০২:০৯ পি.এম
জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির আমন্ত্রণে চলতি মাসের শেষের দিকে টোকিওর উদ্দেশ্যে চার দিনের সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
মঙ্গলবার (৬ অক্টোবর) দুপুরে প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলি গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন।
এই সফরের সময় মেট্রোরেল প্রকল্প এবং প্রতিরক্ষা সরঞ্জাম ক্রয়সহ বিভিন্ন উন্নয়নমূলক সহযোগিতা নিয়ে দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।
আরও পড়ুন: বিসিএসের প্রশ্নফাঁস ঠেকাতে ভল্টে ফেসলক ও নিজস্ব প্রেসে মুদ্রণ
জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির আমন্ত্রণে বাংলাদেশের সরকার প্রধান প্রথমবারের মতো জাপান সফরের প্রস্তুতি নিচ্ছেন, যা দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও জোরদার করবে।
এর আগে, বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত সাইদা শিনিচি পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করে প্রধানমন্ত্রীকে জাপান সফরের আমন্ত্রণপত্রটি পৌঁছে দেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন