০৫:০০ পি.এম
টাঙ্গাইলের সখীপুরে একটি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার অভিযোগে হওয়া মামলার প্রেক্ষিতে ডিএম সুপ্ত নামের নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ছাত্রলীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (১৮ জুলাই) রাতের দিকে উপজেলার নলুয়া গ্রামের বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার হওয়া ডিএম সুপ্ত উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং সাবেক ভাইস চেয়ারম্যান ডিএম শরীফুল ইসলাম শফীর পুত্র। তিনি উপজেলা ছাত্রলীগের সদস্য হিসেবে পরিচিত ছিলেন।
আরও পড়ুন: হাসপাতালকে ব্যবসা নয়, মানবসেবার প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে হবে: এমপি শাহজাহান চৌধুরী
সখীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) শরীফুল ইসলাম আশিক জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে হামলা মামলার আসামি হিসেবে ডিএম সুপ্তকে গ্রেপ্তার করা হয় এবং পরে তাকে আদালতে পাঠানো হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন