০৭:২০ পি.এম
শরীয়তপুর, ১৯ আগস্ট, ২০২৬ : শরীয়তপুর-২ (নড়িয়া-সখিপুর) নির্বাচনী এলাকার হতদরিদ্র ও অসহায় পরিবারের বেকার যুবকদের কর্মসংস্থানের সুযোগ করে দিতে সংসদ সদস্য শফিকুর রহমান কিরণ নিজ অর্থায়নে ২১৬ জনকে বিদেশে পাঠানোর উদ্যোগ গ্রহণ করেছেন। এ উদ্যোগের অংশ হিসেবে প্রথম ধাপে ৫৩ যুবকের হাতে ভিসা ও বিমান টিকিট তুলে দেওয়া হয়েছে।
আজ বুধবার সকাল ১০টায় রাজধানীর বারিধারার এমপি'র ব্যবসা প্রতিষ্ঠান মেটকো এন্টারপ্রাইজে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে বিদেশগামী এসব যুবকের হাতে ভিসা ও বিমান টিকিট হস্তান্তর করা হয়।
এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ‘মেটকো এন্টারপ্রাইজে’র চেয়ারম্যান ফারহানা কাদির রহমান, নড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল কাইয়ুম খান, ভেদরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু বকর সিদ্দিক, শরীয়তপুর জেলা BNP-এর সাংগঠনিক সম্পাদক ও সখিপুর থানা BNP-এর আহ্বায়ক এসএম হামিদ সরদার, নড়িয়া পৌরসভা BNP-এর সভাপতি সৈয়দ رিন্টুসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
আরও পড়ুন: বাকেরগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ও ড্রেন পরিষ্কার কার্যক্রম
মেটকো এন্টারপ্রাইজের চেয়ারম্যান ফারহানা কাদির রহমান বলেন, বিদেশে কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে বড় অঙ্কের অর্থের প্রয়োজন। তবে তিনি বলেছেন, শফিকুর রহমান কিরণ সেই অর্থ নিজের জন্য নয় বরং নিজ জেলা ও নির্বাচনী এলাকার মানুষের কল্যাণে ব্যয় করছেন। তিনি উল্লেখ করেন, মানুষের জীবনে ইতিবাচক পরিবর্তন আনাই এ উদ্যোগের মূল লক্ষ্য।
বিদেশগামীদের উদ্দেশ্যে তিনি বলেন, বিদেশে যাওয়ার পর তাদের মূল লক্ষ্য হবে কর্মসংস্থান, আত্মনির্ভরতা ও পরিবারের ভবিষ্যৎ নিশ্চিত করা। বিদেশের মাটিতে দেশের ভাবমূর্তিকে সমুন্নত রেখে কর্মক্ষেত্রে মনোযোগী হওয়ার আহ্বান জানান তিনি।
সংসদ সদস্য শফিকুর রহমান কিরণ বলেন, হতদরিদ্র ও অসহায় পরিবারগুলোর আর্থিক সচ্ছলতা ফিরিয়ে আনতে কর্মসংস্থানের লক্ষ্যে বিনা খরচে বিদেশে পাঠানোর এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। বিদেশগামীদের প্রয়োজনীয় প্রশিক্ষণ দিয়ে তাঁদের দক্ষ ও যোগ্য করে গড়ে তোলা হয়েছে। ২১৬ জনের মধ্যে প্রথম ধাপে ৫৩ জনকে ভিসা ও টিকিট হস্তান্তর করা হয়েছে এবং ধাপে ধাপে বাকি সবাইকেও বিদেশে পাঠানো হবে।
তিনি আরও বলেন, আমি যে স্বপ্ন নিয়ে এমপি হয়েছি, তার এক শতাংশও করতে পারিনি। শরীয়তপুর জেলা, বিশেষ করে আমার নির্বাচনী এলাকার মানুষের জন্য কাজ করার প্রবল ইচ্ছা রয়েছে।
আরও পড়ুন: জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদ্যাপন
উদ্যোক্তারা মনে করছেন, এই কর্মসংস্থানের মাধ্যমে বিদেশগামী যুবকদের পাশাপাশি তাঁদের পরিবারগুলোও আর্থিকভাবে স্বাবলম্বী হবে এবং দেশের অর্থনীতিতে ইতিবাচক ভূমিকা রাখবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন