১০:১৫ পি.এম
“মাদক এবং মানবপাচার থেকে দূরে থাকি- সুস্থ সমাজ গড়ি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে মাদারীপুর সদর উপজেলার শিরখাড়া ইউনিয়নের শিরখাড়া বাজারে আইনশৃঙ্খলা, মাদক ও মানবপাচারবিরোধী সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১০ জুন) বিকেলে শিরখাড়া বাজারের কেজি স্কুল মাঠে শ্রীনদী পুলিশ তদন্ত কেন্দ্রের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
শিরখাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজম খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল কালাম আজাদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীনদী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোহাম্মদ সাজেদুল ইসলাম।
আরও পড়ুন: শৈলকুপায় মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধ আজিম উদ্দিন মণ্ডলের মৃত্যু
সভায় বক্তারা বলেন, মাদকের ভয়াল থাবা নতুন প্রজন্মকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। মাদক নির্মূলে সমাজের সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে। একই সঙ্গে বর্তমানে মানবপাচার চক্রও ভয়াবহ রূপ ধারণ করেছে, যা প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি জরুরি।
বক্তারা আরও বলেন, বর্তমানে যুবকদের পাশাপাশি কিশোর-তরুণরাও মাদকাসক্তির দিকে ঝুঁকে পড়ছে। তাই মাদক, মানবপাচার, ইভটিজিং, বালু দস্যুতা ও কিশোর গ্যাংয়ের মতো অপরাধ থেকে দূরে থেকে একটি নিরাপদ সমাজ গড়ে তুলতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপি নেতা বাবলু শেখ, ইউপি সদস্য সজিব খন্দকার, ইউপি সদস্য বিল্লাল মেম্বার, রাজা মাতুব্বর, নূর হোসেন গাছি, শাহজাহান শেখ, সাংবাদিক আল মামুন, পুলিশ কর্মকর্তা মো. হাসান, পুলিশ কর্মকর্তা মোহাম্মদ ফারুক হোসেন, ইউপি সদস্য সোহাগসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
আরও পড়ুন: কুমিল্লায় আ.লীগের ৫ নেতাকর্মী গ্রেফতার
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন