০৪:৪৫ পি.এম
বরিশালের গৌরনদীতে টিকটক করতে নিষেধ করায় মায়ের প্রতি অভিমান করে জান্নাতুল খানম জান্নাত (১৩) নামের এক মাদরাসা ছাত্রী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।
শনিবার সন্ধ্যায় উপজেলার কটকস্থল গ্রামে এই ঘটনাটি ঘটে।
জান্নাত ওই গ্রামের ইতালি প্রবাসী মো. কামাল সরদারের কন্যা এবং সুন্দরদী গাউসিয়া আবেদিয়া সুন্নিয়া মাদরাসার সপ্তম শ্রেণির ছাত্রী ছিল।
আরও পড়ুন: জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবিলায় অনুদানের ওপর জোর দিয়েছেন প্রধানমন্ত্রী: রিজভী
স্বজনদের উদ্ধৃতি দিয়ে রোববার সকালে গৌরনদী মডেল থানার উপপরিদর্শক (এসআই) মো. আলাউদ্দিন জানান, পড়াশোনা বাদ দিয়ে টিকটক করার জন্য জান্নাতুলের মা তাকে শনিবার বিকেলে বকাঝকা করেন। এর ফলে মায়ের প্রতি অভিমান করে সন্ধ্যায় সে রান্নাঘরে গলায় ফাঁস লাগায়, যা পরিবারের সদস্যদের অজান্তে ঘটে। স্বজনরা তাকে দ্রুত উদ্ধার করে উপজেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।
তিনি আরও জানান, এই ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। মৃতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
এমই
আরও পড়ুন: মিত্রদের অনুরোধে ইরানে হামলার সিদ্ধান্ত থেকে সরে দাঁড়ালেন ট্রাম্প
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন