ঢাকা শুক্রবার, ১৩ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৮শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ০২ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
শুক্রবার, ১৩ই নভেম্বর, ২০২৬ইং ২৮শে কার্তিক, ১৪৩২বাং

নরসিংদীতে কারখানায় আগুন, ৫ জন দগ্ধ বার্ন ইউনিটে


নরসিংদীতে কারখানায় আগুন, ৫ জন দগ্ধ বার্ন ইউনিটে

নরসিংদী জেলার সদর উপজেলার মাধবদীতে একটি ডাইং কারখানার বয়লার বিস্ফোরণের ফলে আগুন লাগার ঘটনা ঘটেছে।

এই ঘটনায় দগ্ধ হওয়া ৫ জনকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।

বুধবার (২১ অক্টোবর) বিকেলে মাধবদী থানার বিরামপুর কালীবাড়ি ডাইংয়ে আগুনের ঘটনা ঘটে।

আরও পড়ুন: অফিসে সাংবাদিক এলেই বেঁধে পেটানোর হুমকি!

অগ্নিকাণ্ডের খবর পেয়ে, মাধবদী ও নরসিংদী সদর ফায়ার সার্ভিসের ৫ ইউনিট ২ ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

ফায়ার সার্ভিসের পক্ষ থেকে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বয়লারের স্ফুলিঙ্গ থেকেই আগুনের সূত্রপাত ঘটেছে। তদন্ত শেষে আগুনের প্রকৃত কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শিক্ষকদের জন্য জরুরি বার্তা দিলেন মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ২১শে অক্টোবর, ২০২৬ ইং

১০:৩৬ পি.এম


শিক্ষকদের জন্য জরুরি বার্তা দিলেন মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন

শিক্ষকদের প্রতি আহ্বান জানিয়ে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, তাদের উচিত পাঠদান নিয়ে প্রশ্ন তোলা এবং শিক্ষার্থীদের শেখার অগ্রগতি মূল্যায়ন করে টিচিং পদ্ধতিতে প্রয়োজনীয় পরিবর্তন আনা।

তিনি বুধবার (২১ অক্টোবর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি পোস্টের মাধ্যমে এই আহ্বান জানান।

ফেসবুক পোস্টে মন্ত্রী উল্লেখ করেন, শিক্ষকতার শুরুতেই নিজেদের কাজ নিয়ে প্রশ্ন করার অভ্যাস গড়ে তোলা জরুরি। একটি অধ্যায় পড়ানোর পর শিক্ষককে নিজেকে প্রশ্ন করতে হবে- কতজন শিক্ষার্থী বিষয়টি বুঝেছে? যারা বুঝতে পারেনি, তাদের জন্য তিনি কী পরিবর্তন করবেন?

মন্ত্রী আরও বলেন, একই পদ্ধতিতে বারবার পড়িয়ে ভিন্ন ফল আশা করা উচিত নয়। শিক্ষার্থীদের কাজ, প্রশ্ন এবং ভুল থেকে তথ্য সংগ্রহ করে নিজের পাঠদানকে উন্নত করা শিক্ষকতার একটি গুরুত্বপূর্ণ দিক।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নভেম্বরে শিক্ষাপ্রতিষ্ঠানে ৭ ও ৮ নভেম্বর টানা ৩ দিনের ছুটি

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ২১শে অক্টোবর, ২০২৬ ইং

১০:৩৭ পি.এম


নভেম্বরে শিক্ষাপ্রতিষ্ঠানে ৭ ও ৮ নভেম্বর টানা ৩ দিনের ছুটি

নভেম্বর মাসের শুরুতে স্কুল ও কলেজের শিক্ষক এবং শিক্ষার্থীরা টানা তিন দিনের ছুটি পেতে পারেন। আগামী ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস এবং ৮ নভেম্বর শ্যামাপূজা উপলক্ষে ছুটি থাকায় এই সুযোগ সৃষ্টি হচ্ছে। ২০২৬ সালের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের ছুটির তালিকা অনুযায়ী, ৭ নভেম্বর শনিবার জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত হবে। পরের দিন, ৮ নভেম্বর রবিবার, হিন্দু সম্প্রদায়ের একটি গুরুত্বপূর্ণ ধর্মীয় উৎসব শ্যামাপূজা অনুষ্ঠিত হবে।

এর আগে ৬ নভেম্বর শুক্রবার সাপ্তাহিক ছুটি রয়েছে। ফলে শুক্র, শনি এবং রবিবার—এই তিন দিন সরকারি ও বেসরকারি স্কুল-কলেজ এবং সংশ্লিষ্ট কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকার সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতেও ছুটির সুযোগ তৈরি হচ্ছে।

তবে বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে ছুটির বিষয়টি নির্ভর করবে সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ছুটির তালিকা এবং কর্তৃপক্ষের সিদ্ধান্তের ওপর। ঢাকা বিশ্ববিদ্যালয় এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছুটির তালিকায় শ্যামাপূজা উপলক্ষে ছুটির তথ্য পাওয়া যায়নি।

অন্যদিকে, কারিগরি ও মাদরাসা শিক্ষা অধিদপ্তরের প্রকাশিত ছুটির তালিকায় শ্যামাপূজা উপলক্ষে ছুটির তথ্য না থাকায় মাদরাসার শিক্ষার্থীদের জন্য একই ছুটি প্রযোজ্য হওয়ার বিষয়টি নিশ্চিত নয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কঠিন সময়ে কাভারৎসখেলিয়ার পাশে রোনালদো

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

বুধবার, ২১শে অক্টোবর, ২০২৬ ইং

১০:৩৭ পি.এম


কঠিন সময়ে কাভারৎসখেলিয়ার পাশে রোনালদো

কঠিন সময়ে আত্মবিশ্বাস হারানো উচিত নয়—এই বার্তাটি ক্রিস্তিয়ানো রোনালদো খভিচা কাভারৎসখেলিয়াকে দিয়েছেন। পিএসজির জর্জিয়ান তারকার উদ্দেশে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া মন্তব্যে পর্তুগিজ মহাতারকা সতর্ক করেছেন, কঠিন সময় যেন নিজের সামর্থ্য নিয়ে সন্দেহ সৃষ্টি না করে।

রোনালদো তাঁর লেখায় উল্লেখ করেছেন, ‘ফুটবলের সবচেয়ে কঠিন লড়াইগুলো প্রায়ই সেসব, যা কেউ দেখতে পায় না। আমি জানি, এই অনুভূতি কেমন, কাভারা। তবে কখনো ভুলে যেয়ো না, কী তোমাকে এত দূর নিয়ে এসেছে। কঠিন একটা সময় যেন তোমাকে নিজের সামর্থ্য নিয়ে সন্দেহে না ফেলে। নিজের ভেতরের আগুনটা জ্বালিয়ে রেখো। তোমার সেরাটা এখনো আসা বাকি।’

কাভারৎসখেলিয়া নিজেও ক্রিস্তিয়ানো রোনালদোর একজন বড় ভক্ত। তাই পর্তুগিজ মহাতারকার কাছ থেকে এমন অনুপ্রেরণামূলক বার্তা পাওয়া জর্জিয়ান উইঙ্গারের জন্য বিশেষ তাৎপর্যপূর্ণ। ফুটবলের কঠিন সময়ে আত্মবিশ্বাস ধরে রাখার পরামর্শ দিয়ে রোনালদো তাঁকে মনে করিয়ে দিয়েছেন, তাঁর সেরাটা এখনো আসা বাকি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মার্কিন যুদ্ধজাহাজে ক্ষেপণাস্ত্র হামলার সক্ষমতা রয়েছে ইরানের: আইআরজিসি

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ২১শে অক্টোবর, ২০২৬ ইং

১০:৩৮ পি.এম


মার্কিন যুদ্ধজাহাজে ক্ষেপণাস্ত্র হামলার সক্ষমতা রয়েছে ইরানের: আইআরজিসি

ইরানের কাছে যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর যেকোনো যুদ্ধজাহাজে নিখুঁতভাবে ক্ষেপণাস্ত্র হামলা চালানোর পূর্ণ সক্ষমতা বিদ্যমান। এ তথ্যটি জানিয়েছেন ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি)-এর উপ-প্রধান মেজর জেনারেল মোস্তফা ইজাদি।

মধ্যপ্রাচ্যভিত্তিক আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরা, ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা ‘ফার্স নিউজ এজেন্সির’ উদ্ধৃতি দিয়ে এই খবরটি প্রকাশ করেছে।

একটি বিবৃতিতে আইআরজিসি-র উপ-প্রধান উল্লেখ করেন যে, ইরানের সামরিক সক্ষমতা বিশেষ করে ক্ষেপণাস্ত্র শক্তি ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। মেজর জেনারেল মোস্তফা ইজাদি বলেন, "আমাদের ক্ষেপণাস্ত্র সক্ষমতা কেবল সংখ্যার দিক দিয়েই বাড়েনি, বরং প্রযুক্তির দিক থেকেও এক অভূতপূর্ব সাফল্য অর্জন করেছে। যুক্তরাষ্ট্রের যেকোনো নৌজাহাজকে লক্ষ্যবস্তু বানানোর জন্য প্রয়োজনীয় প্রযুক্তিগত ও সামরিক সক্ষমতা এখন আমাদের রয়েছে।"

মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক উপস্থিতি এবং আঞ্চলিক উত্তেজনার প্রেক্ষাপটে ইরানের এই বক্তব্য আন্তর্জাতিক রাজনীতিতে নতুন জল্পনা-কল্পনার সৃষ্টি করেছে। সূত্র: আল জাজিরা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৩৮
মাগরিব ০৫:১৪
ইশা ০৬:২৭
সূর্যোদয় : ০৬:১১ সূর্যাস্ত : ০৫:১৪
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%