ঢাকা রবিবার, ০৮ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৩শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৭শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
রবিবার, ০৮ই নভেম্বর, ২০২৬ইং ২৩শে কার্তিক, ১৪৩২বাং

যুবদল দেশব্যাপী প্রতিবাদ মিছিলের ডাক দিয়েছে


যুবদল দেশব্যাপী প্রতিবাদ মিছিলের ডাক দিয়েছে

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল, সাংগঠনিক সপ্তাহ উপলক্ষে ২৩ জুন মঙ্গলবার অপপ্রচার, ষড়যন্ত্র ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির প্রতিবাদে দেশব্যাপী প্রতিবাদ মিছিল কর্মসূচি পালন করবে। এ দিন সংগঠনটির নেতাকর্মীরা জেলা, মহানগর, উপজেলা, থানা ও পৌর এলাকায় এই কর্মসূচি পালন করবেন।

রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে যুবদলের শীর্ষ নেতাদের একটি জরুরি বৈঠকে সোমবার ২২ জুন এই সিদ্ধান্ত নেওয়া হয়।

সংগঠনের সভাপতি আবদুল মোনায়েম মুন্না এবং সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন সাংগঠনিক ইউনিটকে স্বতঃস্ফূর্তভাবে প্রতিবাদ মিছিলে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন।

আরও পড়ুন: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ১৪ পয়েন্টে নাশকতার পরিকল্পনা আ.লীগের

যুবদলের সহ-সভাপতি নুরুল ইসলাম সোহেল জানান, বাংলাদেশ বর্তমানে একটি স্থিতিশীল ও গণতান্ত্রিক ভবিষ্যতের দিকে এগিয়ে যাচ্ছে, ঠিক সেই সময় একটি স্বার্থান্বেষী মহল দেশের পরিস্থিতি ঘোলাটে করার অপচেষ্টা চালাচ্ছে। তারা উদ্দেশ্যপ্রণোদিতভাবে অপপ্রচার, গুজব এবং সংবেদনশীল ধর্মীয় ইস্যুকে ব্যবহার করে সমাজে অস্থিতিশীলতা এবং বিশৃঙ্খলা তৈরি করতে চায়। সোহেল আরও জানান যে, আমাদের দলের শীর্ষ নেতৃত্বের বিরুদ্ধে অত্যন্ত নিকৃষ্ট ও শিষ্টাচারবহির্ভূত মন্তব্য করা হচ্ছে, যা কোনোভাবেই বরদাশত করা হবে না।

তিনি বলেন, রাজনৈতিক শিষ্টাচার লঙ্ঘনকারীদের আমরা স্পষ্ট ভাষায় হুঁশিয়ারি দিয়ে বলতে চাই- যুবদল রাজপথের সংগঠন। রাজপথেই আমরা অতীতে সব ষড়যন্ত্র মোকাবিলা করেছি, আর এবারও এই অপপ্রচারের ‘দাঁতভাঙা’ জবাব দেওয়া হবে।

সোহেল আরও বলেছেন, যদি কোনো রাজনৈতিক দল বা মহল আন্দোলনের নামে দেশে নাশকতা, সহিংসতা কিংবা কৃত্রিম অস্থিরতা সৃষ্টির চেষ্টা করে, তবে যুবদলের কোটি কর্মী সাধারণ জনগণের সঙ্গে নিয়ে শক্ত হাতে তাদের প্রতিহত করবে। জনগণের জানমালের নিরাপত্তা রক্ষা এবং দেশের স্থিতিশীলতা বজায় রাখতে যুবদল রাজপথে পাহারাদারের হিসেবে ভূমিকা পালন করবে। তিনি দলের সব স্তরের নেতাকর্মীকে শান্ত ও সুশৃঙ্খল থেকে রাজপথে এই কর্মসূচি সফল করার আহ্বান জানান।

আরও পড়ুন: রাজধানীতে আবারও যাত্রীবাহী বাসে অগ্নিকাণ্ড

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নান্দাইল উপজেলায় দুর্নীতি প্রতিরোধে বিতর্ক প্রতিযোগিতা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ২২শে জুন, ২০২৬ ইং

০৮:৫২ পি.এম


নান্দাইল উপজেলায় দুর্নীতি প্রতিরোধে বিতর্ক প্রতিযোগিতা

ময়মনসিংহের নান্দাইল উপজেলায় ‘রুখব দুর্নীতি, গড়ব দেশ, হবে সোনার বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ২০২৬ সালের দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। এই প্রতিযোগিতাটি সোমবার (২২ জুন) নান্দাইল উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে আয়োজিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি, নান্দাইল পাইলট বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল খালেক। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা জান্নাত।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) সমন্বিত জেলা কার্যালয়, ময়মনসিংহের সহকারী পরিচালক রাজু মো. সারওয়ার এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মফিজুল ইসলাম।

প্রতিযোগিতায় মডারেটরের দায়িত্ব পালন করেন অধ্যাপক তফিল উদ্দিন মণ্ডল। বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন অধ্যাপক আবু তাহের সাগর, মাহবুবুল আলম এবং সাংবাদিক রমেশ কুমার পার্থ।

অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। প্রতিযোগিতায় মোট পাঁচটি বিদ্যালয়ের শিক্ষার্থীরা ছয়টি বিষয়ের ওপর বিতর্কে অংশগ্রহণ করেন।

চূড়ান্ত পর্বে নান্দাইল রোড উচ্চ বিদ্যালয় দল প্রথম স্থান অধিকার করে এবং নান্দাইল পাইলট বালিকা বিদ্যালয় দল দ্বিতীয় স্থান লাভ করে।

বিজয়ী দলের বিতার্কিকরা হলেন ইসরাত জাহান ইভা (দলনেতা), মানজানা আক্তার স্মৃতি ও সামিয়া তামাসসুম। রানারআপ দলের সদস্যরা হলেন সানজিদা জাহান তৃষা (দলনেতা), আফিয়া তাহসিনা ও ফামিতা জাহান তোহ্হা। এ ছাড়া শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হন সানজিদা জাহান তৃষা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কাউখালীতে ব্র্যাকের উদ্যোগে স্বপ্ন সারথির দলের কিশোরীদের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ২২শে জুন, ২০২৬ ইং

০৮:৫৩ পি.এম


কাউখালীতে ব্র্যাকের উদ্যোগে স্বপ্ন সারথির দলের কিশোরীদের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত
পিরোজপুরের কাউখালীতে উপজেলার সদর ইউনিয়নের বাশরী গ্রামের স্বপ্ন সারথী দলের কিশোরীদের প্রথম পর্বের সমাপনী অনুষ্ঠান সোমবার (২২ জুন) বিকালে অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে ব্র্যাকের সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচির আয়োজনে কিশোরীদের মাঝে ৩৬ মাসে ৩০ টি লাইফ স্কিল প্রশিক্ষণের সমাপ্তি ঘোষনা করা হয়। প্রশিক্ষণে ১৩ থেকে ১৭ বছর বয়সী ২৫ জন কিশোরীর সহ প্রত্যেকের অভিভাবকদের এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের সমন্বয়ে অনুষ্ঠান শুরু হয়। প্রশিক্ষণে কিশোরীরা নিজেদের স্বপ্ন পূরণ করা, নিজেরা সাবলম্বী হওয়া, নিজের অধিকার সম্পর্কে সচেতন সহ কিভাবে বাল্যবিয়ে রোধ করা যায় সে বিষয়ে ৩০ টি সেশনের মধ্য দিয়ে জানতে পারে। অনুষ্ঠানে কিশোরী রত্না আক্তার ও কলি আক্তার তাদের অনুভূতি প্রকাশ করে এবং এই প্রশিক্ষণের মধ্য দিয়ে তাদের স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়ার অঙ্গীকার করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচির জোনাল ম্যানেজার মোঃ আকরামুল ইসলাম, বরিশাল ব্র্যাকের ডিস্ট্রিক্ট কোঅর্ডিনেটর মোঃ জাহিদুল ইসলাম, পিরোজপুরের ডেপুটি ম্যানেজার মহিতোষ সরকার , কাউখালী উপজেলা প্রানী সম্পদ দপ্তরের উপসহকারী প্রাণিসম্পদ অফিসার শিশির কুমার রায়, কাউখালী ব্রাকের অফিসার (সেলপ) মিঠুন দত্ত সহ কমিউনিটি অরগানাইজার নিপারানী মন্ডল। অনুষ্ঠান শেষে ২১ জন দরিদ্র কিশোরীর মাঝে ২০ টি হাঁসের বাচ্চা সহ নগদ ২ হাজার ৯৬০ টাকা প্রদান করা হয়েছে।
 

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

তিতাস গ্যাস অধিভুক্ত এলাকার গ্রাহকদের জন্য জরুরি সতর্কবার্তা

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

সোমবার, ২২শে জুন, ২০২৬ ইং

০৮:৫৫ পি.এম


তিতাস গ্যাস অধিভুক্ত এলাকার গ্রাহকদের জন্য জরুরি সতর্কবার্তা

তিতাস গ্যাস অধিভুক্ত এলাকার গ্রাহকদের জন্য এক জরুরি সতর্কবার্তা জারি করেছে কর্তৃপক্ষ। সোমবার (২২ জুন) রাতে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কম্পানি লিমিটেডের পক্ষ থেকে এক জরুরি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

তিতাস গ্যাস কর্তৃপক্ষ জানিয়েছে, আরএলএনজি সরবরাহ হ্রাস পাওয়ার কারণে আজ রাত থেকে ২৫ তারিখ পর্যন্ত তিতাস গ্যাস অধিভুক্ত এলাকার সকল শ্রেণির গ্রাহকদের প্রান্তে গ্যাসের স্বল্পচাপ বিরাজ করবে। সম্মানিত গ্রাহকবৃন্দের সাময়িক অসুবিধার জন্য কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে।

বিজ্ঞপ্তিতে কর্তৃপক্ষ আরো জানায়, আজ রাত থেকে শুরু করে আগামী ২৫ জুন পর্যন্ত এই গ্যাসের স্বল্পচাপের সমস্যা অব্যাহত থাকবে। তিতাস গ্যাস অধিভুক্ত এলাকার আওতাধীন সব ধরনের গ্রাহক এতে আক্রান্ত হবে, যার মধ্যে আবাসিক, বাণিজ্যিক এবং শিল্প-কারখানাও অন্তর্ভুক্ত রয়েছে।

ফলে রান্নাবান্না থেকে শুরু করে শিল্প উৎপাদন ব্যাহত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। গ্যাস সরবরাহ বিঘ্নিত হওয়ার কারণে গ্রাহকদের এ সাময়িক ও আকস্মিক অসুবিধার জন্য তিতাস গ্যাস কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে। একই সাথে পরিস্থিতি স্বাভাবিক করতে প্রয়োজনীয় প্রচেষ্টা অব্যাহত রয়েছে বলেও জানানো হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইরান যেকোনো ধরনের হুমকি মোকাবিলায় প্রস্তুত: নিরাপত্তা কর্মকর্তা

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

সোমবার, ২২শে জুন, ২০২৬ ইং

০৮:৫৮ পি.এম


ইরান যেকোনো ধরনের হুমকি মোকাবিলায় প্রস্তুত: নিরাপত্তা কর্মকর্তা

যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান আলোচনা সত্ত্বেও ইরানের সশস্ত্র বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে। তারা যেকোনো ধরনের হুমকি মোকাবিলায় প্রস্তুত বলে জানিয়েছেন তেহরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের উপ-সচিব গাদির নেজামি।

সোমবার (২২ জুন) প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।

প্রতিবেদন অনুসারে, গত এক বছরে শান্তি আলোচনা চলাকালীন যুক্তরাষ্ট্র ও ইসরাইল দুই দফা ইরানের ওপর হামলা চালিয়েছে। এ কারণে তেহরান এখনো ওয়াশিংটনের প্রতি আস্থাহীনতা পোষণ করে বলে বারবার উল্লেখ করেছেন ইরানি কর্মকর্তারা।

সোমবার ভারতের রাজধানী নয়াদিল্লিতে চীনা কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন নেজামি। বৈঠকে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই-ও উপস্থিত ছিলেন।

ভারতে অবস্থিত ইরানি দূতাবাস সামাজিক যোগাযোগমাধ্যমে নেজামির ওই বৈঠকের ছবি প্রকাশ করেছে। বৈঠকে আঞ্চলিক নিরাপত্তা, দ্বিপক্ষীয় সহযোগিতা এবং চলমান কূটনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সংলাপ অব্যাহত থাকলেও তেহরান স্পষ্ট করে দিয়েছে, কূটনৈতিক প্রচেষ্টার পাশাপাশি নিজেদের প্রতিরক্ষা সক্ষমতা ও সামরিক প্রস্তুতির বিষয়ে কোনো ধরনের ছাড় দেয়া হবে না।

সূত্র: আল জাজিরা

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৭শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫১
জোহর ১১:৪৩
আসর ০৩:৪০
মাগরিব ০৫:১৬
ইশা ০৬:২৯
সূর্যোদয় : ০৬:০৮ সূর্যাস্ত : ০৫:১৬
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%