১২:২৯ পি.এম
হাটহাজারীতে বিয়ের দাওয়াত খেয়ে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে ১৬ বছর বয়সী কিশোর আবির হোসেন।
দুর্ঘটনাটি ঘটে শুক্রবার (১৩ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে, উপজেলার মির্জাপুর ইউনিয়নের চারিয়া মুছার দোকান এলাকার জনতা কনভেনশন হলের সামনে চট্টগ্রাম নাজিরহাট আঞ্চলিক মহাসড়কে।
নিহত আবির একই ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের চারিয়া পশ্চিম কুলালপাড়ার বাসিন্দা। তার বাবার নাম বাপ্পি রহমান।
আরও পড়ুন: চট্টগ্রামে কাস্টমসের অভিযানে ১ কোটি ৭১ লাখ টাকার রাজস্ব ফাঁকি, উদ্ধার জাহাজের প্রপেলার
পুলিশ এবং স্থানীয় সূত্র থেকে জানা যায়, ঘটনার দিন আবির প্রতিবেশীর বিয়ের অনুষ্ঠানে অংশ নিয়ে খাবার খেয়ে বাসায় ফেরার জন্য চট্টগ্রাম নাজিরহাট আঞ্চলিক সড়কে গেলে, নাজিরহাটমুখী একটি বেপরোয়া গতির অজ্ঞাত হায়েস গাড়ি তাকে সজোরে ধাক্কা দেয় এবং গাড়িটি পালিয়ে যায়। এতে আবির গুরুতর আহত হয়। পরে আশপাশের লোকজন এসে গুরুতর আহত আবিরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শনিবার সকাল সাড়ে ১০টার দিকে ঘটনার সত্যতা নিশ্চিত করে নাজিরহাট হাইওয়ে পুলিশের এসআই মুস্তাফিজুর রহমান জানান, পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে বিনা ময়নাতদন্তে আবিরের লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
এছাড়া, নাজিরহাট হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক শামসুজ্জামানও ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
আরও পড়ুন: যশোরের ঝিকরগাছা উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক মুসা মাহমুদ গ্রেফতার
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন