ঢাকা রবিবার, ০৮ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৩শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৭শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
রবিবার, ০৮ই নভেম্বর, ২০২৬ইং ২৩শে কার্তিক, ১৪৩২বাং

ভেনেজুয়েলায় সংলাপের যেকোনো উদ্যোগকে স্বাগত জানালেন কারাবন্দি সাবেক নেতা মাদুরো


ভেনেজুয়েলায় সংলাপের যেকোনো উদ্যোগকে স্বাগত জানালেন কারাবন্দি সাবেক নেতা মাদুরো

ভেনেজুয়েলার কারাবন্দি সাবেক নেতা নিকোলাস মাদুরো ‘সংলাপের যেকোনো পথকে’ স্বাগত জানিয়েছেন।

যুক্তরাষ্ট্রের সমর্থনে আগামী সপ্তাহে অনুষ্ঠেয় দেশের অন্তর্বর্তী সরকারের প্রতিনিধির সঙ্গে বিরোধী নেতাদের মধ্যে বৈঠকের আগে তিনি এ মন্তব্য করেন।

বামপন্থী নেতা মাদুরো এবং তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে গত জানুয়ারিতে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানে আটক করা হয়। বর্তমানে তারা নিউইয়র্কের একটি আটককেন্দ্রে মাদক এবং অবৈধ অস্ত্র পাচার-সংক্রান্ত অভিযোগে বিচারের জন্য অপেক্ষা করছেন। তবে তারা নিজেদের নির্দোষ দাবি করেন।

আরও পড়ুন: বিপ্লব: বিগত ফ্যাসিস্ট সরকার কৃষকদের শত কোটি টাকা লুট করেছে

কারাকাস থেকে বার্তা সংস্থা এ খবর জানায়।

ক্ষমতাচ্যুত প্রেসিডেন্টের টেলিগ্রাম অ্যাকাউন্টে প্রকাশিত এক বার্তায় বলা হয়, ‘আমরা এমন যেকোনো সংলাপের পথকে স্বাগত জানাই, যা ভেনেজুয়েলার জনগণের মধ্যে শান্তি, সহাবস্থান এবং পুনর্মিলনকে সুসংহত করতে সহায়তা করবে।’

বার্তায় আরও বলা হয়েছে, ‘জাতীয় পুনর্জাগরণকে যদি আমাদের অভিন্ন লক্ষ্য হিসেবে দেখি, তাহলে সেটি বৈচিত্র্যের প্রতি পারস্পরিক শ্রদ্ধা এবং সবার অন্তর্ভুক্তির কথাই বলে।’

৬৩ বছর বয়সি মাদুরো এটি কিভাবে প্রকাশ করেছেন, তা তাৎক্ষণিকভাবে স্পষ্ট হয়নি। তবে যুক্তরাষ্ট্রের ফেডারেল আদালতে বিচার শুরুর অপেক্ষায় থাকলেও তিনি নিয়মিত তার আইনজীবীদের সঙ্গে যোগাযোগ রাখছেন।

আরও পড়ুন: সাংবাদিকদের কণ্ঠরোধের হাতিয়ার হতে পারে ‘চীন-পাকিস্তান তথ্য করিডর’

তার ছেলে এবং আইনপ্রণেতা নিকোলাস মাদুরো গুয়েরা এক্সে সাবেক প্রেসিডেন্টের বার্তাটি পুনরায় পোস্ট করেন।

মাদুরো ক্ষমতাচ্যুত হওয়ার পরপরই যুক্তরাষ্ট্র তার ভাইস প্রেসিডেন্ট ডেলসি রড্রিগেজকে দেশের অন্তর্বর্তী নেতা হিসেবে অনুমোদন দেয়।

রড্রিগেজ বর্তমানে ওয়াশিংটনের তীব্র চাপের মধ্যে দেশ পরিচালনা করছেন। যুক্তরাষ্ট্র চায়, ভেনেজুয়েলা তাদের তেল, খনিজ এবং অন্যান্য সম্পদে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানিগুলোর জন্য দেশটি উন্মুক্ত করুক।

এ ছাড়া ভেনেজুয়েলায় ভবিষ্যৎ নির্বাচনের সময়সূচি নির্ধারণে সহায়ক হতে পারে-এমন একটি রাজনৈতিক সংলাপকে এগিয়ে নিতে চাপ দিচ্ছে যুক্তরাষ্ট্র।

আরও পড়ুন: কাতারএনার্জি আগামী বছর ৪০ কার্গোর ২৬টি সরবরাহ করবে

মাদুরোর এ মন্তব্য এমন এক সময়ে এসেছে, যখন ভেনেজুয়েলা সরকার এবং বিরোধী পক্ষ শনিবার ঘোষণা দিয়েছে যে, রাজনৈতিক ক্ষমতা হস্তান্তরের আলোচনা আগামী সপ্তাহে কারাকাসে সরাসরি শুরু হবে।

জাতীয় পরিষদের প্রধান, সরকারের প্রধান আলোচক এবং অন্তর্বর্তী প্রেসিডেন্টের ভাই হোর্হে রড্রিগেজ বলেছেন, বিরোধী নেতা দিনোরাহ ফিগুয়েরার সঙ্গে টেলিফোনে আলাপের পর বৈঠকের সময় চূড়ান্ত করা হয়েছে।

তবে এই আলোচনায় ভেনেজুয়েলার বিরোধী শিবিরের প্রধান নেতা এবং নোবেল শান্তি পুরস্কার বিজয়ী মারিয়া কোরিনা মাচাদো অংশ নিচ্ছেন না। তিনি বলেছেন, এই প্রক্রিয়ায় তিনি কোনো বাধা সৃষ্টি করবেন না।

বিশ্বের সবচেয়ে বেশি তেল মজুদের অধিকারী হলেও ভেঙে পড়া অর্থনীতির দেশ ভেনেজুয়েলা, মাদুরোকে ক্ষমতাচ্যুত করার পর থেকে আরও অস্থির পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে।

আরও পড়ুন: ইইউ-চীন বাণিজ্য সম্পর্কের অবনতির নেপথ্যে যুক্তরাষ্ট্রের শুল্ক

গত জুনের ভয়াবহ ভূমিকম্পে দেশটিতে সাড়ে পাঁচ হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন ও দেশের সংকট আরও গভীর হয়েছে।

হোর্হে রদ্রিগেজ জানান, আলোচনায় ভূমিকম্প-পরবর্তী সহায়তা, ‘গণতন্ত্রের শক্তিশালীকরণ’ এবং রাজনৈতিক অধিকার নিয়ে আলোচনা হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সব সরকারি দপ্তরের জন্য জরুরি নির্দেশনা

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

সোমবার, ৩ই আগস্ট, ২০২৬ ইং

১০:২৮ পি.এম


সব সরকারি দপ্তরের জন্য জরুরি নির্দেশনা

আগামী ২৫ মে ২০২৭ সাল পর্যন্ত সব সরকারি দপ্তরের দাপ্তরিক পত্রে ‘নজরুল বর্ষ’-এর নির্ধারিত লোগো ব্যবহারের নির্দেশ দিয়েছে সরকার। সোমবার (৩ আগস্ট) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা এক নির্দেশনায় এ তথ্য জানানো হয়েছে।

নির্দেশনায় উল্লেখ করা হয়েছে, সরকারি দপ্তরগুলোকে নির্ধারিত সময় পর্যন্ত সব ধরনের দাপ্তরিক পত্রে ‘নজরুল বর্ষ’-এর লোগো যথাযথভাবে ব্যবহার করতে হবে।

এতে আরো উল্লেখ করা হয়, নির্ধারিত লোগোটি সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের ওয়েবসাইটের নোটিশ বোর্ড থেকে সংগ্রহ করা যাবে।

 

সংশ্লিষ্ট সব মন্ত্রণালয়, বিভাগ ও দপ্তরকে নির্দেশনাটি যথাযথভাবে অনুসরণের অনুরোধ জানানো হয়েছে। সরকারী উদ্যোগে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবন, কর্ম ও সাহিত্যকে নতুন প্রজন্মের কাছে আরো ব্যাপকভাবে তুলে ধরা হচ্ছে। ‘নজরুল বর্ষ’ উদ্‌যাপনের বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।

সেই কর্মসূচির অংশ হিসেবেই সরকারি দাপ্তরিক যোগাযোগে ‘নজরুল বর্ষ’-এর লোগো ব্যবহারের এ নির্দেশনার প্রদান করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শাল্লায় বিদ্যুতায়িত হয়ে দুই কিশোরের করুণ মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

​ রিপোর্টার:: মোঃ ফারুক

সোমবার, ৩ই আগস্ট, ২০২৬ ইং

১০:৩৭ পি.এম


শাল্লায় বিদ্যুতায়িত হয়ে দুই কিশোরের করুণ মৃত্যু

সুনামগঞ্জের শাল্লা উপজেলার ৪ নং শাল্লা ইউনিয়নের কান্দিগাঁও গ্রামের শান্তির নগর পাড়ায় tragically বিদ্যুতায়িত হয়ে দুই কিশোরের মৃত্যু হয়েছে।

১. শাকিল মিয়া (১৫), পিতা: মোখলেছ মিয়া।

২. ছিল্লো মিয়া (১৪), পিতা: শিপুল মিয়া।

ওঁরা উভয়েই শান্তির নগর পাড়ার বাসিন্দা। স্থানীয় সূত্রে জানা যায়, আনুমানিক সন্ধ্যা ৬টার দিকে শাকিল ও ছিল্লো একসাথে গোসল করতে বের হয়।

গোসল করতে যাওয়ার সময় অসাবধানতাবশত বৈদ্যুতিক খুঁটির টানা তারের (সাপোর্টিং তার) সাথে তাদের হাত লেগে যায়। এর ফলে তারা ঘটনাস্থলে মারাত্মকভাবে বিদ্যুতায়িত হয়ে পড়ে।

পরবর্তীতে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলেও কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন। একই গ্রামের দুই কিশোরের এই আচমকা এবং মর্মান্তিক মৃত্যুতে পুরো কান্দিগাঁও ও শান্তির নগর পাড়া এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের আহাজারিতে পরিবেশ ভারী হয়ে উঠেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার মামলায় ফটিকছড়ি পৌর আওয়ামী লীগ নেতা নুরুল আজম গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক

শ‌হিদুল ইসলাম, প্রতি‌বেদক

সোমবার, ৩ই আগস্ট, ২০২৬ ইং

১০:৪০ পি.এম


বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার মামলায় ফটিকছড়ি পৌর আওয়ামী লীগ নেতা নুরুল আজম গ্রেপ্তার

ফটিকছড়িতে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে হামলা, ভাঙচুর ও হত্যাচেষ্টার অভিযোগে পুলিশ ফটিকছড়ি পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি মো. নুরুল আজম (৪২)-কে গ্রেপ্তার করেছে।

মামলায় অভিযোগ রয়েছে শত শত সশস্ত্র ব্যক্তি নিয়ে হামলা চালানো হয়েছে। তদন্ত কর্মকর্তা আদালতে দাখিল করা প্রতিবেদনে জানা যায়, গত বছরের ১৮ জুলাই ও ৪ আগস্ট বৈষম্যবিরোধী কর্মসূচিতে নুরুল আজম নেতৃত্ব, পরিকল্পনা, উসকানি ও প্রত্যক্ষ সহযোগিতার অভিযোগে অভিযুক্ত।

পুলিশের ভাষ্য অনুসারে, শেখ হাসিনা সরকারের পতনের দাবিতে চলমান আন্দোলন দমনে হামলা চালানোর জন্য সশস্ত্র ব্যক্তিদের ব্যবহার করা হয়েছে। হামলার সময় আন্দোলনকারীদের ওপর দেশীয় অস্ত্র, লাঠিসোঁটা, ধারালো অস্ত্র ও আগ্নেয়াস্ত্র ব্যবহার করা হয়, যার ফলে বহু শিক্ষার্থী ও সাধারণ মানুষ আহত হয়।

তদন্ত প্রতিবেদনে আরও উল্লেখিত হয়েছে যে, ঘটনার পর নুরুল আজম আত্মগোপনে থাকা অবস্থায় সহযোগীদের সঙ্গে যোগাযোগ রক্ষা করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে তাকে ফটিকছড়ির বিবিরহাট বাজার এলাকা থেকে গত ২ আগস্ট গ্রেপ্তার করা হয়।

তদন্ত কর্মকর্তা আদালতকে জানান, মামলার তদন্ত এখনও চলমান রয়েছে। আসামি জামিনে মুক্তি পেলে তদন্ত কার্যক্রম ব্যাহত হতে পারে, সাক্ষীদের প্রভাবিত করা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর আশঙ্কা রয়েছে। এ কারণে তাকে কারাগারে আটক রাখার আবেদন জানানো হয়েছে।

এছাড়াও, অভিযুক্ত নুরুল আজমের বিরুদ্ধে একাধিক মামলা বিচারাধীন রয়েছে। মামলাগুলোর মধ্যে নাছির উদ্দিন ও কামাল উদ্দিনের দায়ের করা ৪ টি মামলা, তার আপন বড় ভাই নুরুল আলম নুরের স্ত্রীর বিরুদ্ধে একটি মামলা, শহীদুল্লাহ চৌধুরীর চেক প্রতারণার মামলা, বিবিরহাট বাজারে দোকান দখল সংক্রান্ত মামলা এবং নুসরাত জাহানের দায়ের করা হত্যাচেষ্টা মামলা উল্লেখযোগ্য।

তবে নুরুল আজম বা তার আইনজীবীর পক্ষ থেকে গ্রেপ্তারসংক্রান্ত মামলার অভিযোগ বিষয়ে কোনো মন্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নোবিপ্রবিতে জাতীয় আলোকচিত্র প্রতিযোগিতা ও প্রদর্শনী ‘বাংলা দর্পণ সিজন-৭’ অনুষ্ঠিত

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ৩ই আগস্ট, ২০২৬ ইং

১০:৪১ পি.এম


নোবিপ্রবিতে জাতীয় আলোকচিত্র প্রতিযোগিতা ও প্রদর্শনী ‘বাংলা দর্পণ সিজন-৭’ অনুষ্ঠিত

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) দুই দিনব্যাপী জাতীয় আলোকচিত্র প্রতিযোগিতা ও প্রদর্শনী ‘বাংলা দর্পণ সিজন-৭’ অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ফটোগ্রাফি ক্লাবের আয়োজনে ২ ও ৩ আগস্ট বীরশ্রেষ্ঠ শহীদ মোহাম্মদ রুহুল আমিন অডিটোরিয়ামে এ আয়োজন অনুষ্ঠিত হয়।

দেশের বিভিন্ন প্রান্ত থেকে আলোকচিত্রী, শিক্ষার্থী ও আলোকচিত্রপ্রেমীদের অংশগ্রহণে প্রদর্শনী প্রাঙ্গণ মুখর হয়ে যেন ওঠে। এবারের প্রতিযোগিতায় দেশব্যাপী প্রায় ১ হাজার ১০০টি আলোকচিত্র জমা পড়ে। বিচারকদের মূল্যায়নের ভিত্তিতে সেখান থেকে ৬৪টি সেরা ছবি প্রদর্শনীর জন্য নির্বাচিত হয়।

নির্বাচিত ছবিগুলোতে বাংলাদেশের প্রকৃতি, সংস্কৃতি, জীবনসংগ্রাম, ঐতিহ্য, সমসাময়িক বাস্তবতা ও মানবিক নানা গল্প ফুটিয়ে তোলা হয়েছে।

দর্শনার্থীদের জন্য প্রদর্শনীতে বিশেষ আকর্ষণ হিসেবে ‘জুলাই কর্নার’ ও একটি ফটোবুথ স্থাপন করা হয়।

সোমবার (৩ আগস্ট) সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী। তিনি বলেন, ফটোগ্রাফি একটি শিল্পমাধ্যম বলছিনা, এটি সমাজ, সংস্কৃতি, ইতিহাস ও প্রকৃতির নান্দনিক দলিল। একটি ছবির মাধ্যমে মানব জীবনের সংগ্রাম, প্রকৃতির সৌন্দর্য ও সমাজের বাস্তবতা একেবারেই এমনভাবে তুলে ধরা সম্ভব, যা অনেক সময় হাজার শব্দেও প্রকাশ করা যায় না।

তরুণ আলোকচিত্রীদের প্রকৃতিকে গভীরভাবে পর্যবেক্ষণ এবং সমাজের ইতিবাচক ও বাস্তব চিত্র ক্যামেরায় বন্দী করার আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, এতে ব্যক্তিগত দক্ষতা বৃদ্ধির পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের সুনামও বাড়বে। ভবিষ্যতেও ফটোগ্রাফি ক্লাবের এমন সৃজনশীল আয়োজন অব্যাহত থাকবে বলেও তিনি আশা প্রকাশ করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ শফিকুল ইসলাম, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. হাছান উদ্দীন এবং ফটোগ্রাফি ক্লাবের উপদেষ্টা ও সমাজকর্ম বিভাগের সহকারী অধ্যাপক সিফাত-ই-মান্নান। প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন আলোকচিত্রী আশরাফুল ইসলাম শিমুল।

দুই দিনব্যাপী এ আয়োজনে নোবিপ্রবির শিক্ষক-শিক্ষার্থী, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, অ্যালামনাই ও আলোকচিত্রপ্রেমীরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।

সমাপনী অনুষ্ঠানে জাতীয় আলোকচিত্র প্রতিযোগিতার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী। আয়োজকরা জানান, ‘বাংলা দর্পণ’ কেবল একটি আলোকচিত্র প্রতিযোগিতা নয়; এটি নতুন প্রজন্মের আলোকচিত্রীদের সৃজনশীলতা বিকাশ, অভিজ্ঞতা বিনিময় এবং জাতীয় পর্যায়ে নিজেদের কাজ তুলে ধরার জন্য একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম। ভবিষ্যতে আরও বৃহত্তর পরিসরে এ আয়োজন অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন তারা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৭শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫১
জোহর ১১:৪৩
আসর ০৩:৪০
মাগরিব ০৫:১৬
ইশা ০৬:২৯
সূর্যোদয় : ০৬:০৮ সূর্যাস্ত : ০৫:১৬
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%