১০:৩৬ এম
জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল (জেসিআই) ঢাকা ইউনাইটেডের দ্বিতীয় জেনারেল মেম্বারশিপ মিটিং (জিএমএম) অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৭ জুন) সন্ধ্যায়, রাজধানী ঢাকা গুলশানের জেসিআই বাংলাদেশের সদর দপ্তরে এই গুরুত্বপূর্ণ জিএমএম অনুষ্ঠিত হয়।
এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেসিআই ঢাকা ইউনাইটেডের সভাপতি সিনেটর ডা. মো. এনামুল হক।
আরও পড়ুন: মাদকচক্রের বিরুদ্ধে প্রতিবাদ করায় আখতারুজ্জামানের ছেলের ওপর হামলা
অনুষ্ঠানের প্রধান আকর্ষণ ছিল ‘ডিসকভার ট্রেডিং’ শীর্ষক একটি বিশেষ প্রশিক্ষণ সেশন, যা পরিচালনা করেন ২০২৬ জেসিআই বাংলাদেশ ন্যাশনাল কমিটির চেয়ার মুনতাসির মামুন। এতে বিপুলসংখ্যক সদস্য অংশগ্রহণ করেন এবং এ সেশনে ট্রেডিং, ব্যবসায়িক সম্ভাবনা, উদ্যোক্তা উন্নয়ন ও ব্যক্তিগত দক্ষতা বৃদ্ধির বিষয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা লাভ করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ২০২৬ জেসিআই বাংলাদেশ ন্যাশনাল ভাইস প্রেসিডেন্ট এবং জেসিআই ঢাকা ইউনাইটেডের মেন্টর মো. রেদওয়ানুল ইসলাম। এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেসিআই ঢাকা ইউনাইটেডের ইমিডিয়েট পাস্ট লোকাল প্রেসিডেন্ট এবং ২০২৬ জেসিআই বাংলাদেশ ন্যাশনাল ভাইস প্রেসিডেন্ট এ.এফ.এম. ফাহমিদুর রহমান (অনি)।
এ সময় জেসিআই ঢাকা ইউনাইটেডের বোর্ড অব ডিরেক্টর্সের মধ্যে উপস্থিত ছিলেন মাহমুদ খান বিজু, আরিফ সিকদার, মো. রবিউল ইসলাম, মীর মোহাম্মদ আলী, শাহাদাত হোসেন সাদী, মাকসুদ হোসেন, বিএন কলি, খাদিজাতুল কুবরা, স্বপ্নিল হায়দার, ইঞ্জিনিয়ার রিয়াজুল ইসলাম ভূঁইয়া, জাহিদ হাসান আরজু, আসিফুর রহমান এবং মো. আব্দুল কাইয়ুম।
অনুষ্ঠানের গুরুত্বপূর্ণ এক পর্বে ‘রাইড অন’-এর সঙ্গে একটি সমঝোতা স্মারকও স্বাক্ষরিত হয়। এ চুক্তির আওতায় জেসিআই বাংলাদেশের সব সদস্য রাইড অন-এর সব পণ্য ও সেবায় ১০ শতাংশ বিশেষ ছাড় উপভোগ করবেন। সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন যে, এ উদ্যোগ সদস্যদের জন্য করপোরেট সুবিধা সম্প্রসারণ এবং পারস্পরিক সহযোগিতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
আরও পড়ুন: বাকৃবির শাহজালাল হলে ‘শাহী ক্রিকেট টুর্নামেন্ট ২.০’-এর উদ্বোধন
অনুষ্ঠানের শেষে আয়োজকরা জানিয়েছেন যে, সদস্যদের নেতৃত্ব বিকাশ, দক্ষতা উন্নয়ন, ব্যবসায়িক নেটওয়ার্ক সম্প্রসারণ এবং সদস্যসেবার মান আরও উন্নত করতে, জেসিআই ঢাকা ইউনাইটেড ভবিষ্যতেও এ ধরনের প্রশিক্ষণ, জেনারেল মিটিং ও অংশীদারিত্বমূলক কার্যক্রম ধারাবাহিকভাবে আয়োজন করবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন