০৫:০৪ পি.এম
গত ২৪ ঘণ্টার মধ্যে ডেঙ্গু আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি, তবে একই সময়ে ২৫১ জন ডেঙ্গুরোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।
বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে একটি প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য প্রকাশ করা হয়।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ভর্তি হওয়া রোগীদের মধ্যে ঢাকা বিভাগে ৭৬ জন, ময়মনসিংহ বিভাগে ১৫ জন, চট্টগ্রাম বিভাগে ৩৮ জন, খুলনা বিভাগে ৪০ জন, রাজশাহী বিভাগে ১২ জন, রংপুর বিভাগে দুই জন, বরিশাল বিভাগে ৬৬ জন এবং সিলেট বিভাগে দুই জন রয়েছেন।
আরও পড়ুন: নারীদের মানসিক স্বাস্থ্য সচেতনতায় উইমেন স্কোয়াডের বিশেষ সেশন
বর্তমানে হাসপাতালে ৬৬০ জন চিকিৎসাধীন রয়েছেন এবং চলতি বছরে মোট ৬ হাজার ৮৭৭ জন ডেঙ্গুরোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। চলতি বছরের ৮ জুলাই পর্যন্ত ইতোমধ্যে মোট সাত হাজার ৫৫৭ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন।
গেল ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আবারও কারও মৃত্যু হয়নি। চলতি বছরে ডেঙ্গুতে মোট ২০ জনের মৃত্যু ঘটেছে। ২০২৫ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বরের মাঝে মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছেন এক লাখ দুই হাজার ৮৬১ জন এবং ডেঙ্গুতে মোট ৪১৩ জনের মৃত্যু হয়েছে।
২০২৪ সালের জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত মোট এক লাখ এক হাজার ২১৪ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন এবং ডেঙ্গুতে মোট ৫৭৫ জনের মৃত্যু হয়েছে।
অন্যদিকে, ২০২৩ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট এক হাজার ৭০৫ জনের মৃত্যু হয়েছে, পাশাপাশি ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন মোট তিন লাখ ২১ হাজার ১৭৯ জন।
আরও পড়ুন: ত্রিশাল ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রে ২০ বছরেও নিয়োগ হয়নি জনবল
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন