০৩:০০ পি.এম
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) যাত্রাবাড়ী থানার একটি অভিযানে ১৯ জনকে গ্রেফতার করা হয়েছে।
আজ ডিএমপির মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগ থেকে প্রকাশিত একটি সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, শুক্রবার যাত্রাবাড়ী থানার বিভিন্ন অপরাধ প্রবণ এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃতদের নাম হলো- মো. নাঈম সিকদার, মো. রোহান, মো. আরিফ, মো. সোহেল, মো. সাব্বির রহমান, মো. কামরুল, মো. সোহান, মো. রনি, মো. সজিব, মো. হোসেন শেখ, শান্ত, মো. আকাশ, মো. আকরাম হোসেন, রিফাত, মো. ইমরান, মো. হৃদয় হোসেন, মো. জনি, মো. রেদোয়ান আহম্মেদ ও সাইফ।
আরও পড়ুন: সাভারে এক রাতে তিনটি ককটেল বিস্ফোরণে আতঙ্ক ছড়ালো
পুলিশ জানিয়েছে যে, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন