০৫:০৩ পি.এম
বিশ্বকাপ ফুটবলের শ্রেষ্ঠত্বের লড়াইয়ের ফাইনাল ম্যাচকে ঘিরে সারাদেশের মতো মাদারীপুরের শিবচরেও ফুটবল ঝড় এখন চরমে। বিশেষ করে শিবচরের কাদিরপুর এলাকার স্পেন সমর্থকদের উৎসাহ-উদ্দীপনা এখন চোখে পড়ার মতো মনে হচ্ছে। ১৯০০০০ হাজার টাকা মূল্যের মহিষ জবাই করে স্থানীয় স্পেন সমর্থকরা কয়েকশ ফুটবলপ্রেমীর জন্য এলাহী ভূরিভোজের আয়োজন করেছেন।
জানা গেছে, টুর্নামেন্ট শুরুর পর থেকেই কাদিরপুরের স্পেন সমর্থকরা বিশাল বিশাল পতাকা, ব্যানার ও ফেস্টুন সাজিয়ে নিজেদের দলের প্রতি সমর্থন জানিয়ে আসছেন। স্পেন ফাইনালে জায়গা করে নেওয়ার পর সেই আনন্দ যেন আরও কয়েকগুণ বেড়ে গেছে।
আয়োজনটি সফল করতে প্রধান অর্থায়ন করেছেন স্পেন প্রবাসী রবি হাওলাদার ও শাহিন মাদবর এবং কানাডা প্রবাসী মো. কালাম। আয়োজনের সার্বিক তত্ত্বাবধান করছেন স্থানীয় সমাজসেবক আব্দুল গাফফার মুন্সী সোহাগ।
আরও পড়ুন: কুলিয়ারচরে উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত
আয়োজকরা গণমাধ্যমকে জানান, ফাইনালকে রাঙিয়ে রাখতে বিশেষ যত্নে কুষ্টিয়া থেকে মহিষটি কিনে আনা হয়েছে। ১ লাখ ৯০ হাজার টাকা দামের এই মহিষে প্রায় ছয় মণ (২৪০ কেজি) মাংস রয়েছে।
রাতে বড় পর্দায় খেলা দেখার পাশাপাশি এই ভূড়িভোজে অংশ নেবেন স্থানীয় ফুটবলপ্রেমীরা।
স্থানীয় স্পেন সমর্থকরা উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, আমরা টুর্নামেন্টের শুরু থেকেই স্পেনকে সমর্থন দিয়ে আসছি। এলাকায় বড় বড় পতাকা টাঙানো হয়েছে। আজ কাদিরপুর বাজারে মহিষের মাংস দিয়ে বিশাল ভূরিভোজ হবে, সেই সাথে বড় পর্দায় খেলা দেখার সব প্রস্তুতিও সম্পন্ন হয়েছে।
মূল আয়োজক আব্দুল গাফফার মুন্সী সোহাগ বলেন, আমরা যারা স্পেনের সমর্থক ও প্রবাসী রয়েছি, সবার সহযোগিতায় এই আয়োজন। তবে এই আনন্দ কেবল আমাদের মধ্যেই সীমাবদ্ধ নয়। রাতের ভূরিভোজে আমরা আর্জেন্টিনা, ব্রাজিল, ইংল্যান্ডসহ অন্যান্য দলের সমর্থকদেরও সগৌরবে নিমন্ত্রণ জানিয়েছি। আমরা সবাই মিলেমিশে একই সঙ্গে ফাইনাল খেলা উপভোগ করব। তবে মাঠে আমাদের প্রত্যাশা থাকবে স্পেনই চ্যাম্পিয়ন হবে।
আরও পড়ুন: হাসপাতালকে ব্যবসা নয়, মানবসেবার প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে হবে: এমপি শাহজাহান চৌধুরী
খেলাধুলার এমন উৎসবমুখর ও সৌহার্দ্যপূর্ণ আয়োজন কাদিরপুর এলাকায় এক চমৎকার সম্প্রীতির আবহ তৈরি করেছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন


