০২:৪২ এম
জাতিসংঘ শান্তিপূর্ণ প্রতিবাদের গুরুত্ব তুলে ধরে মন্তব্য করেছে যে, বাংলাদেশে সংঘটিত সব ধরনের সহিংসতার ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্ত যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে হওয়া উচিত।
গত সোমবার নিউইয়র্কে নিয়মিত ব্রিফিংয়ে জাতিসংঘ মহাসচিবের উপমুখপাত্র ফারহান হক সাংবাদিকদের এই তথ্য জানান। তিনি উল্লেখ করেন, ‘আমরা বিশ্বাস করি, সব ধরনের সহিংসতার ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্ত জাতীয় কর্তৃপক্ষের মাধ্যমে হওয়া উচিত।’ এই মন্তব্যটি গ্রামীণ ব্যাংকের শাখাগুলোতে হামলার বিষয়ে এক বাংলাদেশি সাংবাদিকের প্রশ্নের জবাবে এসেছে।
ফারহান হক আরও বলেন, ‘আমরা বিশ্বাস করি, অবশ্যই বিক্ষোভকারীদের প্রতিবাদের অধিকার রয়েছে; কিন্তু এ প্রতিবাদ অবশ্যই শান্তিপূর্ণ হতে হবে।’
আরও পড়ুন: ‘না মানে না, হাসিনা ফিরবে না’: আবিদুল ইসলাম খান
গ্রামীণ ব্যাংক, যা দেশের দরিদ্র ও প্রান্তিক জনগণের আর্থিক ক্ষমতায়নে নিবেদিত, সাম্প্রতিক সময়ে ব্যাংকের বিভিন্ন শাখায় ধারাবাহিক অগ্নিসংযোগ, ভাঙচুর ও নাশকতার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে। ব্যাংকটির ব্যবস্থাপনা কর্তৃপক্ষ এই ঘটনার নিন্দা জানিয়েছে।
এক বিবৃতিতে ব্যাংকটি জানায়, গত ১০ নভেম্বর থেকে ১৬ নভেম্বরের মধ্যে শেরপুর, কক্সবাজার, মাদারীপুর, দিনাজপুর, নওগাঁ, পটুয়াখালী, নোয়াখালী, চট্টগ্রাম, পাবনা, নীলফামারী, নেত্রকোনা, কিশোরগঞ্জ, গাজীপুর, সিলেট, গোপালগঞ্জ, রংপুরসহ বিভিন্ন অঞ্চলের মোট ২০টি গ্রামীণ ব্যাংকের শাখায় অগ্নিসংযোগ বা অগ্নিসংযোগের চেষ্টা চালানো হয়েছে।
সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের প্রতিষ্ঠিত ব্যাংকটি আশা প্রকাশ করেছে যে, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এসব ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্ত করবে, দায়ীদের শনাক্ত করবে, যথাযথ আইনি ব্যবস্থা নেবে এবং দেশের বিভিন্ন স্থানে এর শাখা, কর্মী ও সদস্যদের নিরাপত্তা নিশ্চিত করা অব্যাহত রাখবে।
আরও পড়ুন: টুঙ্গিপাড়ার পুলিশ-বিজিবি-আনসারের ৬ গাড়িতে অগ্নিসংযোগ
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন