ঢাকা শুক্রবার, ০৬ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২১শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৫শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শুক্রবার, ০৬ই নভেম্বর, ২০২৬ইং ২১শে কার্তিক, ১৪৩২বাং

ইরানে নতুন করে হামলা শুরু করেছে মার্কিন বাহিনী


ইরানে নতুন করে হামলা শুরু করেছে মার্কিন বাহিনী

ইরানে নতুন করে হামলা শুরু করেছে মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)।

এই হামলার মাধ্যমে তেহরানের সামরিক সক্ষমতা কমিয়ে আনা এবং হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা ঠেকানোর উদ্দেশ্যে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্র।

এদিকে, আমেরিকান ক্ষেপণাস্ত্র প্রতিহতের পাশাপাশি কঠোর জবাব দেওয়ার হুমকি দিয়েছে ইরান।

আরও পড়ুন: টেকনাফে মানবপাচারকারীদের গুলিতে আহত সেনাসদস্য মো. তিতাস শেখের মৃত্যু

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সেনাপ্রধান ও সামরিক কমান্ডারদের কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, যতবার ইরান কোনো মার্কিন সৈন্যকে হত্যা করবে, ততবারই তাদের বহু গুণে মাশুল দিতে হবে।

আমেরিকার দাবি, হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলে বিঘ্ন ঘটানো সামরিক পরিকাঠামোর লক্ষ্য করেই এই নতুন বিমান হামলা চালানো হয়েছে।

হামলার জবাবে ইরানের রাষ্ট্রীয় প্রচারমাধ্যম ‘প্রেস টিভি’ জানায়, তারা দক্ষিণ-পূর্ব ইরানে একটি মার্কিন ক্রুজ ক্ষেপণাস্ত্র ধ্বংস করতে সক্ষম হয়েছে।

তবে এর মধ্যেই ইরানের বন্দর আব্বাস, সিরিক ও উত্তর-পশ্চিমের তাবরিজসহ একাধিক স্থানে বিকট বিস্ফোরণের শব্দ শুনা গেছে।

আরও পড়ুন: টেকনাফে মানবপাচারকারী চক্রের সঙ্গে যৌথ বাহিনীর গুলি বিনিময়ে সেনাসদস্য আহত

পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠায় কুয়েত ও জর্ডান তাদের আকাশসীমায় শত্রু লক্ষ্যবস্তু ও ক্ষেপণাস্ত্র ভূপাতিত করার ঘোষণা দিয়েছে এবং বাহরাইনে বিপদের সতর্কসংকেত বা সাইরেন বাজানো হয়েছে।

ইরানের ইসলামিক রেভোলিউশন গার্ডস কোর (আইআরজিসি) যুক্তরাষ্ট্রকে ‘অবিস্মরণীয় শিক্ষা’ দেওয়ার ঘোষণা দিয়েছে।

অন্যদিকে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, তেহরান যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি পূর্ণাঙ্গ যুদ্ধে জড়িয়ে পড়েছে এবং তারা নিজেদের জাতীয় স্বার্থ ও প্রতিরোধব্যবস্থা বজায় রাখবে।

উভয়পক্ষের মুখোমুখি অবস্থান ও পাল্টাপাল্টি সামরিক হামলায় মধ্যপ্রাচ্যে বড় ধরনের যুদ্ধের আশঙ্কা দেখা দিয়েছে। একদিকে আমেরিকা কঠোর প্রতিশোধের নীতি বজায় রেখেছে, অন্যদিকে ইরানও পিছু না হঠার ঘোষণা দেওয়ায় পুরো অঞ্চলজুড়ে চরম অস্থিরতা ও উদ্বেগ তৈরি হয়েছে।

আরও পড়ুন: ইউরোপজুড়ে আবারও উড়োজাহাজে বোমা হামলার হুমকি, নেপথ্যে ই-মেইল

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগে অচলাবস্থা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ২১শে জুলাই, ২০২৬ ইং

০৯:৫৩ এম


রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগে অচলাবস্থা

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে এবং অভিযুক্তের যথাযথ শাস্তির দাবিতে বিশ্ববিদ্যালয়ের চারুকলা-সংলগ্ন রেললাইন অবরোধ করছেন শিক্ষার্থীরা।

মঙ্গলবার (২১ জুলাই) সকাল ৭টার দিকে এই অবরোধ শুরু করেন তারা।

ভুক্তভোগী শিক্ষার্থীর নাম ফুরকান উদ্দিন। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী। তাঁর ভাষ্যমতে, বিনা টিকিটের যাত্রীকে ঘুষের বিনিময়ে সুবিধা দিচ্ছিলেন ট্রেনের দায়িত্বরত টিটিই। তিনি যখন এ বিষয়ে জানতে চাইলে এবং সরকারি সম্পদ আত্মসাৎ ও অনিয়মের প্রতিবাদ করলে তখন তাকে শারীরিকভাবে হেনস্তা করা হয় বলে অভিযোগ করেন ফুরকান। এ সময় তাঁর চশমা ভেঙে যায়। পরে যখন তিনি ফেসবুকে একটি পোস্টের মাধ্যমে জনসাধারণের দৃষ্টি আকর্ষণ করেন, তখন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রেললাইন অবরোধ করেন।

ফুরকান উদ্দিন বলেন, 'টিকিট ইস্যু না করে টিটিই যাত্রীদের কাছ থেকে টাকা নিচ্ছিলেন। রেলের টাকা রাষ্ট্রের সম্পদ। কিন্তু টিকিট ইস্যু না করে অল্প টাকায় সুবিধা দিয়ে সেই অর্থ আত্মসাৎ করা হচ্ছিল। একজন আইন বিভাগের শিক্ষার্থী ও সচেতন নাগরিক হিসেবে আমি এর প্রতিবাদ করি। এ সময় পেছন থেকে অতর্কিতভাবে আমার ওপর হামলা করা হয়। আমার চশমা ভেঙে গেছে এবং আমি বেশ আহত হয়েছি।'

এদিকে, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকে হেনস্তার ঘটনায় উদ্বেগ জানিয়েছে রাকসু। শিক্ষার্থীদের আন্দোলনের প্রতি সমর্থন জানিয়ে অবরোধস্থলে অবস্থান করছেন রাকসুর জিএস সালাহউদ্দিন আম্মার। অন্যদিকে, সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টের মাধ্যমে আন্দোলনের প্রতি সমর্থন জানিয়ে দাবি আদায় না হওয়া পর্যন্ত অবরোধ চলবে বলে জানিয়েছেন রাকসুর ভিপি মোস্তাকুর রহমান জাহিদ।

ফেসবুক পোস্টে তিনি লিখেন, 'রেললাইন বন্ধ থাকবে। রেলওয়ে-সংশ্লিষ্ট ব্যক্তিরা নিজেরা আমাদের কাছে এসে এখন এটি সামলান। কাদের গায়ে হাত দিয়েছেন, তা ঠাহর তো করতে হবে। পদ্মা এক্সপ্রেসের টিটিইর মাধ্যমে রাবির ২০১৯-২০ শিক্ষাবর্ষের এক শিক্ষার্থী ভাইকে অন্যায়ভাবে মারধরের ঘটনার প্রতিবাদে রেললাইন বন্ধ করে দেওয়া হয়েছে। স্টেশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা আমাদের কাছে এসে এ ব্যাপারে সমাধান করবেন। নচেৎ রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বিচ্ছিন্ন থাকবে। অভিযুক্তকে ক্ষমা চাইতে হবে। তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে হবে।'

তিনি আরও লিখেন, 'এর আগেও জানা-অজানা এমন অনেক আচরণ রাবি শিক্ষার্থীদের সঙ্গে করা হয়েছে। আজ থেকে বিশ্ববিদ্যালয়ের কোনো শিক্ষার্থীর দিকে যেন রেলের দুষ্কৃতকারীরা বাঁকা চোখেও তাকাতে না পারে, সে ব্যবস্থা করতে হবে।'

আন্দোলনরত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী ও শহীদ জিয়াউর রহমান হল সংসদের জিএস আরিফুল ইসলাম বলেন, 'অন্যায়ের প্রতিবাদ করায় আমাদের এক ভাইকে মারধর করা হয়েছে। রেলে অনিয়ম এবং প্রতিবাদকারীদের হেনস্তা এখন নিয়মিত ঘটনায় পরিণত হয়েছে। আমরা রেললাইন অবরোধ করেছি। কর্তৃপক্ষ এসে ঘুষ নেওয়ার অভিযোগে অভিযুক্তের শাস্তি, মারধরের ক্ষতিপূরণসহ যথাযথ সমাধান না করা পর্যন্ত রেল যোগাযোগ সম্পূর্ণ বন্ধ থাকবে.'

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ভিয়েতনামে বাসে ভয়াবহ আগুন, নিহত সাত

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

মঙ্গলবার, ২১শে জুলাই, ২০২৬ ইং

০৯:৫৫ এম


ভিয়েতনামে বাসে ভয়াবহ আগুন, নিহত সাত

ভিয়েতনামের দক্ষিণাঞ্চলে একটি চলমান যাত্রীবাহী বাসে ভয়াবহ আগুন লেগে অন্তত সাত জন নিহত হয়েছেন। পাশাপাশি, এ ঘটনায় আরও পাঁচজন আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। খবর হয়েছে এনডিটিভি থেকে।

মঙ্গলবার (২১ জুলাই) ভোরে দুর্ঘটনাটি ঘটেছে।

দেশটির জননিরাপত্তা মন্ত্রণালয় জানিয়েছে যে, ২৪ আসনের বাসটি লাম ডং প্রদেশ থেকে বাণিজ্যিক শহর হো চি মিন সিটির দিকে যাচ্ছিল। ভোররাতে, প্রায় আড়াইটার দিকে, ডং নাই শহরের হুং থিনহ এলাকায় জাতীয় মহাসড়ক দিয়ে যাওয়ার সময় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের একটি বাঁধে ধাক্কা দেয়।

প্রথম ধাক্কা দেওয়ার পর বাসটি আরও কিছুদূর গিয়ে আরেকটি বাঁধে প,jখ এবং সেখানে থেমে যায়। এরপর বাসটির নিচ থেকে আগুনের সূত্রপাত ঘটে। মুহূর্তের মধ্যে আগুন পুরো বাসে ছড়িয়ে পড়ে, যার ফলে অনেক যাত্রী বাসের ভেতরেই আটকা পড়ে যান।

চালক ট্রান থান হাই যাত্রীদের দ্রুত বাস থেকে বের হয়ে যাওয়ার জন্য আহ্বান জানালেও আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় অনেকেই বের হওয়া সক্ষম হননি।

সংবাদ পেয়ে দমকল ও উদ্ধারকর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দুটি বিশেষ অগ্নিনির্বাপণ যান নিয়ে উদ্ধার অভিযান শুরু করেন। প্রায় ৩০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।

পরে, বাসের ভেতর থেকে সাতজনের মরদেহ উদ্ধার করা হয়। আহত পাঁচজনকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়েছে, তাদের মধ্যে একজন প্রাথমিক চিকিৎসা শেষে হাসপাতাল ত্যাগ করেছেন।

দুর্ঘটনার কারণ সম্পর্কে জানতে পুলিশ তদন্ত শুরু করেছে।

 

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বেগমগঞ্জ ও সুনেত্রায় গ্যাস অনুসন্ধানে ৭২৯ কোটি টাকার প্রকল্প

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

মঙ্গলবার, ২১শে জুলাই, ২০২৬ ইং

১০:০০ এম


বেগমগঞ্জ ও সুনেত্রায় গ্যাস অনুসন্ধানে ৭২৯ কোটি টাকার প্রকল্প

দেশীয় প্রাকৃতিক গ্যাস উৎপাদন বৃদ্ধি, আমদানিনির্ভর জ্বালানির ওপর নির্ভরতা কমানো এবং দেশের জ্বালানি নিরাপত্তা জোরদারে ৭২৯ কোটি ২২ লাখ টাকার একটি মূল্যায়ন-উন্নয়ন (অ্যাপ্রেইজাল-কাম-ডেভেলপমেন্ট) কূপ এবং দুটি অনুসন্ধানমূলক (এক্সপ্লোরেটরি) কূপ খননের উদ্যোগ নিয়েছে সরকার।

বুধবার (২২ জুলাই) প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিতব্য জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় প্রকল্পটির অনুমোদনের জন্য উপস্থাপন করা হতে পারে।

'একটি মূল্যায়ন-উন্নয়ন কূপ (বেগমগঞ্জ-৫) এবং দুটি অনুসন্ধানমূলক কূপ (বেগমগঞ্জ-৬ ও সুনেত্রা-২) খনন' শীর্ষক এ প্রকল্পটি জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের আওতাধীন বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেড (বাপেক্স) বাস্তবায়ন করবে।

প্রকল্পের আওতায় প্রায় ৩ হাজার ৫৫০ মিটার গভীরতায় বেগমগঞ্জ-৫ মূল্যায়ন-উন্নয়ন কূপ, ৩ হাজার ৪০০ মিটার গভীরতায় বেগমগঞ্জ-৬ অনুসন্ধান কূপ এবং ৫ হাজার ৩০০ মিটার গভীরতায় সুনেত্রা-২ অনুসন্ধান কূপ খনন করা হবে।

গ্যাসের সন্ধান মিললে পরীক্ষণ এবং কূপ সম্পন্ন করার কাজও করা হবে। বেগমগঞ্জের দুটি কূপ নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় এবং সুনেত্রা-২ কূপ সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় খনন করা হবে।

পরিকল্পনা কমিশনের কর্মকর্তারা জানিয়েছেন, ২ডি ও ৩ডি ভূকম্পন জরিপসহ ভূতাত্ত্বিক ও ভূ-পদার্থবিজ্ঞানভিত্তিক তথ্য বিশ্লেষণের পর বাপেক্স প্রকল্পটি গ্রহণের সিদ্ধান্ত নেয়।

সিসমিক ডাটা ও অন্যান্য ভূতাত্ত্বিক তথ্য পর্যালোচনা করে ভূতাত্ত্বিক ও ভূ-পদার্থগত (জি অ্যান্ড জি) কমিটি খননের স্থানগুলো চূড়ান্ত করেছে।

তাদের মতে, বেগমগঞ্জ কাঠামো ইতোমধ্যে সম্ভাবনাময় হিসেবে প্রমাণিত হয়েছে।

বর্তমানে বেগমগঞ্জ-৩ ও বেগমগঞ্জ-৪ কূপ থেকে দৈনিক প্রায় ১১ দশমিক ৫ মিলিয়ন স্ট্যান্ডার্ড কিউবিক ফিট (এমএমএসসিএফ) গ্যাস উৎপাদিত হচ্ছে, যা নতুন কূপগুলোর সফলতার সম্ভাবনা আরও জোরালো করেছে।

প্রকল্পের আওতায় প্রায় ১০ দশমিক ৬১ একর জমি অধিগ্রহণ ও উন্নয়ন, রিগ ফাউন্ডেশন এবং সংশ্লিষ্ট অবকাঠামো নির্মাণ, দেশি-বিদেশি ড্রিলিং সরঞ্জাম সংগ্রহ, বেগমগঞ্জের কূপগুলোতে বাপেক্সের নিজস্ব রিগ ব্যবহার করে খনন এবং গভীর সুনেত্রা-২ কূপ টার্নকি ভিত্তিতে খননের কাজ সম্পন্ন করা হবে।

পেট্রোবাংলার চেয়ারম্যান মো. আব্দুল মান্নান বলেন, দেশীয় উৎস থেকে গ্যাস সরবরাহ বাড়াতে মোট ১৫০টি কূপ খননের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

প্রতিটি কূপ খননের আগে ২ডি ও ৩ডি ভূকম্পন জরিপসহ প্রয়োজনীয় সব ধরনের কারিগরি মূল্যায়ন সম্পন্ন করা হয়। সেই উদ্যোগের অংশ হিসেবেই তিনটি কূপ খননের প্রকল্পটি একনেকে অনুমোদনের জন্য পাঠানো হয়েছে।

পরিকল্পনা কমিশন জানিয়েছে, প্রকল্পটি ২০২৮ সালের জুনের মধ্যে বাস্তবায়নের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

মোট ৭২৯ কোটি ২২ লাখ টাকার প্রকল্পের মধ্যে সরকারি অর্থায়ন থাকবে ৫৮৩ কোটি ৩৭ লাখ টাকা এবং বাপেক্স নিজস্ব তহবিল থেকে ব্যয় করবে ১৪৫ কোটি ৮৫ লাখ টাকা।

পরিকল্পনা কমিশনের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, তিনটি কূপ সফলভাবে খনন করে বাণিজ্যিকভাবে গ্যাস উত্তোলন সম্ভব হলে জাতীয় গ্রিডে প্রতিদিন প্রায় ৩৫ মিলিয়ন স্ট্যান্ডার্ড কিউবিক ফিট (এমএমএসসিএফ) গ্যাস যোগ হবে।

কারিগরি মূল্যায়ন অনুযায়ী, এসব কূপ থেকে সম্মিলিতভাবে প্রায় ৭১১ বিলিয়ন ঘনফুট (বিসিএফ) উত্তোলনযোগ্য গ্যাসের মজুত পাওয়া যেতে পারে।

তিনি আরও বলেন, আমদানিকৃত এলএনজির সমমূল্যে এ গ্যাসের সম্ভাব্য বাজারমূল্য প্রায় ১ লাখ ২০ হাজার ৮৫১ কোটি টাকা।

ফলে একদিকে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা সাশ্রয় হবে, অন্যদিকে দেশের নিজস্ব জ্বালানি সম্পদের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করা সম্ভব হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

অসামাজিক কার্যকলাপের অভিযোগে গোপালগঞ্জের আবাসিক হোটেলে অভিযান

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ২১শে জুলাই, ২০২৬ ইং

১০:০৭ এম


অসামাজিক কার্যকলাপের অভিযোগে গোপালগঞ্জের আবাসিক হোটেলে অভিযান

গোপালগঞ্জে পৌরসভার একটি আবাসিক হোটেলে অসামাজিক কর্মকাণ্ড পরিচালনা করার কারণে ভ্রাম্যমাণ আদালতের অভিযানের মাধ্যমে ১১টি মামলা দায়ের করা হয়েছে। এসব মামলার আওতায় বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করা হয়েছে এবং মোট ১ লাখ ৬০ হাজার টাকা অর্থদণ্ডও আরোপ করা হয়েছে।

সোমবার গোপালগঞ্জ পৌরসভার দক্ষিণ বাংলা গেস্ট হাউজে এই অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক, সহকারী কমিশনার ও ডেপুটি কালেক্টর (এনডিসি) অনিরুদ্ধ দেব রায়।

জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, এক মামলায় একজনকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। অন্যদিকে আরেক মামলায় একজনকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। দণ্ডবিধি, ১৮৬০-এর ২৯২/২৯৩/২৯৪ ধারায় দায়ের করা ৮টি মামলায় মোট ১ লাখ ৬০ হাজার টাকা অর্থদণ্ড আদায় করা হয়েছে। এছাড়া দণ্ডবিধি, ১৮৬০-এর ২৯২(ঙ) ধারায় দায়ের করা অপর একটি মামলায় একজনকে ৪০ হাজার টাকা অর্থদণ্ড করা হয় এবং অনাদায়ে তাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ভোগের আদেশ দেন ভ্রাম্যমাণ আদালত।

অভিযানের শেষে ভ্রাম্যমাণ আদালতের বিচারক অনিরুদ্ধ দেব রায় জানান, জেলা প্রশাসকের নির্দেশনায় জনস্বার্থ এবং আইন-শৃঙ্খলা রক্ষার জন্য এ ধরনের অভিযান ভবিষ্যতের জন্যও নিয়মিতভাবে পরিচালনা করা হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৫শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫০
জোহর ১১:৪৩
আসর ০৩:৪১
মাগরিব ০৫:১৭
ইশা ০৬:২৯
সূর্যোদয় : ০৬:০৭ সূর্যাস্ত : ০৫:১৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%