১০:১৮ পি.এম
বাংলাদেশে নিযুক্ত যুক্তরাজ্যের হাইকমিশনার সারাহ কুক আজ রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ূন কবিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।
বাংলাদেশ ও যুক্তরাজ্যের দ্বিপক্ষীয় সম্পর্ককে আরও জোরদার করার পাশাপাশি বাণিজ্য, বিনিয়োগ, উন্নয়ন, শিক্ষা ও জলবায়ু কার্যক্রমে সহযোগিতা সম্প্রসারণের অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়েছে।
সারাহ কুক তার নিজ কার্যালয়ে হুমায়ূন কবিরের সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় উভয় পক্ষ এ অঙ্গীকার পুনর্ব্যক্ত করে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
আরও পড়ুন: বাকৃবি ক্যাম্পাসে ছুরি দেখিয়ে মোবাইল ছিনতাই, শিক্ষার্থীদের ধাওয়ায় আটক অটোচালক
বৈঠকের মধ্যে বাংলাদেশ-যুক্তরাজ্য সম্পর্কের বর্তমান অবস্থা পর্যালোচনা করা হয়েছে এবং বাণিজ্য ও বিনিয়োগ, উন্নয়ন সহযোগিতা, শিক্ষা ও জলবায়ু পরিবর্তনসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়।
হুমায়ূন কবির বাংলাদেশের এবং যুক্তরাজ্যর দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা উল্লেখ করে জানান, আগামী বছরগুলোতে এ অংশীদারিত্ব আরও গভীর হবে বলে তিনি আশাবাদী।
ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক বিভিন্ন খাতে বাংলাদেশের সঙ্গে সহযোগিতা সম্প্রসারণের লক্ষ্যে যুক্তরাজ্যের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন এবং দ্বিপক্ষীয় সম্পৃক্ততা আরও জোরদারের জন্য নিজেদের প্রতিশ্রুতি জানান।
এ সময় উভয় পক্ষ ঘনিষ্ঠ সহযোগিতা অব্যাহত রাখা এবং দুই দেশের দীর্ঘদিনের সম্পর্ককে আরও এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।
আরও পড়ুন: ইউএস-বাংলা এয়ারলাইন্সের ধারাবাহিক ‘বেস্ট ডোমেস্টিক এয়ারলাইন অব দ্য ইয়ার-২০২৬’ অর্জন
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন