১২:২৩ পি.এম
ঝিনাইদহে আর্জেন্টিনা এবং ব্রাজিল ফুটবল দলের সমর্থকদের মধ্যে সংঘর্ষের একটি ঘটনা ঘটেছে। এতে দুই পক্ষের অন্তত দুই সমর্থক আহত হয়ে পড়েছেন।
মঙ্গলবার (৭ জুলাই) রাতের দিকে কালীগঞ্জ উপজেলায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।
আহতদের মধ্যে রয়েছে ব্রাজিল সমর্থক মামুন (২২) এবং আর্জেন্টিনা সমর্থক সামিউল ইসলাম (২৩)।
আরও পড়ুন: মেয়ের খাবার কিনতে গিয়ে গুলিবিদ্ধ হলেন খুলনার শিক্ষা অফিসের কর্মকর্তা
প্রত্যক্ষদর্শীদের মতে, মঙ্গলবার রাতে দুই দলের সমর্থকদের মধ্যে প্রথমে কথাকাটাকাটি শুরু হয়। কিছুক্ষণ পর উভয় পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং তা সংঘর্ষে রূপান্তর ঘটে। এই সময় উভয় পক্ষের দুই সমর্থক আহত হন।
পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে তাদের চিকিৎসা চলছে।
ঘটনার পর এলাকায় সাময়িক উত্তেজনা সৃষ্টি করা হলেও স্থানীয় বাসিন্দা ও আইনশৃঙ্খলা বাহিনীর দ্রুত তৎপরতায় পরিস্থিতি দ্রুত স্বাভাবিক হয়ে আসে।
এ বিষয়ে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জেল্লাল হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এ ঘটনায় এখনো কোনো লিখিত অভিযোগ দায়ের করা হয়নি। অভিযোগ পাওয়ার পর তদন্তসাপেক্ষে জড়িতদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।
আরও পড়ুন: শেরপুরে জমিজমা বিরোধে ভাতিজাদের হামলায় চাচা নিহত, অভিযুক্তের বাড়িতে আগুন
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন