১১:৪৪ পি.এম
যৌন হয়রানি, বিচারহীনতা এবং সব প্রকার নিপীড়নের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে খুলনা বিশ্ববিদ্যালয়ে (খুবি) মশাল প্রজ্বালন ও গণসংগীতের আয়োজন করে শিক্ষার্থীরা।
এ কর্মসূচি সোমবার (২৭ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বিশ্ববিদ্যালয়ের অদম্য বাংলা ভাস্কর্যের সামনে অনুষ্ঠিত হয়।
এ কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ডিসিপ্লিনের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। এ সময় অদম্য বাংলার চারপাশে মশাল জ্বালিয়ে প্রতিবাদের প্রতীকী প্রকাশ ঘটাতে দেখা যায়। পরে উপস্থিত শিক্ষার্থীরা সম্মিলিত কণ্ঠে প্রতিবাদী ও গণসংগীত পরিবেশন করেন। পুরো এলাকা মশালের আলো এবং গানধ্বনিতে মুখর হয়ে ওঠে।
আরও পড়ুন: কক্সবাজার সাংবাদিক কল্যাণ সমিতির সভাপতি আশেক উল্লাহ, সাধারণ সম্পাদক আবদুর রহমান
কর্মসূচিতে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা জানিয়েছেন, নিরাপদ ক্যাম্পাস, ন্যায়বিচার এবং প্রশাসনিক জবাবদিহিতা নিশ্চিত না হওয়া পর্যন্ত তারা শান্তিপূর্ণ প্রতিবাদের কর্মসূচি চালিয়ে যাবেন।
২য় বর্ষের শিক্ষার্থী সাদিয়া ইসলাম বলেন, "আমরা ভয় নয়, নিরাপত্তা চাই। বিশ্ববিদ্যালয় এমন একটি জায়গা হওয়া উচিত যেখানে একজন নারী শিক্ষার্থী নির্ভয়ে চলাফেরা করতে পারে। আজকের মশাল সেই প্রত্যয়ের প্রতীক।"
৪র্থ বর্ষের শিক্ষার্থী মাহমুদুল হাসান বলেন, "বিচারহীনতার সংস্কৃতি চলতে থাকলে অপরাধীরা আরও সাহস পায়। আমরা চাই দ্রুত এবং দৃশ্যমান বিচার নিশ্চিত হোক, যাতে ভবিষ্যতে কেউ এমন অপরাধ করার সাহস না পায়।"
আরও পড়ুন: ফটিকছড়িতে মোটরসাইকেলের সংঘর্ষে যুবক জিসান নিহত, আহত ৪
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন