ঢাকা রবিবার, ০৮ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৩শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৭শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
রবিবার, ০৮ই নভেম্বর, ২০২৬ইং ২৩শে কার্তিক, ১৪৩২বাং

স্থানীয় সরকার নির্বাচনে জয়ের জন্য নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান পরিবেশমন্ত্রীর


স্থানীয় সরকার নির্বাচনে জয়ের জন্য নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান পরিবেশমন্ত্রীর

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু বলেছেন, আগামী কিছু দিনের মধ্যে ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এবং পর্যায়ক্রমে উপজেলা, পৌরসভা সহ স্থানীয় সরকারের অন্যান্য নির্বাচনও অনুষ্ঠিত হবে। এসব নির্বাচনে জয়লাভ করার জন্য বিএনপির একক প্রার্থী সকল স্থানেই দিতে হবে।

তিনি আরো বলেন, বিএনপি হচ্ছে দেশের সবচেয়ে বড় দল। যদিও নিজেদের মধ্যে পছন্দের ভিন্নতা থাকতে পারে। তবে দলের এবং জনগণের স্বার্থে স্থানীয় সরকার নির্বাচনে ঐক্যের কোনও বিকল্প নেই।

আজ রোববার দুপুরে জেলার সোনাগাজী পৌর মিলনায়তনে জেলা কৃষক দলের আয়োজনের একটি বৃক্ষ রোপণ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

আরও পড়ুন: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ১৪ পয়েন্টে নাশকতার পরিকল্পনা আ.লীগের

আবদুল আউয়াল মিন্টু জানিয়ে দেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের আগে জনগণের সঙ্গে যেসব ওয়াদা করা হয়েছে, তা অবশ্যই বাস্তবায়ন করা হবে। নদী ভাঙন রোধ এবং সড়ক সংস্কারকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। জনগণের বাড়ি-ঘরের যাতে কোনো ক্ষতি না হয়, সেজন্য পানি উন্নয়ন বোর্ড জরুরি ভিত্তিতে কিছু কাজ করছে। নদী ভাঙন সমস্যা স্থায়ী সমাধানে ভেঙে যাওয়া মুছাপুর ক্লোজার প্রকল্পটি আগামী একনেক সভায় উঠবে।

এসময় তিনি পরিবেশ রক্ষায় গাছ লাগানোর বিষয়ে গুরুত্ব আরোপ করেন।

জেলা কৃষক দলের সভাপতি জসিম উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শামসুদ্দিন খোকনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন জেলা বিএনপি আহ্বায়ক শেখ ফরিদ বাহার, সদস্যসচিব আলাল উদ্দিন আলাল, সোনাগাজী উপজেলা বিএনপির আহ্বায়ক জয়নাল আবেদীন বাবলু ও সদস্যসচিব সৈয়দ আলম ভূঞা, পৌর বিএনপির আহ্বায়ক মঞ্জুর হোসেন বাবর এবং উপজেলা যুবদলের আহ্বায়ক খুরশিদ আলম প্রমুখ।

মন্ত্রী, এর পূর্বে মনকাজী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন, কুঠির হাটে নতুন সড়ক সহ বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন এবং ভিত্তিপ্রস্তর উন্মোচন করেন।

আরও পড়ুন: রাজধানীতে আবারও যাত্রীবাহী বাসে অগ্নিকাণ্ড

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নেত্রকোনায় লাশ দাফন শেষে ফেরার পথে দুই পক্ষের সংঘর্ষ, আহত ৪০ জন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ ইং

০৯:৪২ পি.এম


নেত্রকোনায় লাশ দাফন শেষে ফেরার পথে দুই পক্ষের সংঘর্ষ, আহত ৪০ জন

নেত্রকোনার মদনে লাশ দাফন শেষে বাড়ি ফেরার পথে দুই পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটে। দু’পক্ষের সংঘর্ষে নারীসহ অন্তত ৪০ জন আহত হয়েছেন। সংঘর্ষ চলাকালে বেশ কিছু ঘরবাড়ি ভাঙচুর করা হয়েছে। রবিবার (২৬ জুলাই) সকালে উপজেলার নায়েকপুর ইউনিয়নের আলমশ্রী গ্রামে এ সংঘাতের ঘটনা ঘটে। সংবাদ পেয়ে মদন থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে তবে পুলিশ জানিয়েছে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। সংঘর্ষে গুরুতর আহতদের মধ্যে রয়েছে এমদাদুল (৩৭), সাইফুল ইসলাম (৩০), সজীব মিয়া (২৫), প্রান্ত (৩০), আবুল কাশেম (৩৮), মুনায়েম (৩০), রামিন (১৩), সিফাত (১৫), রোশনারা আক্তার (৩৫), রাকিবা আক্তার (৪০) এবং নুরজাহান আক্তার (৮০)। তাদেরকে আশঙ্কাজনক অবস্থায় ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যান্য আহতদের স্থানীয় মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পাশাপাশি পার্শ্ববর্তী কিশোরগঞ্জের তাড়াইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। স্থানীয় সূত্র মতে, কয়েকদিন আগে ফারুক মেম্বারের খালাতো ভাই জামাল অটোরিকশা নিয়ে আলমশ্রী বাজারের দিকে যাওয়ার সময় কামরুল ও বেবুল মেম্বারের লোকজন তার গতি রোধ করে। ওই সময় ফারুক মেম্বারের মামাতো ভাই হৃদয় বাধা দিতে গেলে তাকে মারধর করা হয়। এরপর থেকে ফারুক মেম্বারের লোকজন বাজারে যাতায়াত বন্ধ করে দেয়। স্থানীয় মাতব্বররা বিষয়টি নিষ্পত্তির চেষ্টা করলেও তা ব্যর্থ হয়। এরই মাঝে গত শুক্রবার ফারুক মেম্বারের এক ভাতিজা ঢাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান। রবিবার সকালে গ্রামের পারিবারিক কবরস্থানে দাফন শেষে ফেরার পথে এ বিরোধকে কেন্দ্র করে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। সাবেক ইউপি সদস্য বেবুল মিয়া বলেন, ‘ফারুক বর্তমান মেম্বার হওয়ার পর থেকে নিজের একচ্ছত্র আধিপত্য বজায় রাখতে চান। কেউ যেন ভবিষ্যতে নির্বাচনে প্রার্থী না হয়, সেজন্য তিনি লোকজনকে মারধর করেন। আজ তারা লাশ দাফন শেষে রাস্তায় অবস্থান করছিল। আমাদের পক্ষের সাত্তার হাওরে যাওয়ার সময় তাকে রাস্তায় আটকে দেওয়া হলে সংঘর্ষের সূত্রপাত হয়।’ বর্তমান মেম্বার ফারুক মিয়া বলেন, ‘এটি মূলত পূর্বপরিকল্পিত একটি অজুহাত। আমাদের বাড়ির সামনে ‘আশারবান’ নামে একটি হাওর রয়েছে, যেখানে প্রতি বছর কোটি টাকার মাছ বেচাকেনা হয়। আমাদের মারধর করে গ্রাম ছাড়া করতে পারলে তারা হাওরটি দখল করে মোটা অঙ্কের টাকা আয় করতে পারবে—এটাই মূল উদ্দেশ্য।’ মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাহউদ্দিন করিম জানান, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করেই আলমশ্রী গ্রামে দুই পক্ষের মধ্যে এই সংঘর্ষ ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। ঘটনা সম্পর্কে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। তবে এ ঘটনায় এখনো কোনো পক্ষই থানায় লিখিত অভিযোগ দায়ের করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আলাদিনের চেরাগের মতো মানুষের সব ইচ্ছা পূরণ করবে এআই: স্যাম অল্টম্যান

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ ইং

০৯:৪৩ পি.এম


আলাদিনের চেরাগের মতো মানুষের সব ইচ্ছা পূরণ করবে এআই: স্যাম অল্টম্যান

কৃত্রিম বুদ্ধিমত্তা, যা এআই নামে পরিচিত, বর্তমানে এক অভাবনীয় পরিবর্তনের দ্বারপ্রান্তে রয়েছে। ওপেনএআই-এর প্রধান নির্বাহী কর্মকর্তা স্যাম অল্টম্যান জানিয়েছেন, ভবিষ্যতের এআই হবে অনেকটা ‘জাদুকরের দৈত্যের’ মতো। এই দৈত্য মানুষের যেকোনো ইচ্ছা পূরণ করার ক্ষমতা রাখবে।

তিনি সম্প্রতি একটি পডকাস্টে অংশগ্রহণ করে দাবি করেছেন, ওপেনএআই একটি শক্তিশালী সহকারী তৈরির দিকে খুব ঘনিষ্ঠ হয়ে পৌঁছেছে, যা মানবতার সবচেয়ে কঠিন ও জটিল চ্যালেঞ্জের মোকাবিলায় সহযোগিতা করবে। তবে এটা উল্লেখযোগ্য যে, কোন সমস্যার সমাধান হবে, তা সম্পূর্ণভাবে ব্যবহারকারীদের উপরে নির্ভরশীল। অল্টম্যান জোর দিয়ে বলেন, এই প্রযুক্তির অসীম ক্ষমতা যেন সমবণ্টন হয় এবং প্রথম থেকেই বৃহত্তর মানবকল্যাণের কাজে আসে, সেটি তারা নিশ্চিত করতে চান।

ভবিষ্যতের এই এআই মডেলগুলো কেবল সাধারণ প্রশ্নের উত্তর প্রদানের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না বা কনটেন্ট তৈরি করবে না। বরং এগুলো স্বয়ংক্রিয়ভাবে বিশাল তথ্যভাণ্ডারকে বিশ্লেষণ করে স্বাধীনভাবে গবেষণা পরিচালনা করবে। এর ফলে বিজ্ঞানীরা নতুন ওষুধ আবিষ্কার, উন্নত চিপ নকশা এবং অন্যান্য বৈজ্ঞানিক ও প্রকৌশলগত সাফল্য অর্জন করতে পারবেন অত্যন্ত দ্রুততার সঙ্গে।

ওপেনএআই-এর এই উদ্যোগটি মূলত ‘আর্টিফিশিয়াল জেনারেল ইন্টেলিজেন্স’ (এজিআই) তৈরি করার একটি উচ্চাভিলাষী লক্ষ্য। এটি এমন একটি সিস্টেম যারা সাধারণ মানুষের চেয়েও বেশি বুদ্ধিমান হবে। প্রযুক্তি জগতে এআই-এর নিরাপত্তা ও নৈতিকতা নিয়ে ব্যাপক বিতর্কের মধ্যেই অল্টম্যান এমন মন্তব্য করেছেন। তবে তিনি বিশ্বাস করেন, নির্দিষ্ট লক্ষ্যমাত্রার চেয়ে মানবকল্যাণে এই প্রযুক্তির দ্রুত উন্নতির বিষয়টিই এখন সবচে বেশি প্রয়োজন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আর্জেন্টিনাকে দেওয়া ফিফার চিঠি ফাঁস, ফের সমালোচনার মুখে ইনফান্তিনো

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ ইং

০৯:৪৩ পি.এম


আর্জেন্টিনাকে দেওয়া ফিফার চিঠি ফাঁস, ফের সমালোচনার মুখে ইনফান্তিনো

২০২৬ বিশ্বকাপ ফাইনাল শেষ হওয়ার পর আবারও সমালোচনার মুখে পড়েছেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের (এফএ) সভাপতি ক্লদিও তাপিয়াকে পাঠানো তার একটি ব্যক্তিগত চিঠি ফাঁস হওয়ার পর নতুন করে পক্ষপাতিত্বের অভিযোগ উঠেছে।

স্পেনের কাছে অতিরিক্ত সময়ে ১-০ গোলে হেরে বিশ্বকাপের শিরোপা হারায় আর্জেন্টিনা। ম্যাচে লিওনেল স্কালোনির দল ৯০ মিনিটে একটি শটও নিতে পারেনি। এনজো ফার্নান্দেজ লাল কার্ড দেখেন এবং শেষ বাঁশির পর দুই দলের খেলোয়াড়দের মধ্যে সংঘর্ষের ঘটনায় ফিফা তদন্তও শুরু করে।

এমন একটি হতাশাজনক পারফরম্যান্সের পরও ইনফান্তিনো তাপিয়াকে পাঠানো চিঠিতে আর্জেন্টিনার ভূয়সী প্রশংসা করেন। পরে আর্জেন্টিনায় চিঠিটি ফাঁস হয় এবং ডেইলি মেইল এর সত্যতা নিশ্চিত করে।

 

চিঠিতে ইনফান্তিনো বলেছেন, প্রিয় সভাপতি, ১৯ জুলাই স্পেনের বিপক্ষে বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনাল শেষে আর্জেন্টিনা রৌপ্য পদক অর্জন করেছে। আর্জেন্টাইন ফুটবলের এই গুরুত্বপূর্ণ সাফল্যের জন্য আমি আবারও আন্তরিক অভিনন্দন জানাই। ফিফা ২০২৬ বিশ্বকাপ এক অবিস্মরণীয় উৎসব হিসেবে স্মৃতি হয়ে থাকবে। 

‘দারুণ সব ম্যাচ, নতুন প্রতিভার উত্থান, তারকা খেলোয়াড়দের উপস্থিতি এবং দর্শকে পূর্ণ স্টেডিয়ামগুলোর অসাধারণ পরিবেশ এই আসরকে বিশেষ করে তুলেছে। আলবিসেলেস্তেদের দুর্দান্ত পারফরম্যান্সও এই বিশ্বকাপকে ব্যতিক্রমী এক আসরে পরিণত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, যা বিশ্বের কোটি কোটি ফুটবলপ্রেমীকে মুগ্ধ করেছে।’ 

তিনি বলেন, অনুগ্রহ করে খেলোয়াড়দের, কোচ লিওনেল স্কালোনিকে, কোচিং ও চিকিৎসা দলের সদস্যদের এবং পুরো টুর্নামেন্টজুড়ে দলকে সমর্থন ও উৎসাহ দিয়ে যাওয়া অসংখ্য সমর্থকের কাছে আমার আন্তরিক অভিনন্দন পৌঁছে দেবেন। এ ধরনের সাফল্য সবসময়ই নিরবচ্ছিন্ন পরিশ্রম, পেশাদারিত্ব, সূক্ষ্ম বিষয়ে মনোযোগ, পাশাপাশি আবেগ, অঙ্গীকার এবং এই সুন্দর খেলাটির প্রতি ভালোবাসার ফল। এসবই আর্জেন্টাইন ফুটবলের জন্য অত্যন্ত আশাব্যঞ্জক ভবিষ্যতের ইঙ্গিত দেয় এবং নিঃসন্দেহে আরও বড় সাফল্যের পথ তৈরি করবে। 

তিনি আরও লেখেন, প্রিয় সভাপতি, আগামী প্রতিযোগিতাগুলোর জন্য আপনাকে শুভকামনা জানাই। খুব শিগগিরই আবার দেখা হবে বলে আশা করি। আন্তরিক শুভেচ্ছাসহ, জিয়ান্নি ইনফান্তিনো।’

ইনফান্তিনোর এই বার্তা প্রকাশ্যে আসার পর অনেকেই প্রশ্ন তুলেছেন, কারণ পুরো বিশ্বকাপজুড়েই আর্জেন্টিনাকে ঘিরে নানা বিতর্ক ছিল। এছাড়া পুরো টুর্নামেন্টজুড়ে আর্জেন্টিনা ও লিওনেল মেসিকে সুবিধা দেওয়ার অভিযোগও ওঠে। যদিও ফিফার রেফারিং প্রধান পিয়েরলুইজি কলিনা এসব অভিযোগ দৃঢ়ভাবে নাকচ করেছিলেন।

ফলে, এমন প্রেক্ষাপটে ইনফান্তিনোর প্রশংসাসূচক চিঠি প্রকাশ্যে আসায় সমালোচকরা মনে করছেন, এটি ফিফার নিরপেক্ষতা নিয়ে চলমান প্রশ্নকে আরও উসকে দিয়েছে। তবে এখন পর্যন্ত ফিফা বা ইনফান্তিনো এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি।

 

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ফজরের সময় মসজিদ বন্ধ থাকায় মুসল্লিদের প্রতিবাদ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ ইং

০৯:৪৫ পি.এম


ফজরের সময় মসজিদ বন্ধ থাকায় মুসল্লিদের প্রতিবাদ

নড়াইল সদর উপজেলার নাকসী মাদ্রাসা বাজারস্থ ‘নড়াইল সদর উপজেলা মডেল মসজিদে’ ফজরের নামাজের সময় গেট তালাবদ্ধ রাখার প্রতিবাদে মুসল্লিরা মানববন্ধন ও বিক্ষোভ করেছেন।

রোববার (২৬ জুলাই) বিকেলে নাকসী মাদ্রাসা মডেল মসজিদের গেটে মুসল্লিরা মানববন্ধন এবং বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত করেন।

স্থানীয় মুসল্লিদের অভিযোগ হলো, মডেল মসজিদটিতে সঠিক সময়ে ফজরের নামাজের ব্যবস্থাপনা করা হয় না। অধিকাংশ দিন ফজরের নামাজের সময় মসজিদের প্রধান ফটক বা গেটটি বন্ধ থাকে। এর ফলে দূর-দূরান্ত থেকে আসা এবং স্থানীয় মুসল্লিরা জামাতে নামাজ আদায় করতে ব্যর্থ হওয়ায় তারা তীব্র ক্ষোভ প্রকাশ করছেন।

এছাড়া মুসল্লিরা খাদেম ও মুয়াজ্জিনের আচরণ এবং নৈতিকতার বিষয়ে গুরুতর অভিযোগ তুলেছেন। তাদের বক্তব্য, দায়িত্বে নিয়োজিত ব্যক্তিদের আচার-আচরণ ও চরিত্র নিয়ে নানা বিতর্ক সৃষ্টি হয়েছে। এই পরিস্থিতিতে তাদের পেছনে বা পরিচালনায় নামাজ পড়তে সাধারণ মুসল্লিরা চরম অস্বস্তি এবং অনীহা প্রকাশ করছেন।

অভিযোগে আরও বলা হয়, মসজিদটিতে প্রবীণ ও বয়স্ক মুসল্লিদের জন্য যাতায়াতে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। বিকল্প সহজ যাতায়াত ব্যবস্থা থাকা সত্ত্বেও তা ব্যবহার করতে দেওয়া হয় না। এর ফলে বয়স্ক মুসল্লিদের কষ্ট করে সিঁড়ি বেয়ে উপরে উঠতে হয়, যা অনেক প্রবীণ মানুষের পক্ষে জামাতে নামাজ পড়া প্রায় অসম্ভব হয়ে যাচ্ছে।

এসব অনিয়ম ও অব্যবস্থাপনা থেকে স্থায়ী সমাধান পেতে এবং মসজিদের স্বাভাবিক ধর্মীয় পরিবেশ ফিরিয়ে আনতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও স্থানীয় প্রশাসনের দ্রুত ও জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন এলাকার ক্ষুব্ধ মুসল্লি ও সাধারণ জনগণ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৭শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫১
জোহর ১১:৪৩
আসর ০৩:৪০
মাগরিব ০৫:১৬
ইশা ০৬:২৯
সূর্যোদয় : ০৬:০৮ সূর্যাস্ত : ০৫:১৬
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%