১০:২৮ পি.এম
রাজশাহীর সীমান্তবর্তী এলাকায় অভিযানের সময় বিপুল পরিমাণ ভারতীয় নিষিদ্ধ সিরাপসহ মোঃ রুবেল হোসেন (২৬) নামে এক মাদক কারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শনিবার (২৫ জুলাই) দুপুর দেড়টায় খানপুর বিওপির একটি দল কাটাখালী থানার চরখানপুর হঠাৎপাড়া এলাকায় অভিযান চালিয়ে রুবেল হোসেনকে আটক করে। এ অভিযানের সময় তার কাছ থেকে জব্দ করা হয় ২৮০ বোতল ভারতীয় নিষিদ্ধ সিরাপ এবং একটি মোবাইল ফোন।
আটক মোঃ রুবেল হোসেন (২৬) নগরীর কাটাখালী থানার পূর্ব খানপুর গ্রামের আব্দুল আজিজের ছেলে। শনিবার রাত সোয়া ৯টার দিকে ১বিজিবি সদর দপ্তর থেকে পাঠানো একটি প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
আরও পড়ুন: মানিকগঞ্জে জেলা প্রশাসকের কার্যালয়ের পাশে ককটেল বিস্ফোরণের ঘটনা
বিজিবি জানায়, আটকের পর জিজ্ঞাসাবাদে আটককৃত মাদক কারবারী স্বীকার করেছে যে তার কাছে থাকা বস্তায় ভারতীয় সিরাপ রয়েছে। পরে বস্তা তল্লাশি করে সেখানে ২৮০ বোতল ভারতীয় সিরাপ জব্দ করা হয়। এছাড়াও, তার কাছ থেকে একটি জবধষসব ব্র্যান্ডের মোবাইল ফোনও জব্দ করা হয়েছে।
এদিন আটক মাদক কারবারীকে কাটাখালী থানায় হস্তান্তর করা হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন