০৪:০৬ পি.এম
জার্মানির তরুণ মিডফিল্ডার আসান ওয়েড্রাওগো স্পেনের মার্বেয়ায় অবকাশযাপন করছিলেন। ঠিক সেই সময়ে জাতীয় দলের কোচ ইউলিয়ান নাগেলসমানের ফোনে পরিস্থিতি বদলে যায়। এই হঠাৎ পাওয়া খবরে প্রথমে কিছুটা হতবাক হলেও, পরে বিশ্বকাপ দলে জায়গা পাওয়ার আনন্দে ভেসে যান ২০ বছর বয়সী এই ফুটবলার।
প্রথম ঘোষিত ২৬ সদস্যের জার্মানি দলে ওয়েদহাওগোর নাম ছিল না। তবে গত শুক্রবার শিকাগোতে অনুশীলনের সময় বাম উরুর মাংসপেশিতে চোট পেয়ে ছিটকে যান লেনার্ট কার্ল। তার পরিবর্তে বিশ্বকাপ স্কোয়াডে অন্তর্ভুক্ত করা হয় আরবি লাইপজিগের এই মিডফিল্ডারকে।
জাতীয় দলের কোচের ফোন পাওয়ার সেই মুহূর্তের কথা স্মরণ করে ক্লাবের ওয়েবসাইটে দেওয়া এক সাক্ষাৎকারে ওয়েড্রাওগো বলেন, ‘শুক্রবার সন্ধ্যায় ছুটিতে থাকার সময় জাতীয় দলের কোচের ফোন পাই। কোচ যখন জানালেন যে আমি এখন বিশ্বকাপ দলের সদস্য, তখন বিষয়টি বুঝে উঠতে কিছুটা সময় লেগেছিল। এরপরই দ্রুত নিজের জিনিসপত্র গুছিয়ে নেওয়া শুরু করি।’
আরও পড়ুন: বিচারকের বিরুদ্ধে প্রেস ব্রিফ: ব্যারিস্টার সারোয়ারকে ২৬ নভেম্বর হাইকোর্টে তলব
জার্মানির জার্সিতে এখন পর্যন্ত মাত্র একটি ম্যাচ খেলেছেন ওয়েড্রাওগো। গত নভেম্বরে নাদিম আমিরির বদলি হিসেবে প্রথমবার জাতীয় দলে ডাক পান তিনি। বিশ্বকাপ বাছাইপর্বের শেষ ম্যাচে স্লোভাকিয়ার বিপক্ষে বদলি নেমে দলের শেষ গোলটিও করেছিলেন এই তরুণ।
এবার তার সামনে প্রথমবারের মতো বিশ্বকাপের মঞ্চে খেলার সুযোগ এসেছে। ওয়েড্রাওগো বলেন, ‘এটি আমার জন্য বিশাল সম্মানের বিষয়। বিশ্বকাপে জার্মানির প্রতিনিধিত্ব করার সুযোগ পেয়ে আমি অত্যন্ত গর্বিত। এটি আমার শৈশবের স্বপ্নগুলোর একটি, যার জন্য আমি দীর্ঘদিন ধরে কঠোর পরিশ্রম করেছি।’
তিনি একই সঙ্গে চোট পাওয়া সতীর্থ লেনার্ট কার্লের দ্রুত সুস্থতা কামনাও করেন।
চারবারের বিশ্বচ্যাম্পিয়ন জার্মানি সর্বশেষ বিশ্বকাপ জিতেছিল ২০১৪ সালে। এবারের আসরে তারা ১৪ জুন হিউস্টনে কুরাসাওয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে তাদের অভিযান শুরু করবে। ‘ই’ গ্রুপে তাদের অন্য দুই প্রতিপক্ষ হলো কোত দি ভোয়া ও একুয়েডর।
আরও পড়ুন: সাভারে শ্রমিক আন্দোলনে উসকানি ও অর্থায়নের অভিযোগে যুবলীগ নেতা সোহেল গ্রেপ্তার
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন