ঢাকা সোমবার, ০৯ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৪শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৮শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
সোমবার, ০৯ই নভেম্বর, ২০২৬ইং ২৪শে কার্তিক, ১৪৩২বাং

ডিমের দামে ধস, লোকসানে ক্ষুদ্র খামারিদের টিকে থাকা নিয়ে শঙ্কা


ডিমের দামে ধস, লোকসানে ক্ষুদ্র খামারিদের টিকে থাকা নিয়ে শঙ্কা

দুর্গাপুরসহ দেশের বিভিন্ন অঞ্চলে ডিম উৎপাদনকারী প্রান্তিক ও ক্ষুদ্র খামারিরা বর্তমানে চরম আর্থিক সংকটের মুখোমুখি। উৎপাদন খরচের তুলনায় বাজারে ডিমের দাম উল্লেখযোগ্যভাবে কমে যাওয়ায় প্রতিটি ডিম বিক্রিতে গড়ে ১.৫০ থেকে ২ টাকা পর্যন্ত লোকসান গুনতে হচ্ছে বলে জানিয়েছেন খামারিরা।
খামারসংশ্লিষ্টদের অভিযোগ, বড় কর্পোরেট প্রতিষ্ঠানের বাজার নিয়ন্ত্রণ, মধ্যস্বত্বভোগীদের প্রভাব এবং কিছু গোষ্ঠীর আধিপত্যের কারণে ক্ষুদ্র খামারিরা ন্যায্যমূল্য থেকে বঞ্চিত হচ্ছেন। ফলে উৎপাদন অব্যাহত রাখা দিন দিন কঠিন হয়ে উঠছে।
স্থানীয় খামারিরা জানান, গত কয়েক মাসে মুরগির খাদ্য, ওষুধ, বিদ্যুৎ, শ্রমিক ও পরিবহন ব্যয় ধারাবাহিকভাবে বৃদ্ধি পেয়েছে। কিন্তু সেই অনুপাতে ডিমের বাজারমূল্য বাড়েনি। বরং বর্তমান বাজারদরে ডিম বিক্রি করে উৎপাদন খরচও তুলতে পারছেন না তারা। এতে অনেকেই পুঁজি হারিয়ে খামার বন্ধের আশঙ্কায় রয়েছেন। কেউ কেউ ইতোমধ্যে উৎপাদন কমিয়ে দিয়েছেন।
একজন খামারি বলেন, প্রতিদিন হাজার হাজার ডিম বিক্রি করেও লাভ তো দূরের কথা, মূলধনই ধরে রাখা যাচ্ছে না। এ অবস্থা চলতে থাকলে ছোট খামারগুলো টিকে থাকা কঠিন হয়ে পড়বে।
পোলট্রি খাতসংশ্লিষ্টরা বলছেন, দেশের পুষ্টি নিরাপত্তা নিশ্চিতকরণ এবং গ্রামীণ অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে এই শিল্প। কিন্তু দীর্ঘদিন লোকসান অব্যাহত থাকলে ক্ষুদ্র ও মাঝারি খামারগুলো বন্ধ হয়ে যেতে পারে, যার নেতিবাচক প্রভাব পড়বে সামগ্রিক ডিম উৎপাদন ব্যবস্থায়।
খামারিদের পক্ষ থেকে বাজার তদারকি জোরদার, উৎপাদন ব্যয়ের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ ন্যায্যমূল্য নিশ্চিতকরণ, মধ্যস্বত্বভোগীদের নিয়ন্ত্রণ এবং ক্ষতিগ্রস্ত খামারিদের জন্য বিশেষ প্রণোদনা ও স্বল্পসুদে ঋণ সুবিধা চালুর দাবি জানানো হয়েছে।
সংশ্লিষ্ট মহলের মতে, খামারিদের স্বার্থ রক্ষা এবং দেশের পোলট্রি শিল্পকে টিকিয়ে রাখতে সরকারের দ্রুত ও কার্যকর হস্তক্ষেপ এখন সময়ের দাবি। অন্যথায় হাজার হাজার ক্ষুদ্র খামারি আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি দেশের ডিম উৎপাদন ব্যবস্থাও দীর্ঘমেয়াদে ঝুঁকির মুখে পড়তে পারে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ব্রাহ্মণবাড়িয়ার ‘ব্রাজিল বাড়ি’ দেখতে ভিড় করছেন সমর্থকরা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ১২ই জুন, ২০২৬ ইং

০৭:১৪ পি.এম


ব্রাহ্মণবাড়িয়ার ‘ব্রাজিল বাড়ি’ দেখতে ভিড় করছেন সমর্থকরা

বিশ্বকাপ ফুটবলের উন্মাদনায় পুরো দেশটি মাতোয়ারা হয়ে উঠেছে। বিশ্বকাপকে কেন্দ্র করে ব্রাহ্মণবাড়িয়ায় নানা অদ্ভুত ঘটনা ঘটেই চলছে। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার ছতুরা-চান্দপুর গ্রামের রুবেল মিয়া এমনই একটি ঘটনার জন্ম দিয়েছেন।

ব্রাজিলের প্রবল সমর্থক রুবেল মিয়া দীর্ঘ সময় ধরে ব্রাজিল ফুটবল দলের ভক্ত। তাই তিনি তাঁর পুরো বাড়িটিকে ব্রাজিলের পতাকার আদলে রাঙিয়ে তুলেছেন। বাড়ির সীমানা দেয়ালে রুবেল মিয়া ব্রাজিলের পতাকা ছাড়াও সেদেশের খেলোয়াড়দের ছবি এঁকেছেন। বাড়ির ভবনে বাংলাদেশের জাতীয় পতাকাও আঁকা হয়েছে।

এদিকে, দূর-দূরান্ত থেকে ব্রাজিল সমর্থকেরা বাড়িটিকে একনজর দেখার জন্য ছুটে আসছেন। শুধু ব্রাজিলের সমর্থকরা নয়, অন্যান্য দেশের সমর্থকরাও বাড়িটির ভূয়সী প্রশংসা করছেন। সব জায়গায় দাবি উঠছে যে পুরো উপজেলায় এমন বাড়ি নেই। বাড়িটির কারণে এই এলাকার নাম চারিদিকে ছড়িয়ে পড়ছে 'ব্রাজিল বাড়ি' হিসেবে।

বাড়ির মালিক রুবেল মিয়া বলেন, 'ব্রাজিলের খেলা আমার খুব পছন্দ। আমি ছোটবেলা থেকেই ব্রাজিল সাপোর্ট করে আসছি। এই কারণেই আমি ব্রাজিলের পতাকার আদলে বাড়ির ভবন ও সীমানা দেয়াল রং করিয়েছি এবং খেলোয়াড়দের ছবিও আঁকিয়েছি। গত ১৬ দিন ধরে এই কাজটি চলছে। এখনও কাজ প্রায় শেষ পর্যায়ে। রং করার জন্য আমি প্রায় দেড় লাখ টাকারও বেশি খরচ করেছি। অনেকেই আসছেন বাড়িটি দেখতে। আমি মনে করছি, আমার প্রিয় দল ব্রাজিল এবারের বিশ্বকাপে চমৎকার করবে এবং শিরোপা জয়লাভ করবে।'

তিনি তাঁর প্রিয় দল ব্রাজিলের জন্য সকলের কাছে দোয়া প্রার্থনা করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাজশাহীতে দস্যুতায় ব্যবহৃত মোটরসাইকেল- সহ গ্রেফতার-২

আন্তর্জাতিক ডেস্ক

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী

শুক্রবার, ১২ই জুন, ২০২৬ ইং

০৭:১৭ পি.এম


রাজশাহীতে দস্যুতায় ব্যবহৃত মোটরসাইকেল- সহ গ্রেফতার-২

রাজশাহী নগরীর বেলপুকুর থানার একটি ক্লু-লেস দস্যুতা মামলার তদন্তে ব্যবহৃত মোটরসাইকেল উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার এ তথ্য নিশ্চিত করেছেন নগর পুলিশের মুখপাত্র উপ-পুলিশ কমিশনার মোঃ গাজিউর রহমান।
তিনি জানান, গ্রেফতারকৃত আব্দুর রহমান ওরফে ডাবলু (৩৫) ও আবু সাদাত মোঃ সায়েম ওরফে মিলনের (৪৮) দেওয়া তথ্যের ভিত্তিতে রাজপাড়া থানার লক্ষ্মীপুর বাকির মোড় এলাকায় অভিযান চালিয়ে দস্যুতার ঘটনায় ব্যবহৃত পরিত্যক্ত অবস্থায় মোটরসাইকেলটি উদ্ধার করা হয়।
এর আগে, গত (১৪ এপ্রিল) বেলপুকুর থানার উত্তর কাজীরপাড়া এলাকায় দৃর্বৃত্তরা একটি দুধবাহী লরির চালককে অস্ত্রের মুখে জিম্মি করে ১ লাখ ৬৫ হাজার ৬০০ টাকা ছিনিয়ে নেয়। এ ঘটনায় মামলা হলে গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তায় দুই আসামিকে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে লুণ্ঠিত টাকার ৩৩ হাজার টাকা ও দুটি মোবাইল ফোনও জব্দ করা হয়েছে।
পুলিশ জানায়, মামলার অন্যান্য আসামিকে গ্রেফতার এবং অবশিষ্ট টাকা উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান মুখপাত্র।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

১১ কোটি রুপির গাঁজাসহ মডেল হর্ষা সানি গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শুক্রবার, ১২ই জুন, ২০২৬ ইং

০৭:১৮ পি.এম


১১ কোটি রুপির গাঁজাসহ মডেল হর্ষা সানি গ্রেপ্তার

মুম্বাই বিমানবন্দরে ১১ কোটি রুপির গাঁজাসহ মডেল হর্ষা সানিকে গ্রেপ্তার করেছে কাস্টমস কর্তৃপক্ষ। এই মডেলের কাছ থেকে উচ্চ মানের হাইড্রোপনিক গাঁজা পাওয়া গেছে বলে জানা যায়। নিয়মিত নজরদারির সময় আচরণ সন্দেহজনক মনে হওয়ায় মুম্বাই বিমানবন্দরে তাকে আটকে দেয় কাস্টমস কর্তৃপক্ষ। মুম্বাই কাস্টমসের কর্মকর্তারা জানিয়েছেন, গত ১১ জুনের মধ্যবর্তী রাতে এয়ার ইন্ডিয়ার টিজি-৩৫১ ফ্লাইটে চড়ে ব্যাংকক থেকে মুম্বাইয়ের ছত্রপতি শিবাজী মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান হর্ষা সানি। বিমানবন্দরে নামার পর তার আচরণ লক্ষ করে এয়ার ইন্টেলিজেন্স ইউনিট (এআইইউ) এবং কাস্টমস বিভাগের কর্মকর্তারা তাকে থামান। পরে তার ট্রলি ব্যাগটি তল্লাশি করে ভেতরে ভ্যাকুয়াম-সিলড ১২টি প্লাস্টিকের প্যাকেট পাওয়া যায়, যা ‘সবুজ রঙের উপাদানে’ ঠাসা ছিল। মাদক নিয়ন্ত্রণসংক্রান্ত এনডিপিস কিট ব্যবহার করে তাৎক্ষণিক রাসায়নিক পরীক্ষায় নিশ্চিত হওয়া যায় যে, ওই উপাদানগুলো আসলে উচ্চ মানের হাইড্রোপনিক গাঁজা। নিষিদ্ধ মাদক পাচারের অপরাধে কাস্টমস বিভাগ হর্ষা সানিকে এনডিপিস আইনের আওতায় গ্রেপ্তার করে। উদ্ধারকৃত ১১ কেজিরও বেশি ওজনের এই হাইড্রোপনিক গাঁজার আনুমানিক বাজারমূল্য ১১ কোটি ৮২ লাখ রুপি। গ্রেফতার হওয়া হর্ষা সানি ২০২৫ সালের ‘মিসেস কেরালা’ প্রতিযোগিতার একজন সাবেক প্রতিযোগী। আদালতে হাজির করার পর তাকে বিচারিক হেফাজতে পাঠানোর নির্দেশ দেন। মাদকের এই বিশাল চালানটি মুম্বাই বা ভারতের অন্য কোনও এলাকায় কার কাছে পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে আনা হয়েছিল তা নিশ্চিত করতে বর্তমানে তদন্ত চলছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিশ্বকাপের পর অবসরের ইঙ্গিত দিলেন বেলজিয়ামের গোলরক্ষক

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শুক্রবার, ১২ই জুন, ২০২৬ ইং

০৭:২২ পি.এম


বিশ্বকাপের পর অবসরের ইঙ্গিত দিলেন বেলজিয়ামের গোলরক্ষক

বিশ্বকাপের পর তিনি আন্তর্জাতিক ক্যারিয়ার শেষ করার কথা চিন্তা করছেন, বেলজিয়ামের গোলরক্ষক থিবো কুর্তোয়া। যুক্তরাষ্ট্রের সিয়াটলে মিশরের বিপক্ষে বেলজিয়ামের গ্রুপ পর্বের উদ্বোধনী ম্যাচের আগে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে তিনি এই মন্তব্য করেছেন।

২০১১ সালে জাতীয় দলে অভিষেক ঘটে ৩৪ বছর বয়সী এই খেলোয়ারের। তিনি জাতীয় দলের হয়ে ১০৯ আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন। কানাডা, মেক্সিকো এবং যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত বিশ্বকাপের পরে গ্লাভস জোড়া তুলে রাখার ইঙ্গিত তিনি দিয়েছেন।

অনুশীলন ক্যাম্পে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি বলেন, ‌“এই মুহূর্তে আমাদের ভবিষ্যৎ নিয়ে কথা বলা উচিত কি না, তা আমি জানি না, তবে এই টুর্নামেন্টের পর আমি খেলা চালিয়ে যাব কি না, তা বলার সময় আছে হয়তো কিছুটা।”

তবে তিনি আরো কয়েক বছর ক্লাব ফুটবল খেলে যেতে চান। তাই দীর্ঘ ক্যারিয়ারের জন্য শরীরকে অতিরিক্ত চাপ থেকে মুক্ত রাখা জরুরি বলে তিনি উল্লেখ করেছেন।

গত দেড় বছরে একের পর এক ছোট-বড় শারীরিক সমস্যা ও ইনজুরি তার ভবিষ্যৎ নিয়ে নতুনভাবে চিন্তা করতে বাধ্য করেছে বলেও তিনি জানিয়েছেন।

বেলজিয়াম দলে সেনে ল্যামেন্স এবং মাইক পেন্ডারসের মতো অনেক প্রজন্মের তরুণ গোলরক্ষক উঠে আসছেন, যাদের হাতে তিনি দলের দায়িত্ব বা ‘মশাল’ তুলে দিতে চান।

তবে তিনি পুরোপুরি পেশাদারিত্বের দরজা বন্ধ করে দেননি। যদি টুর্নামেন্টে বেলজিয়াম অসাধারণ পারফর্ম করে এবং দলের অভ্যন্তরীণ পরিবেশ চমৎকার থাকে, তবে তিনি বিশ্বকাপের পর কোচ, টেকনিক্যাল ডিরেক্টর এবং চিকিৎসকদের সঙ্গে আলোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৮শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫১
জোহর ১১:৪৩
আসর ০৩:৩৯
মাগরিব ০৫:১৫
ইশা ০৬:২৮
সূর্যোদয় : ০৬:০৯ সূর্যাস্ত : ০৫:১৫
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%