ঢাকা বৃহস্পতিবার, ০৫ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২০ই কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ০৫ই নভেম্বর, ২০২৬ইং ২০ই কার্তিক, ১৪৩২বাং

বেগমগঞ্জ ও সুনেত্রায় গ্যাস অনুসন্ধানে ৭২৯ কোটি টাকার প্রকল্প


বেগমগঞ্জ ও সুনেত্রায় গ্যাস অনুসন্ধানে ৭২৯ কোটি টাকার প্রকল্প

দেশীয় প্রাকৃতিক গ্যাস উৎপাদন বৃদ্ধি, আমদানিনির্ভর জ্বালানির ওপর নির্ভরতা কমানো এবং দেশের জ্বালানি নিরাপত্তা জোরদারে ৭২৯ কোটি ২২ লাখ টাকার একটি মূল্যায়ন-উন্নয়ন (অ্যাপ্রেইজাল-কাম-ডেভেলপমেন্ট) কূপ এবং দুটি অনুসন্ধানমূলক (এক্সপ্লোরেটরি) কূপ খননের উদ্যোগ নিয়েছে সরকার।

বুধবার (২২ জুলাই) প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিতব্য জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় প্রকল্পটির অনুমোদনের জন্য উপস্থাপন করা হতে পারে।

'একটি মূল্যায়ন-উন্নয়ন কূপ (বেগমগঞ্জ-৫) এবং দুটি অনুসন্ধানমূলক কূপ (বেগমগঞ্জ-৬ ও সুনেত্রা-২) খনন' শীর্ষক এ প্রকল্পটি জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের আওতাধীন বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেড (বাপেক্স) বাস্তবায়ন করবে।

আরও পড়ুন: আশুলিয়ায় বিএনপি'র পথসভা, অস্থিতিশীল পরিবেশের প্রতিবাদে আহ্বান

প্রকল্পের আওতায় প্রায় ৩ হাজার ৫৫০ মিটার গভীরতায় বেগমগঞ্জ-৫ মূল্যায়ন-উন্নয়ন কূপ, ৩ হাজার ৪০০ মিটার গভীরতায় বেগমগঞ্জ-৬ অনুসন্ধান কূপ এবং ৫ হাজার ৩০০ মিটার গভীরতায় সুনেত্রা-২ অনুসন্ধান কূপ খনন করা হবে।

গ্যাসের সন্ধান মিললে পরীক্ষণ এবং কূপ সম্পন্ন করার কাজও করা হবে। বেগমগঞ্জের দুটি কূপ নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় এবং সুনেত্রা-২ কূপ সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় খনন করা হবে।

পরিকল্পনা কমিশনের কর্মকর্তারা জানিয়েছেন, ২ডি ও ৩ডি ভূকম্পন জরিপসহ ভূতাত্ত্বিক ও ভূ-পদার্থবিজ্ঞানভিত্তিক তথ্য বিশ্লেষণের পর বাপেক্স প্রকল্পটি গ্রহণের সিদ্ধান্ত নেয়।

সিসমিক ডাটা ও অন্যান্য ভূতাত্ত্বিক তথ্য পর্যালোচনা করে ভূতাত্ত্বিক ও ভূ-পদার্থগত (জি অ্যান্ড জি) কমিটি খননের স্থানগুলো চূড়ান্ত করেছে।

আরও পড়ুন: এনআরবিসি ব্যাংক ও পারফেক্ট গ্লোবাল হেলথ-এর মধ্যে আন্তর্জাতিক স্বাস্থ্য সেবায় চুক্তি স্বাক্ষর

তাদের মতে, বেগমগঞ্জ কাঠামো ইতোমধ্যে সম্ভাবনাময় হিসেবে প্রমাণিত হয়েছে।

বর্তমানে বেগমগঞ্জ-৩ ও বেগমগঞ্জ-৪ কূপ থেকে দৈনিক প্রায় ১১ দশমিক ৫ মিলিয়ন স্ট্যান্ডার্ড কিউবিক ফিট (এমএমএসসিএফ) গ্যাস উৎপাদিত হচ্ছে, যা নতুন কূপগুলোর সফলতার সম্ভাবনা আরও জোরালো করেছে।

প্রকল্পের আওতায় প্রায় ১০ দশমিক ৬১ একর জমি অধিগ্রহণ ও উন্নয়ন, রিগ ফাউন্ডেশন এবং সংশ্লিষ্ট অবকাঠামো নির্মাণ, দেশি-বিদেশি ড্রিলিং সরঞ্জাম সংগ্রহ, বেগমগঞ্জের কূপগুলোতে বাপেক্সের নিজস্ব রিগ ব্যবহার করে খনন এবং গভীর সুনেত্রা-২ কূপ টার্নকি ভিত্তিতে খননের কাজ সম্পন্ন করা হবে।

পেট্রোবাংলার চেয়ারম্যান মো. আব্দুল মান্নান বলেন, দেশীয় উৎস থেকে গ্যাস সরবরাহ বাড়াতে মোট ১৫০টি কূপ খননের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আরও পড়ুন: পুষ্টি ও গবেষণায় সহযোগিতা বাড়াতে বাকৃবি-নিউট্রিশন ইন্টারন্যাশনালের সমঝোতা

প্রতিটি কূপ খননের আগে ২ডি ও ৩ডি ভূকম্পন জরিপসহ প্রয়োজনীয় সব ধরনের কারিগরি মূল্যায়ন সম্পন্ন করা হয়। সেই উদ্যোগের অংশ হিসেবেই তিনটি কূপ খননের প্রকল্পটি একনেকে অনুমোদনের জন্য পাঠানো হয়েছে।

পরিকল্পনা কমিশন জানিয়েছে, প্রকল্পটি ২০২৮ সালের জুনের মধ্যে বাস্তবায়নের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

মোট ৭২৯ কোটি ২২ লাখ টাকার প্রকল্পের মধ্যে সরকারি অর্থায়ন থাকবে ৫৮৩ কোটি ৩৭ লাখ টাকা এবং বাপেক্স নিজস্ব তহবিল থেকে ব্যয় করবে ১৪৫ কোটি ৮৫ লাখ টাকা।

পরিকল্পনা কমিশনের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, তিনটি কূপ সফলভাবে খনন করে বাণিজ্যিকভাবে গ্যাস উত্তোলন সম্ভব হলে জাতীয় গ্রিডে প্রতিদিন প্রায় ৩৫ মিলিয়ন স্ট্যান্ডার্ড কিউবিক ফিট (এমএমএসসিএফ) গ্যাস যোগ হবে।

আরও পড়ুন: পতেঙ্গায় শিশু সোহাগ হত্যা: ইমাম হোসেনের মৃত্যুদণ্ড

কারিগরি মূল্যায়ন অনুযায়ী, এসব কূপ থেকে সম্মিলিতভাবে প্রায় ৭১১ বিলিয়ন ঘনফুট (বিসিএফ) উত্তোলনযোগ্য গ্যাসের মজুত পাওয়া যেতে পারে।

তিনি আরও বলেন, আমদানিকৃত এলএনজির সমমূল্যে এ গ্যাসের সম্ভাব্য বাজারমূল্য প্রায় ১ লাখ ২০ হাজার ৮৫১ কোটি টাকা।

ফলে একদিকে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা সাশ্রয় হবে, অন্যদিকে দেশের নিজস্ব জ্বালানি সম্পদের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করা সম্ভব হবে।

আরও পড়ুন: আ.লীগ ও অন্তর্বর্তী সরকারের আমলের অনিয়ম-দুর্নীতির তথ্য চেয়েছে সংসদীয় কমিটি

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

অসামাজিক কার্যকলাপের অভিযোগে গোপালগঞ্জের আবাসিক হোটেলে অভিযান

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ২১শে জুলাই, ২০২৬ ইং

১০:০৭ এম


অসামাজিক কার্যকলাপের অভিযোগে গোপালগঞ্জের আবাসিক হোটেলে অভিযান

গোপালগঞ্জে পৌরসভার একটি আবাসিক হোটেলে অসামাজিক কর্মকাণ্ড পরিচালনা করার কারণে ভ্রাম্যমাণ আদালতের অভিযানের মাধ্যমে ১১টি মামলা দায়ের করা হয়েছে। এসব মামলার আওতায় বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করা হয়েছে এবং মোট ১ লাখ ৬০ হাজার টাকা অর্থদণ্ডও আরোপ করা হয়েছে।

সোমবার গোপালগঞ্জ পৌরসভার দক্ষিণ বাংলা গেস্ট হাউজে এই অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক, সহকারী কমিশনার ও ডেপুটি কালেক্টর (এনডিসি) অনিরুদ্ধ দেব রায়।

জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, এক মামলায় একজনকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। অন্যদিকে আরেক মামলায় একজনকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। দণ্ডবিধি, ১৮৬০-এর ২৯২/২৯৩/২৯৪ ধারায় দায়ের করা ৮টি মামলায় মোট ১ লাখ ৬০ হাজার টাকা অর্থদণ্ড আদায় করা হয়েছে। এছাড়া দণ্ডবিধি, ১৮৬০-এর ২৯২(ঙ) ধারায় দায়ের করা অপর একটি মামলায় একজনকে ৪০ হাজার টাকা অর্থদণ্ড করা হয় এবং অনাদায়ে তাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ভোগের আদেশ দেন ভ্রাম্যমাণ আদালত।

অভিযানের শেষে ভ্রাম্যমাণ আদালতের বিচারক অনিরুদ্ধ দেব রায় জানান, জেলা প্রশাসকের নির্দেশনায় জনস্বার্থ এবং আইন-শৃঙ্খলা রক্ষার জন্য এ ধরনের অভিযান ভবিষ্যতের জন্যও নিয়মিতভাবে পরিচালনা করা হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হরমুজ পাড়ি দিয়ে দেশে ফিরছেন এমভি বাংলার জয়যাত্রার ১৬ নাবিক

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ২১শে জুলাই, ২০২৬ ইং

১০:০৮ এম


হরমুজ পাড়ি দিয়ে দেশে ফিরছেন এমভি বাংলার জয়যাত্রার ১৬ নাবিক

চার মাসের দীর্ঘ রুদ্ধশ্বাস স্মৃতি ভুলে বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) ‘এমভি বাংলার জয়যাত্রা’ জাহাজ ছাড়ছেন তাদের ক্যাপ্টেন ও চিফ ইঞ্জিনিয়ারসহ ১৭ জন নাবিক।

দক্ষিণ আফ্রিকার ডারবান বন্দরের থেকে তারা আনুষ্ঠানিকভাবে অব্যাহতি গ্রহণ করেছেন। এর মধ্যে আজ ১৬ জন একটি ফ্লাইটে দেশে ফিরছেন।

মঙ্গলবার (২১ জুলাই) ক্যাপ্টেন মো. শফিকুল ইসলামসহ ১৬ জন এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে। তবে, তাদের মধ্যে চিফ ইঞ্জিনিয়ার রাশেদুল হাসান দেশে ফিরছেন না, তিনি ব্যক্তিগত প্রয়োজনে যুক্তরাষ্ট্র যাচ্ছেন।

ইরানের সঙ্গে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যুদ্ধের কারণে পারস্য উপসাগর ও হরমুজ প্রণালিতে প্রায় চার মাস ধরে আটকা পড়েছিলেন বাংলার জয়যাত্রা জাহাজে থাকা ৩১ নাবিক ও ক্রু। এ ঘটনায় ১৭ জন দায়িত্ব বুঝিয়ে ডারবান বন্দরে অব্যাহতি নিয়ে যান।

চিফ ইঞ্জিনিয়ার রাশেদুল হাসান জানান, তারা দীর্ঘ সময় ধরে যুদ্ধকালীন রুদ্ধশ্বাস পরিস্থিতির মুখোমুখি ছিলেন। इस কারণে অনেক নাবিক মানসিক চাপ অনুভব করছেন। ৩১ নাবিকের মধ্যে প্রথম দফায় ১৭ জন নাবিক বন্দর থেকে অব্যাহতি নেন। তাদের পরিবর্তে ১৫ জন নতুন নাবিক জাহাজের দায়িত্ব বুঝে নিচ্ছেন। এই পরিস্থিতিতে চরম উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যেও তারা জাহাজটি সফলভাবে দক্ষিণ আফ্রিকায় নিয়ে যাওয়ার কাজটি সম্পন্ন করেন।

বিএসসির ব্যবস্থাপনা পরিচালক কমডোর মাহমুদুল মালেক জানান, ডারবান বন্দরে পণ্য খালাস করার পর সেখানে জাহাজে চিনি বোঝাই করা হবে। পরে জাহাজটি মালয়েশিয়ার উদ্দেশ্যে যাত্রা করবে।

গত ফেব্রুয়ারি মাস থেকে পারস্য উপসাগরে আটকা পড়ে রাষ্ট্রীয় মালিকানাধীন বাল্ক ক্যারিয়ার এমভি বাংলার জয়যাত্রা। তারা চোখের সামনে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার মতো ভয়াবহ যুদ্ধ পরিস্থিতির মধ্যে ৩১ জন বাংলাদেশি নাবিক জাহাজ ও নিজেদের নিরাপত্তা নিশ্চিত করতে সক্ষম হন। দীর্ঘ কূটনৈতিক ও বাণিজ্যিক প্রচেষ্টার পর গত ২২ জুন হরমুজ প্রণালি অতিক্রমের অনুমতি পেয়ে জাহাজটি মুক্ত হয়। এরপর এটি সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরাহ বন্দর হয়ে গত ১৬ জুলাই দক্ষিণ আফ্রিকার ডারবান বন্দরে নিরাপদে নোঙর করে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দিল্লিতে আন্দোলন চলাকালে হঠাৎ অসুস্থ শাবানা আজমি

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

মঙ্গলবার, ২১শে জুলাই, ২০২৬ ইং

১০:১৬ এম


দিল্লিতে আন্দোলন চলাকালে হঠাৎ অসুস্থ শাবানা আজমি

ভারতের দিল্লিতে সোমবার (২০ জুলাই) ককরোচ জনতা পার্টির (সিজেপি) বিক্ষোভ কর্মসূচিতে অংশ নিয়ে অসুস্থ হয়ে পড়েন প্রবীণ বলিউড অভিনেত্রী শাবানা আজমি। ৭৫ বছর বয়সী এই অভিনেত্রীর অর্ধচেতন অবস্থার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ার পর তার শারীরিক অবস্থা নিয়ে ভক্তদের মাঝে ব্যাপক উদ্বেগ ও আলোচনা হয়েছে।

সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওটিতে দেখা যায় যে, অসুস্থ শাবানা আজমিকে তার চারপাশের লোকেরা ধরে ধরে নিয়ে যাচ্ছেন। ঘটনাস্থলে উপস্থিত শিক্ষার্থীরা নিরাপত্তাকর্মীদের দ্রুত গেট খোলার জন্য অনুরোধ জানান। এরপর গেট খুলে দেওয়া হলে, অভিনেত্রীকে সিকিউরিটি কেবিনের কাছে নিয়ে বসিয়ে বিশ্রামের সুযোগ দেওয়া হয়।

রবিবার থেকেই সিজেপি-র অনশনরত অভিজিৎ দীপকসহ অন্যান্য আন্দোলনকারীদের সমর্থন জানাতে যন্তর মন্তরে উপস্থিত ছিলেন শাবানা আজমি। পিটিআই-কে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানান, তাদের প্রতিবাদটি সম্পূর্ণ শান্তিপূর্ণ এবং উদ্দেশ্য হলো মহাত্মা গান্ধীর পথ অনুসরণ করে গণতান্ত্রিক অধিকার বজায় রাখা।

প্রতিবাদে অন্য বলিউড তারকারা কেন যোগ দিচ্ছেন না—এমন প্রশ্নের জবাবে আজমি পাল্টা প্রশ্ন করেন, কেন কেবল চলচ্চিত্র ব্যক্তিত্বদেরই এই প্রশ্ন করা হয়, শিল্পপতি বা ব্যবসায়ীদের নয়? তিনি উল্লেখ করেন, তারকাদের ওপর বেশি নজর দিলে মূল আন্দোলনের ইস্যুগুলো আড়ালে পড়ে যায়।

সিজেপি-র এই আন্দোলনে শাবানা আজমি ছাড়াও স্বরা ভাস্কর, প্রকাশ রাজ ও পুনম পান্ডের মতো তারকারাও যন্তর মন্তরে এসে সমর্থন জানিয়েছেন। একদিকে শাবানা আজমির অসুস্থতা নিয়ে নেটিজেনরা উদ্বেগ প্রকাশ করছেন, অন্যদিকে তারকাদের আন্দোলনমুখী ভূমিকা নিয়েও সামাজিক যোগাযোগমাধ্যমে জোরালো আলোচনা চলছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হজ প্যাকেজ আজ ঘোষণা, বিমান ভাড়া কমবে

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

মঙ্গলবার, ২১শে জুলাই, ২০২৬ ইং

১০:১৯ এম


হজ প্যাকেজ আজ ঘোষণা, বিমান ভাড়া কমবে

ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ) আজ প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে ২০২৭ সালের জন্য হজ প্যাকেজ ঘোষণা করবেন।

আজ মঙ্গলবার (২১ জুলাই) সচিবালয়ে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এ প্রসঙ্গে একটি প্রেস ব্রিফিংয়ের আয়োজন করা হয়েছে।

ধর্ম মন্ত্রণালয় জানিয়েছে, আগামী বছর বিমান ভাড়া কিছুটা কমানো হবে। ভাড়া এক লাখ ৫৪ হাজার থেকে কমিয়ে এক লাখ ৩০ হাজার টাকা করা হতে পারে।

সরকারি ব্যবস্থাপনায় হজের জন্য দুটি প্যাকেজ ঘোষণার পরিকল্পনা রয়েছে।

২০২৬ সালে হজযাত্রীদের জন্য সরকার তিনটি প্যাকেজ ঘোষণা করেছিল।

এ হজ প্যাকেজ-১ (বিশেষ) এর খরচ হিসেবে ধরা হয়েছে ছয় লাখ ৯০ হাজার ৫৯৭ টাকা। হজ প্যাকেজ-২ এর জন্য খরচ ধরা হয়েছে পাঁচ লাখ ৫৮ হাজার ৮৮১ টাকা, এবং হজ প্যাকেজ-৩ এর জন্য খরচ ধরা হয়েছে চার লাখ ৬৭ হাজার ১৬৭ টাকা।

এছাড়া হজ এজেন্সিগুলোর জন্য ‘বেসরকারি মাধ্যমের সাধারণ হজ প্যাকেজ’ শিরোনামে একটি প্যাকেজ নির্ধারণ করা হয়েছে। এ প্যাকেজের খরচ ধরা হয়েছে পাঁচ লাখ নয় হাজার ১৮৫ টাকা। সরকার অনুমোদিত এই প্যাকেজটির সাথে এজেন্সিগুলো অতিরিক্ত দুটি প্যাকেজ ঘোষণা করার সুযোগ পাবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৯
জোহর ১১:৪৩
আসর ০৩:৪১
মাগরিব ০৫:১৭
ইশা ০৬:৩০
সূর্যোদয় : ০৬:০৬ সূর্যাস্ত : ০৫:১৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%