল্লায় দীর্ঘদিন ধরে কাঙ্ক্ষিত উন্নয়নের ছোঁয়া লাগেনি।
বিগত সরকারের সময় কুমিল্লা ছিল উন্নয়ন বঞ্চিত। এখন জনাব তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকার এসেছে। এবার কুমিল্লা উন্নয়নের রোল মডেল হবে। কারণ বিএনপি সরকার দেশের উন্নয়নের সরকার।’
মনিরুল হক চৌধুরী আরো বলেন, ‘বর্তমান সরকারের তিন মাসেই কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষ, ওয়াসা গঠন হয়ে গেছে। সিটি করপোরেশনের সীমানা বৃদ্ধির কাজ চলমান। আপনারা বর্তমান সরকারের প্রতি আস্থা রাখেন, কথা দিচ্ছি জনাব তারেক রহমানের হাতে এদেশ পথ হারাবে না।’
আরও পড়ুন: প্রধানমন্ত্রী ১৯ নভেম্বর লালমনিরহাট সফরে আসবেন
কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম ভূঁইয়া স্বপন ও সাবেক যুগ্ম আহ্বায়ক মোজাহিদ চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে আরো বক্তব্য দেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এম এম শরীফুল করীম, কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাতুল বারী আবু, কুমিল্লা জেলা আইনজীবী সমিতির পিপি অ্যাডভোকেট কাইমুল হক রিংকু, জেলা পরিষদের প্রশাসক মো. মোস্তাক মিয়া, কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম ও সাবেরা আলাউদ্দিন হেনা প্রমুখ।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন