ঢাকা মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৫শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬ইং ২৫শে কার্তিক, ১৪৩২বাং

লোহাগড়ার নলদী ইউপি চেয়ারম্যান প্রার্থী মশিয়ার রহমানের পূজামণ্ডপ পরিদর্শন


লোহাগড়ার নলদী ইউপি চেয়ারম্যান প্রার্থী মশিয়ার রহমানের পূজামণ্ডপ পরিদর্শন

নড়াইলের লোহাগড়া উপজেলার নলদী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান প্রার্থী ও ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি মশিয়ার রহমান মোল্যা তার নির্বাচনী এলাকার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন। দলীয় নেতাকর্মী, গ্রামবাসী ও সমর্থকদের নিয়ে দু’দিন (মঙ্গল ও সোমবার) ধরে নলদী ইউনিয়নের পূজামণ্ডপগুলো পরিদর্শন করেন তিনি। এ সময় তিনি হিন্দু সম্প্রদায়ের লোকজনের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।

বিএনপি নেতা মশিয়ার রহমান মোল্যা বলেন, আপনারা (হিন্দু সম্প্রদায়) বুক উঁচিয়ে পূজা-পার্বন ও দুর্গোৎসব পালন করবেন। আইন-শৃঙ্খলাবাহিনীর পাশাপাশি আমরা আপনাদের পাশে আছি। কোনো ধরণের অন্যায়-অপকর্ম যেন কেউ করতে না পারেন।

প্রসঙ্গত, গত ১২ অক্টোবর ইউপি নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। পাঁচ ধাপে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এর মধ্যে প্রথম ধাপে ভোট হবে ২০২৭ সালের ২১ জানুয়ারি। আর শেষ বা পঞ্চম ধাপের নির্বাচন অনুষ্ঠিত হবে ওই বছরের ২৭ মে। এই ঘোষণার পর মাঠ পর্যায়ে নির্বাচনী আমেজ শুরু হয়েছে। এরই ধারাবাহিতকায় নড়াইলের লোহাগড়া উপজেলার ১ নম্বর নলদী ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী মশিয়ার রহমান মোল্যা নির্বাচন করতে আগ্রহী। তিনি নিয়মিত এলাকার বিভিন্ন হাট-বাজার, পথ-প্রান্তর, সামাজিক ও ধর্মীয় প্রতিষ্ঠানে যাচ্ছেন। এলাকার মানুষের খোঁজখবর নিচ্ছেন ও গণসংযোগ করছেন। #

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ময়মনসিংহে ২৫৭ পূজামণ্ডপে জেলা পরিষদের ১৪ লাখ ৫৫ হাজার টাকার অনুদান

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ ইং

০৪:৩৭ পি.এম


ময়মনসিংহে ২৫৭ পূজামণ্ডপে জেলা পরিষদের ১৪ লাখ ৫৫ হাজার টাকার অনুদান

ময়মনসিংহ, ২০ অক্টোবর, ২০২৬ : শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে জেলার ২৫৭ টি পূজামণ্ডপে মোট ১৪ লাখ ৫৫ হাজার টাকা অনুদান হিসেবে বিতরণ করা হয়েছে।

জানা যায়, ময়মনসিংহ জেলা পরিষদ প্রতিষ্ঠার পর এই প্রথম শারদীয় দুর্গোৎসব উপলক্ষে জেলার ১৪টি উপজেলা, ১০টি পৌরসভা এবং সিটি করপোরেশন এলাকাসহ ২৫৭টি মন্দির ও পূজামণ্ডপে সরকারি অর্থে আর্থিক সহযোগিতা দেওয়া হয়েছে।

জেলা পূজা উদযাপন কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক শঙ্কর সাহা উল্লেখ করেন, এবারের শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে। পূজা মণ্ডপগুলোতে নিরাপত্তা ব্যবস্থা নজিরবিহীন। দুর্গাপূজায় সরকারি বরাদ্দ এবং ছুটি বাড়ানো হয়েছে। সরকারী বিভিন্ন দপ্তর এবারের পূজা আয়োজনে সম্পৃক্ত হয়েছে।

বিএনপির যুগ্ম-মহাসচিব ও ময়মনসিংহ জেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ এমরান সালেহ প্রিন্স জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে দুর্গোৎসব উপলক্ষে সরকারি সহায়তা সম্প্রসারণ করা হয়েছে। পূজামণ্ডপের জন্য আর্থিক বরাদ্দ বৃদ্ধি করা হয়েছে। প্রতিটি পূজামণ্ডপের জন্য সাধারণ বরাদ্দের চাল পাঁচশ’ কেজি থেকে ছয়শ’ কেজিতে উন্নীত করা হয়েছে। জেলা পরিষদ, ত্রাণ মন্ত্রণালয়সহ সরকারের বিভিন্ন পর্যায় থেকে পূজামণ্ডপগুলোতে সহযোগিতা প্রদান করা হচ্ছে।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় ময়মনসিংহ জেলা পরিষদ জেলার ১৪টি উপজেলা, ১০টি পৌরসভা এবং ময়মনসিংহ সিটি কর্পোরেশন এলাকার ২৫৭টি পূজামণ্ডপে আর্থিক সহায়তা প্রদান করেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কোম্পানীগঞ্জে ভাড়া বাসা থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক

নোয়াখালী প্রতিনিধি

মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ ইং

০৪:৩৮ পি.এম


কোম্পানীগঞ্জে ভাড়া বাসা থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

নোয়াখালীর কোম্পানীগঞ্জে ভাড়া বাসা থেকে রোকন কর্মকার (৩২) নামে এক ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (২০ অক্টোবর) বিকেল ৩টার দিকে বসুরহাট পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের হাসপাতাল গেট এলাকার ফাইজা কটেজ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত রোকন কর্মকার বেগমগঞ্জ উপজেলার রফিকপুর গ্রামের শংকর কর্মকারের ছেলে। তিনি বসুরহাট পৌরসভার হাসপাতাল গেট এলাকায় একটি স্টিলের (এসএস) দোকান পরিচালনা করতেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোকন কর্মকার স্ত্রীকে নিয়ে হাসপাতাল গেট এলাকার ভাড়া বাসায় থাকতেন। ঘটনার দিন তার স্ত্রী বাবার বাড়িতে থাকায় তিনি বাসায় একা ছিলেন। দুপুরের দিকে গলায় ওড়না পেঁচিয়ে তিনি আত্মহত্যা করেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। পরে স্থানীয়রা তার ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দেনা দায়ে অথবা আর্থিক সংকটের হতাশা থেকে তিনি আত্মহত্যা করে থাকতে পারেন। তবে তার মৃত্যুর প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।

কোম্পানীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মো. আনোয়ার হোসেন ভূঁইয়া বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

বার্তা প্রেরক

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাজশাহীতে আখচাষিদের জন্য ১২ কোটি টাকার প্রণোদনা উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ ইং

০৪:৪৩ পি.এম


রাজশাহীতে আখচাষিদের জন্য ১২ কোটি টাকার প্রণোদনা উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

রাজশাহীতে জনসভায় অংশ নিয়ে আখচাষিদের জন্য প্রণোদনার অর্থ বিতরণ কর্মসূচির উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি এ সময় ৩৮ হাজার ৯৭০ জন আখচাষির জন্য মোট ১২ কোটি টাকার প্রণোদনা বরাদ্দের ঘোষণা দেন।

মঙ্গলবার (২০ অক্টোবর) বিকেলে রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে (হাজী মুহম্মদ মুহসীন সরকারি উচ্চবিদ্যালয় মাঠ) অনুষ্ঠিত জনসভা থেকে এই প্রণোদনার বরাদ্দের ঘোষণা দেয়া হয়।

সরকারপ্রধান ‘বিসমিল্লাহির রাহমানির রাহিম’ বলে ডিজিটাল বোতাম চাপিয়ে একযোগে প্রণোদনার অর্থ বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন। জনসভাস্থলে উপস্থিত হাজারো মানুষও সমস্বরে ‘বিসমিল্লাহ’ উচ্চারণ করেন।

এর আগে দুপুর ২টা ৫৫ মিনিটে সামরিক বিমানে রাজশাহীর শাহ মখদুম বিমানবন্দরে পৌঁছান প্রধানমন্ত্রী। সেখান থেকে জনসভাস্থলে যাওয়ার পথে সড়কের দুই ধারে দাঁড়িয়ে হাজারো মানুষ প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানান। প্রধানমন্ত্রীও বাসের ভেতর থেকে হাত নেড়ে তাদের শুভেচ্ছার জবাব দেন। পরে বিকেল ৩টা ২৫ মিনিটে জনসভাস্থলে পৌঁছালে সেখানে উপস্থিত বিএনপির নেতাকর্মী ও সমর্থকেরা তাকে স্বাগত জানান।

জনসভায় প্রধানমন্ত্রীর সঙ্গে মঞ্চে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী, সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী, শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম, প্রধানমন্ত্রীর উপদেষ্টা রেহান আসিফ আসাদ, রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন, রাজশাহী-২ আসনের সংসদ সদস্য মিজানুর রহমান মিনু, রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শফিকুল হক মিলন, রাজশাহী-৫ আসনের সংসদ সদস্য অধ্যাপক নজরুল ইসলাম, রাজশাহী-৬ আসনের সংসদ সদস্য আবু সাঈদ চাঁদ, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য মাহমুদা হাবিবা এবং রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান আবুল কালাম আজাদ সুইটসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা।

জনসভা শেষে প্রধানমন্ত্রী রাজশাহীর ধর্মসভা মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শন করবেন। সেখানে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় এবং মতবিনিময় সভায় অংশ নেয়ার পরিকল্পনা রয়েছে তার। রাজশাহীর কর্মসূচি শেষে প্রধানমন্ত্রী চট্টগ্রামের উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে।

এর আগে শারদীয় দুর্গোৎসবের মহানবমী উপলক্ষে এদিন সকাল ৯টায় রাজধানীর তেজগাঁও বিমানবন্দর থেকে সামরিক বিমানে সৈয়দপুরের উদ্দেশে রওনা হন প্রধানমন্ত্রী। সকাল ৯টা ৫০ মিনিটে সৈয়দপুর বিমানবন্দরে অবতরণ করেন তিনি। সৈয়দপুর থেকে রংপুর যাওয়ার পথে তারাগঞ্জ ও পাগলাপীরে দুটো পথসভায় অংশ নেন এবং পরে রংপুরের রাধাগোবিন্দ মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শন করেন প্রধানমন্ত্রী।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আর্কটিকে উপস্থিতি বাড়াতে নতুন কৌশল ঘোষণা করছে ইইউ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ ইং

০৪:৪৩ পি.এম


আর্কটিকে উপস্থিতি বাড়াতে নতুন কৌশল ঘোষণা করছে ইইউ

ঢাকা, ২০ অক্টোবর, ২০২৬ : ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) মঙ্গলবার নতুন পরিকল্পনা প্রকাশ করতে যাচ্ছে, যা কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ আর্কটিক অঞ্চলে তাদের অবস্থানকে আরও শক্তিশালী করবে।

রাশিয়া ও যুক্তরাষ্ট্রের ক্রমবর্ধমান চাপের মুখে এ উদ্যোগ গ্রহণ করছে জোটটি।

এএফপি’র হাতে আসা ইইউ’র নতুন ‘আর্কটিক কৌশল’-এর খসড়া অনুযায়ী, গুরুত্বপূর্ণ কাঁচামাল, বরফভাঙা জাহাজ এবং সমুদ্রের তলদেশের যোগাযোগ কেবলের মতো বিভিন্ন ক্ষেত্রে নিজেদের উপস্থিতি বৃদ্ধি করতে চায় জোটটি। আর্কটিক ভূরাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতার একটি গুরুত্বপূর্ণ ক্ষেত্র হয়ে উঠেছে।

ব্রাসেলস থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

ইইউ’র আন্তর্জাতিক অংশীদারত্ববিষয়ক প্রধান জোজেফ সিকেলা মন্তব্য করেন, ‘আর্কটিকের নতুন বাস্তবতায় ইউরোপকে শক্তিশালী ও নির্ভরযোগ্য অংশীদার হতে হবে। আমাদের নতুন কৌশলের লক্ষ্য ঠিক এটাই।’

তিনি আরও বলেন, ‘জলবায়ু পরিবর্তনের তীব্রতা বৃদ্ধি থেকে শুরু করে নিরাপত্তা ও ভূরাজনৈতিক উত্তেজনা বাড়ার মতো অঞ্চলের সবচেয়ে জরুরি চ্যালেঞ্জগুলো এতে তুলে ধরা হয়েছে। এসব পরিস্থিতিতে ইউরোপের কীভাবে সাড়া দেওয়া উচিত, তাও এতে নির্ধারণ করা হয়েছে।’

বৈশ্বিক উষ্ণায়নের ফলে সমুদ্রের বরফ গলে যাওয়ার কারণে আর্কটিক অঞ্চলে প্রতিযোগিতা বৃদ্ধি পাচ্ছে। রাশিয়া, চীন ও যুক্তরাষ্ট্রের মতো দেশ সেখানে তাদের কার্যক্রম জোরদার করছে। প্রাকৃতিক সম্পদ ও নতুন সমুদ্রপথের নিয়ন্ত্রণ নিতে দেশগুলোর মধ্যে প্রতিযোগিতা চলছে।

ইউরোপীয় ইউনিয়নের ২৭ সদস্যের মধ্যে তিনটি দেশ— ডেনমার্ক, ফিনল্যান্ড ও সুইডেন— আর্কটিক অঞ্চলের দেশ। ফলে এ অঞ্চলে ইইউর গুরুত্বপূর্ণ স্বার্থ রয়েছে।

এদিকে, ডেনমার্কের বিশাল স্বায়ত্তশাসিত অঞ্চল গ্রিনল্যান্ডকে যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে নেওয়ার বিষয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেওয়া বারবার হুমকি ইউরোপকে উদ্বিগ্ন করে তুলেছে।

উত্তর মেরু অঞ্চলে ঘটে যাওয়া ঘটনাবলির প্রভাব আরও দক্ষিণের এলাকাতেও পড়ে। এ বিষয়টি বিবেচনায় নিয়ে ইইউ’র প্রধান উরসুলা ভন ডার লিয়েন নতুন কৌশলটি উপস্থাপন করবেন।

এর লক্ষ্য হলো অঞ্চলটি নিয়ে ইইউ’র সদস্যদেশগুলোর জন্য একটি অভিন্ন নীতিগত অবস্থান নির্ধারণ করা।

এএফপির হাতে আসা খসড়ায় কানাডা, যুক্তরাজ্য ও নরওয়ের মতো ইইউ’র বাইরের ‘সমমনা’ দেশগুলোর সঙ্গে সহযোগিতা বাড়ানোর প্রয়োজনীয়তার ওপর জোর দেওয়া হয়েছে। এতে ‘উত্তরাঞ্চলীয় প্রতিবেশী’ অংশীদারদের নিয়ে নিয়মিত শীর্ষ সম্মেলনেরও প্রস্তাব রয়েছে।

যুক্তরাষ্ট্রের ভূমিকা কী হবে?-

সম্প্রতি পর্যন্ত আর্কটিক অঞ্চলে গুরুত্বপূর্ণ মিত্র হিসেবে বিবেচিত যুক্তরাষ্ট্রকে সম্ভাব্য অংশগ্রহণকারী দেশগুলোর তালিকায় রাখা হয়েছে। তবে নথিটির বাকি অংশে দেশটির অনুপস্থিতি বিশেষভাবে চোখে পড়ে।

বছরের শুরু থেকে ট্রাম্পের বক্তব্যের সুর কিছুটা নরম হয়েছে। শেষ পর্যন্ত গ্রিনল্যান্ড ও ডেনমার্কের সঙ্গে একটি নিরাপত্তা চুক্তিও স্বাক্ষর হয়েছে। তা সত্ত্বেও ইউরোপের অনেকেই এখনো সতর্ক অবস্থানে রয়েছেন।

২০ পৃষ্ঠার নথিটিতে যুক্তরাষ্ট্রের নাম মাত্র কয়েকবার উল্লেখ করা হয়েছে। অন্যদিকে, কানাডার নাম এসেছে প্রায় দুই ডজনবার।

কৌশলটিতে এমন কয়েকটি উদ্যোগের কথা বলা হয়েছে, যেগুলোর লক্ষ্য ওয়াশিংটনের ওপর নির্ভরতা কমানো বলে মনে হচ্ছে।

খসড়া অনুযায়ী, গ্রিনল্যান্ডের সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের মূল ভূখণ্ডের সংযোগ স্থাপনে একটি ‘সার্বভৌম ও নিরাপদ’ সাবমেরিন কেবল বসানোর পরিকল্পনা করছে ব্রাসেলস। বৃহত্তর ‘প্যান-আর্কটিক’ কেবল প্রকল্পের অংশ হিসেবে এটি স্থাপন করা হবে। এ প্রকল্পের মাধ্যমে কানাডা, জাপান ও দক্ষিণ কোরিয়াকেও যুক্ত করার পরিকল্পনা রয়েছে।

এ ছাড়া ‘আইরিস’ নামের একটি স্যাটেলাইট নেটওয়ার্ক প্রকল্পের মাধ্যমে আর্কটিক অঞ্চলে স্যাটেলাইট যোগাযোগব্যবস্থা গড়ে তোলার কাজ করছে জোটটি। ইলন মাস্কের স্টারলিংকের প্রতিদ্বন্দ্বী হিসেবে এ প্রকল্প গড়ে তোলার লক্ষ্য রয়েছে।

আগ্রাসী রাশিয়াকে মোকাবিলার বিষয়টিও ইইউ’র অন্যতম প্রধান অগ্রাধিকার। নথিতে ড্রোনের অনুপ্রবেশ ও সমুদ্রের তলদেশের কেবলে নাশকতার মতো প্রচলিত পদ্ধতির বাইরে পরিচালিত হুমকির কথা উল্লেখ করা হয়েছে।

নিষেধাজ্ঞা এড়িয়ে তেল পরিবহনকারী মস্কোর কথিত ‘ছায়া নৌবহর’-এর গতিবিধি পর্যবেক্ষণে তথ্য আদান-প্রদান বাড়ানোর পরিকল্পনাও রয়েছে কৌশলটিতে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫২
জোহর ১১:৪৩
আসর ০৩:৩৯
মাগরিব ০৫:১৫
ইশা ০৬:২৮
সূর্যোদয় : ০৬:১০ সূর্যাস্ত : ০৫:১৫
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%